ঢাকা সোমবার, ৫ অক্টোবর, ২০২৬

বেনাপোল ইমিগ্রেশনে থামছে ল্যাগেজ সিন্ডিকেট: নেপথ্যে এআরও মোরশেদা


সুমন হোসাইন, শার্শা photo সুমন হোসাইন, শার্শা
প্রকাশিত: ৫-১০-২০২৬ দুপুর ১:১১

বেনাপোল চেকপোষ্ট ইমিগ্রেশনে আবারও বাড়ছে লাগেজ পার্টির দৌরাত্ম্য। আর এর নেপথ্যে সহকারী রাজস্ব কর্মকর্তা মোরশেদা রহমানের প্রকাশ্য গ্রীন সিগনালের সিন্ডিকেট বাণিজ্যে। ব্যাগেজ প্রতি ১০ হাজার টাকার বিনিময়ে দৈনিক লাখ টাকা ঘুস বাণিজ্যে করছেন বলে অভিযোগ উঠেছে। আর এ ঘুসের টাকা উত্তোলন করছেন সিপাহি ইমরান ও তৌহিদুল। 
সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, গত ২ অক্টোবর (শুক্রবার) বিকালে সহকারী রাজস্ব কর্মকর্তা মোরশেদা রহমানের বাড়ির ব্যবহারের জিনিসপত্রসহ দুই জন ভারতীয় পাসপোর্ট যাত্রীকে প্রবেশ করায়। এসব যাত্রীর নিকট কয়েক রাখ টাকার কসমেটিকস পণ্য ছিলো। পরে সিপাহি ইমরান ও তৌহিদুলের মাধ্যমে শাপলা হোটেলের মেসিয়ার সাগরের কসমেটিকস ল্যাগেজবাহী যাত্রী ২ জন,জোনাব আলীর শাড়ি,থ্রিপিসবাহী যাত্রী ৩ জন,ডলির কসমেটিকসবাহী যাত্রী ১ জন প্রবেশ করলে এআরও মোরশেদা রহমান তাদের ছেড়ে দেন। এসব যাত্রী প্রতি ম্যাডামের ১০ হাজার টাকা ও সিপাহিদের মধ্যমা ফি ২ হাজার টাকা আদায় করছেন। ফলে প্রতিদিন ২০ লাখ টাকার বেশি রাজস্ব বঞ্চিত হচ্ছে সরকার। যা গোয়েন্দা সংস্থাদ্বারা কাস্টমসের সিসি ক্যামেরা ও রাজস্ব কর্মকর্তা মোরশেদাসহ সিপাহি ইমরান ও তৌহিদুলে মোবাইল ট্যাকিং করলেই মিলে যাবে।
গত ৩ অক্টোবর (শনিবার) রাজস্ব কর্মকর্তা জাহাঙ্গির আলম ডিউটি করায় যাত্রী বেশে কোন ল্যাগেজ ব্যবসায়ী প্রবেশ করে নি।  ৪ অক্টোবর (রোববার) বিকালে সহকারী রাজস্ব কর্মকর্তা মোরশেদা রহমানের যোগসাজসে ল্যাগেজ পার্টি চক্রের অন্যতম সদস্য জোনাবের ২ জন,ইমরানের ৫ জন ও হারুনের ১ জন। এসব যাত্রীদের সাথে থাকা ব্যাগ ও টলিতে ২৫ থেকে ৩০ রাখ টাকার কসমেটিকস ও শাড়ি,থ্রিপিস পণ্য ছিলো বলে জানা গেছে। 
পাসপোর্ট (এ-০৭১৫৫৪৭৭) যাত্রী মাহমুদ খান জানান, গত ২ অক্টোবর (শুক্রবার) ভারতে ভ্রমন শেষে বেনাপোল ইমিগ্রেশনে প্রবেশ করে এসময় আমার সাথে পরিবারের জন্য কেনা কাটার ফুড আইটেমের চকলেট,বাদাম ইত্যাদি ছিলো। কিন্তু কাস্টমস সিপাহিরা সেগুলো বের করে ‘ডিএম’ করে দেন। যার স্লিপ নং-৫২২৩৭। অথচ বড় টলি ও ব্যাগ বোঝায় কিছু যাত্রীকে চেকিং ছাড়াই ছেড়ে দিলো। 
আরেক পাসপোর্ট (এ-১৪৪৫৫০৭৫) যাত্রী আলাউদ্দীন জানান, বাড়ির জন্য ৫ কেজি খাদ্য ও কসমেটিকস এনেছিলাম ইমিগ্রেশনে ব্যাগ চেকিং করে ৪ কেজি পণ্য ডিএম করে দিয়েছে। আমরা সাধারণ যাত্রীদের মাল আটক ব্যবস্থাপনার মাধ্যমে রেখে দিচ্ছে ? অথচ বড় বড় ব্যাগ পূর্ব চুক্তিতে ঝামেলা ছাড়াই বের হয়ে যাচ্ছে। 
রাজু আহম্মেদ নামে আরেক পাসপোর্ট (এডি-৯২০৮৫৪৩) যাত্রী জানান, ভারত থেকে মায়ের জন্য দুটি শাড়ি কিনে এনেছিলাম কিন্তু শাড়ি দুটি ডিএম করে রেখে দিয়েছে। একজন পাসপোর্ট যাত্রী বছরে কট টাকার ব্যাগেজ সুবিধার পণ্য আনতে পারবে বললে রাজস্ব কর্মকর্তা মোরশেদা রহমান খারাপ আচারন করে বলেন। শাড়ি যাবে না! রাখেন। 
ইমিগ্রেশন পণ্য পারাপারে এক সিন্ডিকেট সদস্য জানান, কিছু দিন আগে কাস্টমসের ভেতর মারামারির কারনে অতিরিক্ত যাতাযাত্রকারী ভারতীয় ২শতাধিক পাসপোর্ট যাত্রীকে নজরদারীতে রেখেছে ইমিগ্রেশন কর্তৃপক্ষ। ফলে দেদারছে ল্যাগেজ যাত্রী প্রবেশ কমেছে। তবে সহকারী রাজস্ব কর্মকর্তা মোরশেদা রহমান সিপাহিদের মাধ্যমে ১০ হাজার টাকায় চুক্তিতে বিকালে ও সন্ধ্যার দিকে ৮ থেকে ১০ জন ছাড়ছে। ইমিগ্রেশন শেষে ইমরান ও তৌহিদুল টাকা উত্তোলণ করে থাকে। 
এ বিষয়ে সিপাহি ইমরানের নিকট মুঠোফোনে জানতে চাইলে তিনি বলেন, ম্যাডামের লোক ম্যাডাম যদি ছাড়ে আমরা কি করবো। আমাদের আটকানোর ক্ষমতা নেই। কত গুলো লোক ছেড়েছেন ? আমি ৪ জনের কথা বলতে পারবো। আপনি ম্যাডামের সাথে কথা বলেন। 
বেনাপোল ইমিগ্রেশনে দায়িত্বরত সহকারী রাজস্ব কর্মকর্তা মোরশেদা রহমানের নিকট সাংবাদিক পরিচয়ে জানতে চাইলে তিনি বলেন, আপনার জন্য কি করতে হবে ভাই সেটা বলেন। আমার রাজস্ব কর্মকর্তাকে জানিয়ে করেছি,তিনি ইমিগ্রেশনে আছেন। ল্যাগেজ প্রতি কত টাকা নিচ্ছেন ? আবারও তিনি একই কথা, আপনার জন্য কি করতে হবে সেটা বলেন ভাই। 
 

