ঢাকা সোমবার, ৫ অক্টোবর, ২০২৬

ধামরাইয়ে বিদ্যালয়ের শিক্ষকদের বিরুদ্ধে কোচিং বাণিজ্যের অভিযোগ


সোহেল রানা, ধামরাই photo সোহেল রানা, ধামরাই
প্রকাশিত: ৫-১০-২০২৬ দুপুর ১২:৫৯

ঢাকার ধামরাইয়ের পাঠানটোলা মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের কয়েকজন শিক্ষক-শিক্ষিকার বিরুদ্ধে কোচিং বাণিজ্যে জড়িত থাকার অভিযোগ উঠেছে। অভিযোগ রয়েছে, বিদ্যালয়ের শিক্ষার্থীদের কোচিংয়ে অংশ নিতে চাপ দেওয়ার। কোচিংয়ে অংশ না নিলে পরীক্ষায় কম নম্বর দেওয়া কিংবা ফেল করিয়ে দেওয়ার ভয় দেখানোর অভিযোগও করেছেন কয়েকজন অভিভাবক।

অভিযোগের বিষয়ে সরেজমিন অনুসন্ধানে গিয়ে দেখা যায়, ধামরাই পৌর শহরের বাগনগর-পাঠানটোলা এলাকায় অবস্থিত আল-আরাফাত ইমপিরিয়াল পাবলিক স্কুলের ভেতরে বিদ্যালয় ছুটির পর পাঠানটোলা মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের কয়েকজন শিক্ষক-শিক্ষিকা শিক্ষার্থীদের কোচিং করাচ্ছেন। তবে অনুসন্ধানের পর পরই তারা কোচিং সেন্টারের স্থান পরির্বতন করে ফেলে।

এ সময় কোচিং কার্যক্রম সম্পর্কে জানতে চাইলে কোচিংরত এক শিক্ষক বলেন, “স্কুল ছুটির পর কোচিং করানো যাবে। এ বিষয়ে কোনো নিষেধ নেই।”

তবে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকরা বিদ্যালয়ের শিক্ষার্থীদের বাণিজ্যিকভাবে কোচিং করাতে পারবেন কি না এবং একই বিদ্যালয়ের শিক্ষার্থীদের নিজস্ব কোচিংয়ে অংশ নিতে উৎসাহিত বা চাপ প্রয়োগ করা হচ্ছে কি না—এ নিয়ে প্রশ্ন উঠেছে।

এদিকে পাঠানটোলা মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা সামান্তা খান দাবি করেন, তিনি কোনো কোচিং কার্যক্রমের সঙ্গে জড়িত নন। তার অভিযোগ, বিদ্যালয়ের কয়েকজন শিক্ষক ও কর্মচারীকে ঘিরে দীর্ঘদিন ধরে একটি ‘সিন্ডিকেট’ সক্রিয় রয়েছে। এর কারণে অতীতেও কয়েকজন প্রধান শিক্ষক স্বাভাবিকভাবে দায়িত্ব পালন করতে পারেননি।

তিনি বলেন, ২০২৪ সালের ৯ সেপ্টেম্বর প্রধান শিক্ষিকা হিসেবে যোগদানের পর থেকেই তিনি বিভিন্ন ধরনের চাপ ও অসহযোগিতার মুখে পড়ছেন। এমনকি এর আগে বদলি হয়ে আসা একজন শিক্ষককেও বিদ্যালয়ে যোগদান করতে দেওয়া হয়নি বলে দাবি করেন তিনি।

কোচিং কার্যক্রমের বিষয়ে প্রধান শিক্ষিকা সামান্তা খান বলেন, “আমি কোনো কোচিংয়ের সঙ্গে জড়িত নই। বিদ্যালয়ের কয়েকজন শিক্ষক—রোমেনা পারভীন, আব্দুল ওহাব ও আব্দুল আওয়ালসহ আরও কয়েকজন দীর্ঘদিন ধরে কোচিং পরিচালনা করছেন।”

তবে এসব অভিযোগের বিষয়ে অভিযুক্ত অন্য শিক্ষক-শিক্ষিকাদের বক্তব্য তাৎক্ষণিকভাবে পাওয়া যায়নি।

এ বিষয়ে ধামরাই উপজেলা ভারপ্রাপ্ত শিক্ষা কর্মকর্তা পলি রাণী সরকার বলেন, “সরকারি নিয়ম উপেক্ষা করে কেউ কোচিং বাণিজ্যের সঙ্গে জড়িত থাকলে তদন্ত করে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।”

এমএসএম / এমএসএম

দৈনিক সকালের সময় সংবাদ প্রকাশের পর সোনাহাট ব্রীজের সংস্কারকাজ শুরু

দিনাজপুরের ০২ নং সুন্দরবন ইউনিয়ন পরিষদের গোষ্টের ডাঙ্গায় আটদলীয় ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত

ডামুড্যায় বর্ণাঢ্য আয়োজনে বিশ্ব শিক্ষক দিবস উদযাপন

বিলাইছড়িতে বিশ্ব শিক্ষক দিবস পালিত

নিয়োগ বাণিজ্যের অভিযোগে রাজারহাটে মাদ্রাসায় বিক্ষোভ জনসম্মুখে অধ্যক্ষের পদত্যাগ

আত্রাইয়ে বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে বর্ণাঢ্য র‍‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত

ক্যাশলেস বাংলাদেশ ও বাংলা কিউআর লেনদেনে মোরেলগঞ্জে কলেজ শিক্ষার্থীদের নিয়ে সচেতনতা সভা

লাকসামে ইসলামী আন্দোলন বাংলাদেশ কুমিল্লা বিভাগীয় প্রতিনিধি সম্মেলন অনুষ্ঠিত

চাঁদপুরে বিদ্যালয় প্রাঙ্গণে গরুর বর্জ্য রাখার দায়ে খামারিকে জরিমানা

বাঁশখালীতে বিএনপি-আওয়ামী সিন্ডিকেটের দখলদারিত্বে ধসের মুখে মেগা বেড়িবাঁধ প্রকল্প!

বেনাপোল ইমিগ্রেশনে থামছে ল্যাগেজ সিন্ডিকেট: নেপথ্যে এআরও মোরশেদা

বাকেরগঞ্জে বিশ্ব শিক্ষক দিবস উদযাপন

ভূরুঙ্গামারীতে ৫ বছরের শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ,থানায় মামলা দায়ের