বারহাট্টায় সড়কে ইট-সুরকি রেখে চলাচলে প্রতিবন্ধকতা, ৫ জনকে জরিমানা
নেত্রকোনার বারহাট্টায় মোবাইল কোর্টের মাধ্যমে বিশেষ ঝটিকা অভিযান চালিয়েছে উপজেলা প্রশাসন। সড়কের ওপর ইট-সুরকিসহ নির্মাণসামগ্রী ও বিভিন্ন মালপত্র রেখে জনসাধারণের চলাচলে প্রতিবন্ধকতা সৃষ্টির অভিযোগে পাঁচজনকে জরিমানা করা হয়েছে।
উপজেলার গোবিন্দপুর বাজারে রবিবার এ মোবাইল কোর্ট পরিচালনা করা হয়। মোবাইল কোর্ট পরিচালনা করেন বারহাট্টা উপজেলার নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) সাজেদুল ইসলাম।
মোবাইল কোর্ট সূত্রে জানা যায়, উপজেলার গোবিন্দপুর বাজারে রাস্তার উপর ইট, সুরকিসহ নির্মাণসামগ্রী রাখার অপরাধে মহাসড়ক আইন, ২০২১ এর সংশ্লিষ্ট ধারায় ৫ জনকে ৫ টি মামলায় ৭ হাজার টাকা অর্থদন্ড প্রদান করা হয়। এছাড়া ফুটপাতে বিভিন্ন অবৈধ দোকান অপসারণের নির্দেশনা করা হয়। বিশেষত বিভিন্ন চাল ও ধানের গুদামের সামনে মালামাল লোড-আনলোডের সময়সীমা রাত ৮টা থেকে সকাল ৮টা পর্যন্ত মেনে চলার জন্য কঠোরভাবে নির্দেশ দেওয়া হয়। পরবর্তীতে বারহাট্টার এলপিজি ডিস্ট্রিবিউটর মেসার্স বিশাল এন্টারপ্রাইজের গোডাউন মনিটর করা হয়। এসময় চালান না থাকায় গোডাউনে কেবল ফাঁকা সিলিন্ডার পাওয়া যায়।
বারহাট্টা উপজেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার ভূমি সাজেদুল ইসলাম জানান, সড়কের ওপর ইট, বালু, পাথরসহ বিভিন্ন মালামাল রাখার কারণে যানবাহন ও পথচারীদের চলাচলে বিঘ্ন ঘটে এবং দুর্ঘটনার ঝুঁকি বাড়ে। জনসাধারণের নিরাপদ চলাচল নিশ্চিত করতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
এমএসএম / এমএসএম
দৈনিক সকালের সময় সংবাদ প্রকাশের পর সোনাহাট ব্রীজের সংস্কারকাজ শুরু
দিনাজপুরের ০২ নং সুন্দরবন ইউনিয়ন পরিষদের গোষ্টের ডাঙ্গায় আটদলীয় ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত
ডামুড্যায় বর্ণাঢ্য আয়োজনে বিশ্ব শিক্ষক দিবস উদযাপন
বিলাইছড়িতে বিশ্ব শিক্ষক দিবস পালিত
নিয়োগ বাণিজ্যের অভিযোগে রাজারহাটে মাদ্রাসায় বিক্ষোভ জনসম্মুখে অধ্যক্ষের পদত্যাগ
আত্রাইয়ে বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত
ক্যাশলেস বাংলাদেশ ও বাংলা কিউআর লেনদেনে মোরেলগঞ্জে কলেজ শিক্ষার্থীদের নিয়ে সচেতনতা সভা
লাকসামে ইসলামী আন্দোলন বাংলাদেশ কুমিল্লা বিভাগীয় প্রতিনিধি সম্মেলন অনুষ্ঠিত
চাঁদপুরে বিদ্যালয় প্রাঙ্গণে গরুর বর্জ্য রাখার দায়ে খামারিকে জরিমানা
বাঁশখালীতে বিএনপি-আওয়ামী সিন্ডিকেটের দখলদারিত্বে ধসের মুখে মেগা বেড়িবাঁধ প্রকল্প!
বেনাপোল ইমিগ্রেশনে থামছে ল্যাগেজ সিন্ডিকেট: নেপথ্যে এআরও মোরশেদা
বাকেরগঞ্জে বিশ্ব শিক্ষক দিবস উদযাপন