লাকসামে ইসলামী আন্দোলন বাংলাদেশ কুমিল্লা বিভাগীয় প্রতিনিধি সম্মেলন অনুষ্ঠিত
‘‘মুক্তির মূলমন্ত্র ইসলামী শাসনতন্ত্র’’ এ প্রতিপাদ্যকে সামনে রেখে রবিবার (৪ অক্টোবার) দুপুরে লাকসাম পৌরশহরের আগমন ফুড পার্ক এন্ড কমিউনিটি সেন্টারে ইসলামী আন্দোলন বাংলাদেশ কুমিল্লা বিভাগীয় উপজেলা ও সিটি ওয়ার্ড প্রতিনিধি সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।
ইসলামী আন্দোলন বাংলাদেশ কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক মাওলানা নূরুল করীম আকরাম এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশ মহাসচিব মাওলানা গাজী আতাউর রহমান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যুগ্ন মহাসচিব হাফেজ মাওলানা শেখ ফজলে বারী মাসউদ, ইসলামী আন্দোলন বাংলাদেশ কেন্দ্রীয় সদস্য আলহাজ্ব সেলিম মাহমুদ সহ ইসলামী আন্দোলন বাংলাদেশ অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ। অনুষ্ঠাটি সঞ্চালনা করেন কুমিল্লা বিভাগীয় শ্রম বিষয়ক সম্পাদক নেছারিয়া সুমন।
প্রধান অতিথি তার বক্তব্য বলেন, জুলাই অভুত্থানে যে ম্যাসেজ দিয়েছে সরকার কোন কিছু গ্রহন করে নাই। সরকার ক্ষমতায় যাওয়ার পর যে সংস্কার করার কথা বলে ছিল করে নাই। সরকার ৭২ সংবিধানে রয়েছে। আমার মনে হয় সামনে সরকারের অনেক বিপদ । তিনি আরও বলেন সুশাসন প্রতিষ্ঠান করেন, না হলে আমরা জনগণের সাথে নিয়ে আবারও রাজপথে নামবো। এটা ছাড়া আমাদের কোন উপায় নাই। দেশে সন্ত্রাস, চাঁদাবাজি বেড়ে গেছে। স্বরাষ্ট্রমন্ত্রী তিনি তার মন্ত্রনালয়ের কথা না বলে তিনি সব পার্লামেন্টের কথা বলে থাকেন। আগামীতে আমরা স্থানীয় সরকার নির্বাচন নিয়ে ভাবছি। আমরা নির্বাচনের পথে হাটছি। সরকারকে আমরা সর্তক করেছি এ ভাবে দেশ চলতে পারে না।
এমএসএম / এমএসএম
দৈনিক সকালের সময় সংবাদ প্রকাশের পর সোনাহাট ব্রীজের সংস্কারকাজ শুরু
দিনাজপুরের ০২ নং সুন্দরবন ইউনিয়ন পরিষদের গোষ্টের ডাঙ্গায় আটদলীয় ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত
ডামুড্যায় বর্ণাঢ্য আয়োজনে বিশ্ব শিক্ষক দিবস উদযাপন
বিলাইছড়িতে বিশ্ব শিক্ষক দিবস পালিত
নিয়োগ বাণিজ্যের অভিযোগে রাজারহাটে মাদ্রাসায় বিক্ষোভ জনসম্মুখে অধ্যক্ষের পদত্যাগ
আত্রাইয়ে বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত
ক্যাশলেস বাংলাদেশ ও বাংলা কিউআর লেনদেনে মোরেলগঞ্জে কলেজ শিক্ষার্থীদের নিয়ে সচেতনতা সভা
লাকসামে ইসলামী আন্দোলন বাংলাদেশ কুমিল্লা বিভাগীয় প্রতিনিধি সম্মেলন অনুষ্ঠিত
চাঁদপুরে বিদ্যালয় প্রাঙ্গণে গরুর বর্জ্য রাখার দায়ে খামারিকে জরিমানা
বাঁশখালীতে বিএনপি-আওয়ামী সিন্ডিকেটের দখলদারিত্বে ধসের মুখে মেগা বেড়িবাঁধ প্রকল্প!
বেনাপোল ইমিগ্রেশনে থামছে ল্যাগেজ সিন্ডিকেট: নেপথ্যে এআরও মোরশেদা
বাকেরগঞ্জে বিশ্ব শিক্ষক দিবস উদযাপন