এমএসএম / এমএসএম

দৈনিক সকালের সময় সংবাদ প্রকাশের পর সোনাহাট ব্রীজের সংস্কারকাজ শুরু

দিনাজপুরের ০২ নং সুন্দরবন ইউনিয়ন পরিষদের গোষ্টের ডাঙ্গায় আটদলীয় ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত

ডামুড্যায় বর্ণাঢ্য আয়োজনে বিশ্ব শিক্ষক দিবস উদযাপন

বিলাইছড়িতে বিশ্ব শিক্ষক দিবস পালিত

নিয়োগ বাণিজ্যের অভিযোগে রাজারহাটে মাদ্রাসায় বিক্ষোভ জনসম্মুখে অধ্যক্ষের পদত্যাগ

আত্রাইয়ে বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে বর্ণাঢ্য র‍‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত

ক্যাশলেস বাংলাদেশ ও বাংলা কিউআর লেনদেনে মোরেলগঞ্জে কলেজ শিক্ষার্থীদের নিয়ে সচেতনতা সভা

লাকসামে ইসলামী আন্দোলন বাংলাদেশ কুমিল্লা বিভাগীয় প্রতিনিধি সম্মেলন অনুষ্ঠিত

চাঁদপুরে বিদ্যালয় প্রাঙ্গণে গরুর বর্জ্য রাখার দায়ে খামারিকে জরিমানা

বাঁশখালীতে বিএনপি-আওয়ামী সিন্ডিকেটের দখলদারিত্বে ধসের মুখে মেগা বেড়িবাঁধ প্রকল্প!

বেনাপোল ইমিগ্রেশনে থামছে ল্যাগেজ সিন্ডিকেট: নেপথ্যে এআরও মোরশেদা

বাকেরগঞ্জে বিশ্ব শিক্ষক দিবস উদযাপন

ভূরুঙ্গামারীতে ৫ বছরের শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ,থানায় মামলা দায়ের