বরগুনায় ডাব পাড়তে গিয়ে শিক্ষার্থী আহত, শিক্ষকদের বিরুদ্ধে গুরুত্বর অভিযোগ
বরগুনা সদর উপজেলার ২ নং গৌরিচন্না ইউনিয়নের ১১৩ নং দক্ষিণ মনসাতলী সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ডাব পাড়তে গিয়ে পঞ্চম শ্রেণির এক শিক্ষার্থী গুরুতর আহত হয়েছে। শিক্ষার্থীকে নারিকেল গাছে উঠতে বাধ্য করার অভিযোগ উঠেছে বিদ্যালয়ের সহকারী শিক্ষক আব্দুল জব্বার ও আঞ্জুমান আরা হেপীর বিরুদ্ধে।
আহত শিক্ষার্থীর নাম দূর্জয়। সে ওই বিদ্যালয়ের পঞ্চম শ্রেণির শিক্ষার্থী। গত বৃহস্পতিবার (১ অক্টোবর) সকাল পৌনে ১১টার দিকে বিদ্যালয় প্রাঙ্গণে এ ঘটনা ঘটে বলে জানা গেছে।
সরেজমিনে গিয়ে জানা যায়, প্রচণ্ড গরমের মধ্যে শিক্ষকদের ডাবের পানি পান করার জন্য শিক্ষার্থী দূর্জয়কে কিছু টাকার বিনিময়ে নারিকেল গাছে উঠিয়ে ডাব পাড়ানো হচ্ছিল। বিদ্যালয়ে মোট আটজন শিক্ষক রয়েছেন। প্রথমে দুটি নারিকেল গাছ থেকে ডাব পাড়ার পর তৃতীয় গাছে ওঠার সময় দূর্জয় শিক্ষক আব্দুল জব্বারকে জানায়, তার জ্বর রয়েছে এবং সে আর গাছে উঠতে পারবে না। তবে অভিযোগ অনুযায়ী, শিক্ষক তাকে গাছে উঠতে বলেন।
এরপর তৃতীয় গাছে ওঠার সময় দূর্জয় নিচে পড়ে যায়। প্রথমে বিদ্যালয়ের ছাদের ওপর এবং পরে ছাদ থেকে নিচে পড়ে গুরুতর আহত হয়। এতে তার মুখমণ্ডল থেঁতলে যাওয়ার পাশাপাশি একটি পায়ের হাড় তিন স্থানে ভেঙে যায় বলে শিক্ষক সূত্রে জানা গেছে।
পরে সহকারী শিক্ষক আব্দুল জব্বার আহত দূর্জয়কে কোলে করে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক আসমা আক্তার ডেইজির কাছে নিয়ে যান। সেখান থেকে তাকে বরগুনা জেনারেল হাসপাতালে নেওয়া হয়। পরে উন্নত চিকিৎসার জন্য বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করা হয়। বর্তমানে দূর্জয় রাহাত আনোয়ার প্রাইভেট হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।
আহত শিক্ষার্থীর বাবা শ্রী বিপুলের সঙ্গে যোগাযোগ করা সম্ভব হয়নি। তবে জানা গেছে, ছেলের চিকিৎসার জন্য তিনি বরিশালে অবস্থান করছেন।
অভিযোগের বিষয়ে বিদ্যালয়ের সহকারী শিক্ষক আঞ্জুমান আরা হেপী বলেন, ‘দূর্জয় বিভিন্ন স্থানে গাছে উঠে টাকা উপার্জন করে।’ তবে তিনি স্বীকার করেন, শিক্ষার্থী বিদ্যালয়ে পড়াশোনা করতে আসে, তাকে গাছে উঠানো ঠিক হয়নি। আব্দুল জব্বার শিক্ষক তাকে গাছে উঠিয়ে থাকলে তিনি অনিয়ম করেছেন বলেও মন্তব্য করেন তিনি।
সহকারী শিক্ষক আব্দুল জব্বারের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তাকে পাওয়া যায়নি।
বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক আসমা আক্তার ডেইজি বলেন, শিক্ষার্থী দূর্জয়কে গাছে উঠিয়ে থাকলে সেটি ঠিক হয়নি। শিক্ষকদের পক্ষ থেকে তার চিকিৎসার সব খরচ বহন করা হচ্ছে। যেহেতু ঘটনাটি বিদ্যালয়ের ভেতরে ঘটেছে, তাই এর দায়ভার আমাদের নিতে হবে।
বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি বলেন, আহত শিক্ষার্থীর উন্নত চিকিৎসা নিশ্চিত করা হয়েছে। তাকে যে শিক্ষক গাছে উঠিয়েছেন, তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া উচিত। শিক্ষার্থীরা বিদ্যালয়ে শিক্ষা নিতে আসে, গাছে উঠতে নয়।
এ বিষয়ে সহকারী শিক্ষা কর্মকর্তা রবীন্দ্রনাথ হালদার বলেন, যে শিক্ষক দূর্জয়কে গাছে উঠিয়েছেন, তিনি অবশ্যই অন্যায় করেছেন। অভিযোগের সত্যতা পাওয়া গেলে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।
ঘটনার প্রকৃত কারণ ও দায় নির্ধারণে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের তদন্তের দাবি জানিয়েছেন স্থানীয়রা।
এমএসএম / এমএসএম
দৈনিক সকালের সময় সংবাদ প্রকাশের পর সোনাহাট ব্রীজের সংস্কারকাজ শুরু
দিনাজপুরের ০২ নং সুন্দরবন ইউনিয়ন পরিষদের গোষ্টের ডাঙ্গায় আটদলীয় ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত
ডামুড্যায় বর্ণাঢ্য আয়োজনে বিশ্ব শিক্ষক দিবস উদযাপন
বিলাইছড়িতে বিশ্ব শিক্ষক দিবস পালিত
নিয়োগ বাণিজ্যের অভিযোগে রাজারহাটে মাদ্রাসায় বিক্ষোভ জনসম্মুখে অধ্যক্ষের পদত্যাগ
আত্রাইয়ে বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত
ক্যাশলেস বাংলাদেশ ও বাংলা কিউআর লেনদেনে মোরেলগঞ্জে কলেজ শিক্ষার্থীদের নিয়ে সচেতনতা সভা
লাকসামে ইসলামী আন্দোলন বাংলাদেশ কুমিল্লা বিভাগীয় প্রতিনিধি সম্মেলন অনুষ্ঠিত
চাঁদপুরে বিদ্যালয় প্রাঙ্গণে গরুর বর্জ্য রাখার দায়ে খামারিকে জরিমানা
বাঁশখালীতে বিএনপি-আওয়ামী সিন্ডিকেটের দখলদারিত্বে ধসের মুখে মেগা বেড়িবাঁধ প্রকল্প!
বেনাপোল ইমিগ্রেশনে থামছে ল্যাগেজ সিন্ডিকেট: নেপথ্যে এআরও মোরশেদা
বাকেরগঞ্জে বিশ্ব শিক্ষক দিবস উদযাপন