টুঙ্গিপাড়ায় বিশ্ব শিক্ষক দিবস পালিত
‘শিক্ষকদের পাশে দাঁড়ানো: পেশার সুরক্ষা, মর্যাদা বৃদ্ধি ও ভবিষ্যৎ গঠনে ৬০ বছর’—এই প্রতিপাদ্যকে সামনে রেখে গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় বিশ্ব শিক্ষক দিবস-২০২৬ পালিত হয়েছে।
সোমবার (৫ অক্টোবর) সকাল ১০টায় উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে এ উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। শিক্ষা মন্ত্রণালয়ের আয়োজনে এবং টুঙ্গিপাড়া উপজেলা প্রশাসনের বাস্তবায়নে অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ দিদারুল আলম। সভাপতিত্ব করেন উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা (অতিরিক্ত দায়িত্ব) মো. সেলিম তালুকদার।
বিশেষ অতিথি ছিলেন উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা বিশ্বজিৎ কর্মকার, সহকারী প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মনিরুজ্জামান, জীবন কৃষ্ণ চৌকিদার ও সহকারী প্রাথমিক শিক্ষা কর্মকর্তা হাবিব হাছান মুন্সি। অনুষ্ঠানে উপজেলার বিভিন্ন প্রাথমিক ও মাধ্যমিক বিদ্যালয়ের প্রায় ৮০ জন শিক্ষক অংশ নেন।
আলোচনা সভায় বক্তারা বিশ্ব শিক্ষক দিবসের তাৎপর্য তুলে ধরেন। তাঁরা শিক্ষকদের পেশাগত মর্যাদা ও অধিকার সংরক্ষণ, নিরাপদ ও মর্যাদাপূর্ণ কর্মপরিবেশ নিশ্চিত করা এবং শিক্ষার মানোন্নয়নে শিক্ষকদের ভূমিকার ওপর গুরুত্বারোপ করেন।
বক্তারা বলেন, মানসম্মত ও দক্ষ প্রজন্ম গড়ে তুলতে শিক্ষকদের ভূমিকা গুরুত্বপূর্ণ। শিক্ষকদের পেশাগত মর্যাদা ও প্রয়োজনীয় সুযোগ-সুবিধা নিশ্চিত করার পাশাপাশি দায়িত্ব পালনে সহায়ক পরিবেশ তৈরি করা প্রয়োজন।
পরে উপজেলা পরিষদ চত্বর থেকে একটি র্যালি বের করা হয়। বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষকরা এতে অংশ নেন। র্যালিটি উপজেলা পরিষদ চত্বরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে একই স্থানে এসে শেষ হয়।
এমএসএম / এমএসএম
দৈনিক সকালের সময় সংবাদ প্রকাশের পর সোনাহাট ব্রীজের সংস্কারকাজ শুরু
দিনাজপুরের ০২ নং সুন্দরবন ইউনিয়ন পরিষদের গোষ্টের ডাঙ্গায় আটদলীয় ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত
ডামুড্যায় বর্ণাঢ্য আয়োজনে বিশ্ব শিক্ষক দিবস উদযাপন
বিলাইছড়িতে বিশ্ব শিক্ষক দিবস পালিত
নিয়োগ বাণিজ্যের অভিযোগে রাজারহাটে মাদ্রাসায় বিক্ষোভ জনসম্মুখে অধ্যক্ষের পদত্যাগ
আত্রাইয়ে বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত
ক্যাশলেস বাংলাদেশ ও বাংলা কিউআর লেনদেনে মোরেলগঞ্জে কলেজ শিক্ষার্থীদের নিয়ে সচেতনতা সভা
লাকসামে ইসলামী আন্দোলন বাংলাদেশ কুমিল্লা বিভাগীয় প্রতিনিধি সম্মেলন অনুষ্ঠিত
চাঁদপুরে বিদ্যালয় প্রাঙ্গণে গরুর বর্জ্য রাখার দায়ে খামারিকে জরিমানা
বাঁশখালীতে বিএনপি-আওয়ামী সিন্ডিকেটের দখলদারিত্বে ধসের মুখে মেগা বেড়িবাঁধ প্রকল্প!
বেনাপোল ইমিগ্রেশনে থামছে ল্যাগেজ সিন্ডিকেট: নেপথ্যে এআরও মোরশেদা
বাকেরগঞ্জে বিশ্ব শিক্ষক দিবস উদযাপন