ডামুড্যায় বর্ণাঢ্য আয়োজনে বিশ্ব শিক্ষক দিবস উদযাপন
শরীয়তপুরের ডামুড্যায় র্যালি, বর্ণাঢ্য শোভাযাত্রা ও আলোচনা সভাসহ নানা কর্মসূচির মধ্য দিয়ে বিশ্ব শিক্ষক দিবস-২০২৬ উদযাপন করা হয়েছে। দিবসটি উপলক্ষে উপজেলার সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক এবং বেসরকারি মাধ্যমিক বিদ্যালয়, কলেজ ও মাদরাসার শিক্ষকরা অংশ নেন।
৫ অক্টোবর ‘শিক্ষকের পাশে দাঁড়ানো: পেশার সুরক্ষা, মর্যাদার উন্নয়ন এবং আমাদের ভবিষ্যৎ গঠনের ৬০ বছর’ প্রতিপাদ্যকে সামনে রেখে বেসরকারি স্কুল, কলেজ ও মাদরাসার শিক্ষকদের অংশগ্রহণে বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভার আয়োজন করা হয়।
সকাল ১০টায় উপজেলা পরিষদ চত্বর থেকে বর্ণাঢ্য র্যালিটি বের হয়ে উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে পুনরায় উপজেলা পরিষদ চত্বরে এসে শেষ হয়। পরে উপজেলা অডিটোরিয়ামে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
সভায় সভাপতিত্ব করেন ডামুড্যা উপজেলা নির্বাহী অফিসার মো: সালাউদ্দিন আইয়ুবী, এসময় উপস্থিত ছিলেন ডামুড্যা উপজেলার সহকারী কমিশনার ভুমি জাহিদুর রহমান,সরকারি পূর্ব মাদারীপুর কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ পরিমল কৃঞ্চপাল, উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্স এর কর্মকর্তা শাহালম ছিদ্দীক, উপজেলার কৃষি কর্মকর্তা মোতালেব হোসেন,ডামুড্যা উপজেলার প্রাথমিক শিক্ষা অফিসার সুকন্ঠ ভক্ত, উপজেলা একাডেমিক সুপারভাইজার মো: ফরহাদ হোসেন, ডামুড্যা হামিদিয়া কামিল মাদ্রাসার অধ্যক্ষ জহিররুল ইসলাম,
উপজো বিএনপির আহবায়ক কমিটির সদস্য জিল্লু রহমান মধু মীর, আলহাজ্ব ইমাম উদ্দিন মডেল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো: আলমগীর হোসেন, ডামুড্যা মুসলিম সরকারি উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মজিদ খান, দারুলআমান উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুর রহিম, ৭ নং দুবখোলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক নজিবুল হক জুয়েলসহ উপজেলার বিভিন্ন বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও সহকারী শিক্ষক সহ প্রমূখ।
আলোচনা সভায় বক্তারা বলেন, একটি জাতির উন্নয়ন ও অগ্রগতিতে শিক্ষকদের ভূমিকা অপরিসীম। শিক্ষকরা শুধু শিক্ষার্থীদের পাঠদানই করেন না, বরং তাদের নৈতিকতা, মানবিক মূল্যবোধ ও দেশপ্রেমে উদ্বুদ্ধ করে ভবিষ্যৎ প্রজন্ম গড়ে তোলেন। পরিবর্তিত বিশ্বের সঙ্গে তাল মিলিয়ে শিক্ষার গুণগত মান বাড়াতে শিক্ষক-শিক্ষার্থীদের প্রযুক্তিনির্ভর ও আধুনিক শিক্ষাব্যবস্থার সঙ্গে সম্পৃক্ত হওয়ার ওপর গুরুত্বারোপ করা হয়।
বক্তারা আরও বলেন, শিক্ষকদের পেশাগত মর্যাদা ও সুযোগ-সুবিধা নিশ্চিত করার পাশাপাশি শিক্ষার পরিবেশ উন্নত করতে সংশ্লিষ্ট সবাইকে সমন্বিতভাবে কাজ করতে হবে।
সভায় উপজেলার বিভিন্ন পর্যায়ের শিক্ষক, শিক্ষা বিভাগের কর্মকর্তা ও সংশ্লিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন। তারা শিক্ষার মানোন্নয়ন, শিক্ষকদের দায়িত্ব ও বর্তমান সময়ে শিক্ষা ব্যবস্থার নানা চ্যালেঞ্জ নিয়ে আলোচনা করেন।
আলোচনা সভায় বক্তারা বলেন, মানসম্মত শিক্ষা নিশ্চিত ও একটি মানবিক, দক্ষ এবং আলোকিত প্রজন্ম গড়ে তুলতে শিক্ষকদের ভূমিকা অপরিসীম। দেশের শিক্ষা ব্যবস্থার উন্নয়নে শিক্ষকদের অবদানের যথাযথ স্বীকৃতির পাশাপাশি তাদের পেশাগত মর্যাদা, ন্যায্য অধিকার ও প্রয়োজনীয় সুযোগ-সুবিধা নিশ্চিত করা জরুরি।
তারা শিক্ষার্থীদের নৈতিক মূল্যবোধসম্পন্ন ও যুগোপযোগী শিক্ষায় গড়ে তুলতে শিক্ষক, অভিভাবক ও সংশ্লিষ্ট সবাইকে সমন্বিতভাবে কাজ করার আহ্বান জানান।
এমএসএম / এমএসএম
যশোরে সরকারি সার নিয়ে অনিয়ম, ৫ লাখ টাকা জরিমানা
বিদ্যুৎ সংকটের প্রতিবাদ করায় গ্রাহকদের ওপর হামলার অভিযোগ, উত্তাল মনপুরা
লোহাগড়ায় শারীরিক অসুস্থতায় আ.লীগের ওয়ার্ড সেক্রেটারির পদত্যাগ
নাগেশ্বরীতে বিশ্ব শিক্ষক দিবস পালিত
আত্রাইয়ে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে এক ব্যক্তি খুন
বর্ণাঢ্য আয়োজনে তেঁতুলিয়ায় বিশ্ব শিক্ষক দিবস পালিত
রাজশাহীতে বর্ণাঢ্য আয়োজনে শুরু আন্তর্জাতিক জুনিয়র টেনিসের আসর
নাচোলে নানা আয়োজনে বিশ্ব শিক্ষক দিবস পালিত
গাবুরায় বনদস্যুদের সহযোগিতা ও চাঁদাবাজির অভিযোগে মেহেদী হাসান, বিল্লাল হোসেন ও ইয়াসিন আরাফাতের বিরুদ্ধে মানববন্ধন
কুড়িগ্রামে কবির কণ্ঠে কবিতা পাঠ ও সাংস্কৃতিক অনুষ্ঠান
দৈনিক সকালের সময় সংবাদ প্রকাশের পর সোনাহাট ব্রীজের সংস্কারকাজ শুরু
দিনাজপুরের ০২ নং সুন্দরবন ইউনিয়ন পরিষদের গোষ্টের ডাঙ্গায় আটদলীয় ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত