চাঁদপুরে বিদ্যালয় প্রাঙ্গণে গরুর বর্জ্য রাখার দায়ে খামারিকে জরিমানা
চাঁদপুর সদর উপজেলার নিজ গাছতলা সরকারি প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন এলাকায় উন্মুক্ত স্থানে গরুর বর্জ্য ফেলে পরিবেশ দূষণ ও জলাবদ্ধতা সৃষ্টির অভিযোগে নাজির গাজী নামে এক খামারিকে ১০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।
রোববার (৪ অক্টোবর) পরিবেশ অধিদপ্তর, চাঁদপুর জেলা কার্যালয় ও জেলা প্রশাসনের যৌথ উদ্যোগে পরিচালিত মোবাইল কোর্টে এ জরিমানা করা হয়।
ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন চাঁদপুর জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. রহমত উল্লাহ। অভিযানে প্রসিকিউশন প্রদান করেন পরিবেশ অধিদপ্তর চাঁদপুর জেলা কার্যালয়ের পরিদর্শক শরমিতা আহমেদ লিয়া।
পরিবেশ অধিদপ্তর সূত্রে জানা যায়, নাজির গাজী দীর্ঘদিন ধরে তার বসতবাড়িতে গর্ত করে গরুর বর্জ্য জমিয়ে রাখছিলেন। বর্জ্য থেকে নির্গত দূষিত পানি উপচে বৃষ্টির পানির সঙ্গে মিশে সংলগ্ন নিজ গাছতলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রাঙ্গণে জলাবদ্ধতা সৃষ্টি করে। এতে বিদ্যালয় ও আশপাশের এলাকায় তীব্র দুর্গন্ধ ছড়িয়ে পড়ে এবং পরিবেশ দূষণের সৃষ্টি হয়।
এ ঘটনায় বায়ুদূষণ নিয়ন্ত্রণ বিধিমালা, ২০২২-এর সংশ্লিষ্ট বিধান অনুযায়ী খামারিকে ১০ হাজার টাকা জরিমানা করা হয় এবং তাৎক্ষণিকভাবে জরিমানার অর্থ আদায় করা হয়।
একই সঙ্গে গরুর বর্জ্য যত্রতত্র না ফেলে পরিবেশসম্মত উপায়ে ব্যবস্থাপনার জন্য খামারিকে কঠোর নির্দেশনা দেওয়া হয়েছে।
মোবাইল কোর্ট পরিচালনার সময় আইনশৃঙ্খলা রক্ষায় চাঁদপুর জেলা পুলিশের একটি দল সহযোগিতা করে। এ সময় পরিবেশ অধিদপ্তরের অন্যান্য কর্মকর্তারাও উপস্থিত ছিলেন।
অভিযান শেষে পরিবেশ অধিদপ্তর চাঁদপুর জেলা কার্যালয়ের উপপরিচালক মো. মিজানুর রহমান বলেন, জনস্বাস্থ্য ও পরিবেশ সুরক্ষায় পরিবেশ অধিদপ্তরের এ ধরনের অভিযান ও মোবাইল কোর্ট নিয়মিত অব্যাহত থাকবে।
এমএসএম / এমএসএম
দৈনিক সকালের সময় সংবাদ প্রকাশের পর সোনাহাট ব্রীজের সংস্কারকাজ শুরু
দিনাজপুরের ০২ নং সুন্দরবন ইউনিয়ন পরিষদের গোষ্টের ডাঙ্গায় আটদলীয় ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত
ডামুড্যায় বর্ণাঢ্য আয়োজনে বিশ্ব শিক্ষক দিবস উদযাপন
বিলাইছড়িতে বিশ্ব শিক্ষক দিবস পালিত
নিয়োগ বাণিজ্যের অভিযোগে রাজারহাটে মাদ্রাসায় বিক্ষোভ জনসম্মুখে অধ্যক্ষের পদত্যাগ
আত্রাইয়ে বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত
ক্যাশলেস বাংলাদেশ ও বাংলা কিউআর লেনদেনে মোরেলগঞ্জে কলেজ শিক্ষার্থীদের নিয়ে সচেতনতা সভা
লাকসামে ইসলামী আন্দোলন বাংলাদেশ কুমিল্লা বিভাগীয় প্রতিনিধি সম্মেলন অনুষ্ঠিত
চাঁদপুরে বিদ্যালয় প্রাঙ্গণে গরুর বর্জ্য রাখার দায়ে খামারিকে জরিমানা
বাঁশখালীতে বিএনপি-আওয়ামী সিন্ডিকেটের দখলদারিত্বে ধসের মুখে মেগা বেড়িবাঁধ প্রকল্প!
বেনাপোল ইমিগ্রেশনে থামছে ল্যাগেজ সিন্ডিকেট: নেপথ্যে এআরও মোরশেদা
বাকেরগঞ্জে বিশ্ব শিক্ষক দিবস উদযাপন