পরিদর্শনে সি অ্যান্ড এ টেক্সটাইলের কারখানা বন্ধ পেল ডিএসই
শেয়ারবাজারে তালিকাভুক্ত সি অ্যান্ড এ টেক্সটাইলের কারখানায় উৎপাদন কার্যক্রম বন্ধ অবস্থায় পেয়েছে ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই)। গতকাল (রোববার) ডিএসইর একটি পরিদর্শক দল সরেজমিনে কোম্পানিটির কারখানা পরিদর্শন করে উৎপাদন বা স্বাভাবিক কার্যক্রমের কোনো চিহ্ন পায়নি।
সোমবার (৫ অক্টোবর) ডিএসইর ওয়েবসাইটের মাধ্যমে এ তথ্য জানানো হয়।
তথ্য অনুযায়ী, ডিএসইর পরিদর্শক দল সি অ্যান্ড এ টেক্সটাইলের কারখানা প্রাঙ্গণে গিয়ে প্রতিষ্ঠানটির কার্যক্রম ও উৎপাদন বন্ধ দেখতে পেয়েছে। তবে কারখানা বন্ধ থাকার নির্দিষ্ট কারণ সম্পর্কে কোম্পানির পক্ষ থেকে এখনো কোনো আনুষ্ঠানিক ব্যাখ্যা পাওয়া যায়নি।
সি অ্যান্ড এ টেক্সটাইল নিয়ে সাম্প্রতিক বিনিয়োগকারীদের তথ্য পাওয়ার বিষয়েও প্রশ্ন উঠেছে।
কোম্পানিটি সর্বশেষ ২০২৪ সালের মার্চে তৃতীয় প্রান্তিকের আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছিল।
২০২৫ সালের জানুয়ারিতে কোম্পানিটিকে ‘জেড’ শ্রেণিতে নামিয়ে দেওয়া হয়। নির্ধারিত সময়ে বার্ষিক সাধারণ সভা (এজিএম) করতে না পারার কারণে এ সিদ্ধান্ত নেওয়া হয়। একই সময়ে সি অ্যান্ড এ টেক্সটাইলের শেয়ার কেনার জন্য ঋণ সুবিধা দেওয়ার ওপরও নিষেধাজ্ঞা দেওয়া হয়েছিল।
কোম্পানিটির আর্থিক অবস্থাও বেশ কিছুদিন ধরে দুর্বল। কোম্পানিটির নিট সম্পদমূল্যও ঋণাত্মক। সর্বশেষ প্রকাশিত তথ্য অনুযায়ী, প্রতি শেয়ারের নিট সম্পদমূল্য ঋণাত্মক ৩ টাকা ৮১ পয়সা।
সি অ্যান্ড এ টেক্সটাইলের কারখানা বন্ধ থাকার ঘটনা অবশ্য নতুন নয়। ২০১৯ সালেও ডিএসইর একটি পরিদর্শক দল কোম্পানিটির কারখানা ও প্রধান কার্যালয় পরিদর্শনে গিয়ে বন্ধ অবস্থায় পেয়েছিল। ওই সময়ও পরিদর্শক দল কারখানা ও কার্যালয়ে প্রবেশ করতে পারেনি।
সি অ্যান্ড এ টেক্সটাইল ২০১৫ সালে শেয়ারবাজারে তালিকাভুক্ত হয়। বর্তমানে কোম্পানিটির শেয়ার ‘জেড’ শ্রেণিতে লেনদেন হচ্ছে। ডিএসইর সর্বশেষ তথ্য অনুযায়ী, কোম্পানিটির পরিশোধিত মূলধন ২৩৯ কোটি ৩২ লাখ টাকা এবং মোট শেয়ার ২৩ কোটি ৯৩ লাখ ১৬ হাজারটি।
aliul / aliul
এপেক্স স্পিনিং ও ফুডসের ২০ শতাংশ লভ্যাংশ দেওয়ার ঘোষণা
পরিদর্শনে সি অ্যান্ড এ টেক্সটাইলের কারখানা বন্ধ পেল ডিএসই
বিনিয়োগকারীদের আস্থা ফেরানোই পুঁজিবাজারের সবচেয়ে বড় চ্যালেঞ্জ
বিমা খাতে আস্থা ফেরানোর উদ্যোগ
গহিরার ইলিশে ভরসা অনলাইন ক্রেতাদের, বাড়ছে ডিমের কদর
পাটের সর্বোচ্চ মূল্য সংযোজনের পণ্য তৈরিতে জোর দিচ্ছে সরকার: পাটমন্ত্রী
সুদের চাপ কমাতে ৬২ হাজার কোটি টাকার প্রণোদনা ঘোষণা: গভর্নর
তেল-চিনি ও ডিমে নাজেহাল ক্রেতা
শিমের কেজি ২০০, ব্রয়লার ১৮০ টাকা
ঢাকা ব্যাংক সিকিউরিটিজের সিইও আহসানুর রহমান
সেপ্টেম্বরে এলো ৩৪ হাজার কোটি টাকার প্রবাসী আয়
পুঁজিবাজারের কাঠামো বদলে যাওয়ায় আইসিবিকেও নতুনভাবে ভাবতে হবে