ঢাকা সোমবার, ৫ অক্টোবর, ২০২৬

দিনাজপুরের ০২ নং সুন্দরবন ইউনিয়ন পরিষদের গোষ্টের ডাঙ্গায় আটদলীয় ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত


ইয়াসির আরাফাত, হাকিমপুর photo ইয়াসির আরাফাত, হাকিমপুর
প্রকাশিত: ৫-১০-২০২৬ দুপুর ১:৫৬

দিনাজপুর সদরের ২ নং সুন্দরবন ইউনিয়ন পরিষদের গোষ্টের ডাঙ্গায় স্থানীয় যুব সমাজের উদ্যোগে এবং ডুয়েল এগ্রো (চাকার বাজার,সদর ,দিনাজপুর)এর সৌজন্যে আট দলীয় ফুটবল টুর্নামেন্ট ২০২৬ অনুষ্ঠিত হয়েছে। অত্র এলাকার যুবসমাজকে মাদকের ভয়াবহ ছোবল থেকে দুরে রাখতে এই ফুটবল টুর্নামেন্টের আয়োজন করে স্থানীয় যুব সমাজ। উক্ত ফুটবল টুর্নামেন্টে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা মহানগর উত্তরের  সাবেক ছাত্রদল-যুবনেতা এবং আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে  ২ নং সুন্দরবন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী মোঃ জাকির হোসেন। টুর্নামেন্টের সভাপতিত্ব করেন ধনীগ্রামের বিশিষ্ট ব্যাবসায়ী মোঃ তরিকুল ইসলাম (তোতা),পরিচালনায় ছিলেন অত্র ইউনিয়নের ০৩ নং ওয়ার্ডের ইউপি সদস্য মোঃ মোতাহার আলী এবং সদরপুর দ্বিমুখী উচ্চবিদ্যালয়ের সহকারী শিক্ষক মুক্তি কুমার রায়। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শিক্ষক মোঃ মহসিন আলী, নতুন বাজারের হোমিও চিকিৎসক হরলাল রায়, এগ্রি প্লান্টের সত্ত্বাধিকারী মোঃ রকিবুল ইসলাম এবং  বিশিষ্ট ব্যাবসায়ী মোঃ ফেরদৌস আলী। স্থানীয় যুব সমাজের উদ্যোগে উক্ত  ফুটবল টুর্নামেন্ট এলাকার ক্রীড়াপ্রেমী জনগণের মাঝে বেশ প্রশংসা কুরিয়েছে। গোষ্টের ডাঙ্গা সহ আশেপাশের এলাকার বহু জনসাধারণ উক্ত ফুটবল টুর্নামেন্টের খেলা উপভোগ করতে দুর -দুরান্ত থেকে এসে সমবেত হন। প্রধান অতিথি জাকির হোসেন আগত জনসাধারণকে ধন্যবাদ জানান এবং এলাকার যুব সমাজকে মাদক ছেড়ে খেলাধুলার প্রতি মনোনিবেশের এই ধারা অব্যাহত রাখতে আহ্বান জানান।

এমএসএম / এমএসএম

যশোরে সরকারি সার নিয়ে অনিয়ম, ৫ লাখ টাকা জরিমানা

বিদ্যুৎ সংকটের প্রতিবাদ করায় গ্রাহকদের ওপর হামলার অভিযোগ, উত্তাল মনপুরা

লোহাগড়ায় শারীরিক অসুস্থতায় আ.লীগের ওয়ার্ড সেক্রেটারির পদত্যাগ

নাগেশ্বরীতে বিশ্ব শিক্ষক দিবস পালিত

আত্রাইয়ে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে এক ব্যক্তি খুন

বর্ণাঢ্য আয়োজনে তেঁতুলিয়ায় বিশ্ব শিক্ষক দিবস পালিত

রাজশাহীতে বর্ণাঢ্য আয়োজনে শুরু আন্তর্জাতিক জুনিয়র টেনিসের আসর

নাচোলে নানা আয়োজনে বিশ্ব শিক্ষক দিবস পালিত

গাবুরায় বনদস্যুদের সহযোগিতা ও চাঁদাবাজির অভিযোগে মেহেদী হাসান, বিল্লাল হোসেন ও ইয়াসিন আরাফাতের বিরুদ্ধে মানববন্ধন

কুড়িগ্রামে কবির কণ্ঠে কবিতা পাঠ ও সাংস্কৃতিক অনুষ্ঠান

দৈনিক সকালের সময় সংবাদ প্রকাশের পর সোনাহাট ব্রীজের সংস্কারকাজ শুরু

দিনাজপুরের ০২ নং সুন্দরবন ইউনিয়ন পরিষদের গোষ্টের ডাঙ্গায় আটদলীয় ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত

ডামুড্যায় বর্ণাঢ্য আয়োজনে বিশ্ব শিক্ষক দিবস উদযাপন