পুলিশি হস্তক্ষেপে অনুষ্ঠান বন্ধ
বাকেরগঞ্জে দোয়া মাহফিলের ব্যানারের সামনে নৃত্য পরিবেশনের অভিযোগ
বরিশালের বাকেরগঞ্জে দোয়া ও মিলাদ মাহফিলের ব্যানারের সামনে একই মঞ্চে সাংস্কৃতিক অনুষ্ঠানের নামে নৃত্য পরিবেশনের ঘটনায় তীব্র সমালোচনা ও ক্ষোভের সৃষ্টি হয়েছে। কোরআন শরিফের ছবি সংবলিত ধর্মীয় ব্যানার টাঙানো অবস্থায় মঞ্চে এ ধরনের নৃত্যের ছবি ও ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে স্থানীয় প্রশাসনের নজরে আসে। পরবর্তীতে খবর পেয়ে বাকেরগঞ্জ থানা পুলিশ অনুষ্ঠানটি তাৎক্ষণিকভাবে বন্ধ করে দেয়।
স্থানীয় সূত্রে জানা যায়, উপজেলার দুধল ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের সুন্দরকাঠী মোল্লা বাজারে এলাকাবাসীর ব্যানারে রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের শপথ ও দায়িত্ব গ্রহণ উপলক্ষে ৩ ও ৪ অক্টোবর দুই দিনব্যাপী দোয়া মাহফিল এবং সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। সূচি অনুযায়ী প্রথম দিন দেশের শান্তি ও কল্যাণ কামনা করে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়। তবে অভিযোগ ওঠে, দোয়া শেষ হতেই কোরআন শরিফের ছবি সংবলিত ব্যানার মঞ্চে রেখেই সেখানে সাউন্ড সিস্টেমে গান বাজিয়ে নৃত্য পরিবেশন শুরু করা হয়। ধর্মীয় আবহে এমন অশোভন কর্মকাণ্ডের ভিডিও ভাইরাল হলে সামাজিক মাধ্যমে সমালোচনার ঝড় ওঠে।
অনুষ্ঠানের প্রধান আয়োজক ও দুধল ইউপির ৮ নম্বর ওয়ার্ডের সদস্য শাহিন মোল্লা জানান, এলাকাবাসীকে সাথে নিয়ে তিনি এই মিলাদ ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করেছিলেন। তবে দলীয় কোনো পদমর্যাদা তাঁর নেই এবং এ আয়োজনের জন্য বিএনপি বা প্রশাসনের অনুমতি নেননি বলে তিনি স্বীকার করেন।
এ বিষয়ে দুধল ইউনিয়ন বিএনপির সভাপতি মো. মকবুল খান জানান, অভিযুক্ত ইউপি সদস্য শাহিন মোল্লার সঙ্গে দলের কোনো সম্পৃক্ততা নেই এবং তিনি কখনো বিএনপির কোনো পদে ছিলেন না। দলীয় ভাবমূর্তি ক্ষুণ্ন ও ধর্মীয় অনুভূতিতে আঘাত হানার মতো এই আয়োজনের বিষয়ে দল বা প্রশাসনের কোনো সম্মতি ছিল না উল্লেখ করে ইউনিয়ন বিএনপির পক্ষ থেকে থানায় লিখিত অভিযোগ দেওয়া হয়েছে।
বাকেরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আদিল হোসেন জানান, রাষ্ট্রপতির নাম ব্যবহার করে আয়োজিত এ অনুষ্ঠানের জন্য আয়োজকরা থানা পুলিশের কোনো অনুমতি নেয়নি। সামাজিক যোগাযোগমাধ্যমে বিতর্কিত ও আপত্তিকর কর্মকাণ্ডের ভিডিও প্রকাশের পর পুলিশ দ্রুত ঘটনাস্থলে গিয়ে অনুষ্ঠানটি সম্পূর্ণ বন্ধ করে দেয়।
এমএসএম / এমএসএম
দৈনিক সকালের সময় সংবাদ প্রকাশের পর সোনাহাট ব্রীজের সংস্কারকাজ শুরু
দিনাজপুরের ০২ নং সুন্দরবন ইউনিয়ন পরিষদের গোষ্টের ডাঙ্গায় আটদলীয় ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত
ডামুড্যায় বর্ণাঢ্য আয়োজনে বিশ্ব শিক্ষক দিবস উদযাপন
বিলাইছড়িতে বিশ্ব শিক্ষক দিবস পালিত
নিয়োগ বাণিজ্যের অভিযোগে রাজারহাটে মাদ্রাসায় বিক্ষোভ জনসম্মুখে অধ্যক্ষের পদত্যাগ
আত্রাইয়ে বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত
ক্যাশলেস বাংলাদেশ ও বাংলা কিউআর লেনদেনে মোরেলগঞ্জে কলেজ শিক্ষার্থীদের নিয়ে সচেতনতা সভা
লাকসামে ইসলামী আন্দোলন বাংলাদেশ কুমিল্লা বিভাগীয় প্রতিনিধি সম্মেলন অনুষ্ঠিত
চাঁদপুরে বিদ্যালয় প্রাঙ্গণে গরুর বর্জ্য রাখার দায়ে খামারিকে জরিমানা
বাঁশখালীতে বিএনপি-আওয়ামী সিন্ডিকেটের দখলদারিত্বে ধসের মুখে মেগা বেড়িবাঁধ প্রকল্প!
বেনাপোল ইমিগ্রেশনে থামছে ল্যাগেজ সিন্ডিকেট: নেপথ্যে এআরও মোরশেদা
বাকেরগঞ্জে বিশ্ব শিক্ষক দিবস উদযাপন