ক্যাশলেস বাংলাদেশ ও বাংলা কিউআর লেনদেনে মোরেলগঞ্জে কলেজ শিক্ষার্থীদের নিয়ে সচেতনতা সভা
বাগেরহাটের মোড়েলগঞ্জ উপজেলার সরকারী এসএম কলেজে ডিজিটাল লেনদেন ব্যবস্থার অগ্রগতি ও এক দেশ এক কিউআর লেনদেন বাস্তবায়নের লক্ষ্যে ও ক্যাশলেস বাংলাদেশ কার্যক্রম সম্প্রসারণ বিষয়ে কলেজ শিক্ষার্থীদের নিয়ে সচেতনতামূলক ক্যা¤েপইন ও সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার বেলা ১১ টায় কলেজ হলরুমে অগ্রণী ব্যাংক পিএলসিসহ মোড়েলগঞ্জ উপজেলার সকল ব্যাংকের এর যৌথ আয়োজনে এই কর্মসূচি অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সরকারী এসএম কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মোঃ হায়দার আলী। অগ্রণী ব্যাংক পিএলসি বাগেরহাট অঞ্চল প্রধান ও সহকারী মহাব্যবস্থাপক মোঃ শরীফুল ইসলামের সভাপতিত্বে এবং অগ্রণী ব্যাংক পিএলসি মোড়েলগঞ্জ উপজেলার ব্যবস্থাপক কাজী জহিরুল ইসলামের সঞ্চালনায় এ অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন একাডেমিক কাউন্সিলের সদস্য সচিব ছবির আহম্মাদ আখন্দ ও শিক্ষক পরিষদের সম্পাদক জসিম উদ্দিন হাওলাদার। এছাড়াও ইসলামী ব্যাংকের এফ.এ.ভি.পি আবু জাফর মোঃ সালেহ. এসপিও মহাদেব গাইন প্রমুখ। সভায় বক্তারা কলেজের শিক্ষার্থীদের উদ্দেশ্যে নিরাপদ, স্মার্ট ও ক্যাশলেস লেনদেন ব্যবস্থা গড়ে তোলার নানাদিক তুলে ধরেন। নগদ টাকা বহনের ঝুঁকি এড়াতে এবং দ্রুত ও সহজে কেনাকাটা ও লেনদেনের ক্ষেত্রে বাংলা কিউআর ব্যবহারের গুরুত্ব স¤পর্কে উপস্থিত সবাইকে অবহিত করা হয়। অনুষ্ঠানে উপজেলার বিভিন্ন ব্যাংকের সকল শাখা ব্যবস্থাপক, স্থানীয় ব্যবসায়ী, সুশীল সমাজের প্রতিনিধি ও গণমাধ্যম কর্মীরা উপস্থিত ছিলেন।
এমএসএম / এমএসএম
লোহাগড়ায় শারীরিক অসুস্থতায় আ.লীগের ওয়ার্ড সেক্রেটারির পদত্যাগ
নাগেশ্বরীতে বিশ্ব শিক্ষক দিবস পালিত
আত্রাইয়ে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে এক ব্যক্তি খুন
বর্ণাঢ্য আয়োজনে তেঁতুলিয়ায় বিশ্ব শিক্ষক দিবস পালিত
রাজশাহীতে বর্ণাঢ্য আয়োজনে শুরু আন্তর্জাতিক জুনিয়র টেনিসের আসর
নাচোলে নানা আয়োজনে বিশ্ব শিক্ষক দিবস পালিত
গাবুরায় বনদস্যুদের সহযোগিতা ও চাঁদাবাজির অভিযোগে মেহেদী হাসান, বিল্লাল হোসেন ও ইয়াসিন আরাফাতের বিরুদ্ধে মানববন্ধন
কুড়িগ্রামে কবির কণ্ঠে কবিতা পাঠ ও সাংস্কৃতিক অনুষ্ঠান
দৈনিক সকালের সময় সংবাদ প্রকাশের পর সোনাহাট ব্রীজের সংস্কারকাজ শুরু
দিনাজপুরের ০২ নং সুন্দরবন ইউনিয়ন পরিষদের গোষ্টের ডাঙ্গায় আটদলীয় ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত
ডামুড্যায় বর্ণাঢ্য আয়োজনে বিশ্ব শিক্ষক দিবস উদযাপন
বিলাইছড়িতে বিশ্ব শিক্ষক দিবস পালিত