দৈনিক সকালের সময় সংবাদ প্রকাশের পর সোনাহাট ব্রীজের সংস্কারকাজ শুরু
কুড়িগ্রামের ভূরুঙ্গামারী উপজেলার সোনাহাট সেতু দিয়ে ঝুঁকি নিয়ে যানবাহন চলাচল নিয়ে সম্প্রতি সংবাদ প্রকাশের পর সেতুটির সংস্কারকাজে উদ্যোগ নিয়েছে সড়ক ও জনপথ বিভাগ (সওজ), কুড়িগ্রাম। সংস্কারকাজ নির্বিঘ্নে সম্পন্ন করতে নির্দিষ্ট সময়ে সেতুটির ওপর দিয়ে সব ধরনের যানবাহন চলাচল রাত ১০টার পর থেকে বন্ধ রাখার ঘোষণা দেওয়া হয়েছে। গত ২৬ সেপ্টেম্বর দৈনিক সকালের সময় পত্রিকায় ‘ভূরুঙ্গামারীর " সোনারহাট সেতু দিয়ে ঝুঁকিতে যানবাহন চলাচল’" শিরোনামে একটি প্রতিবেদন প্রকাশিত হয়। প্রতিবেদনে সেতুটির বিভিন্ন অংশের ঝুঁকিপূর্ণ অবস্থা এবং যানবাহন চলাচলে সম্ভাব্য দুর্ঘটনার আশঙ্কার বিষয়টি তুলে ধরা হয়। সংবাদটি প্রকাশের পর বিষয়টি গুরুত্বের সঙ্গে নিয়ে সেতুটির সংস্কারকাজ দ্রুত শুরু করার উদ্যোগ নেয় কুড়িগ্রাম সড়ক ও জনপথ বিভাগ।, গত ৪ অক্টোবর রাত ১০টা থেকে পরদিন সকাল ৬টা পর্যন্ত সোনাহাট সেতু দিয়ে সব ধরনের যানবাহন চলাচল বন্ধ রেখে সেতুটির মেরামত ও সংস্কারকাজ শুরু করা হয়। সংস্কারকাজ চলাকালে যানবাহন চলাচল নিয়ন্ত্রণে রাখতে স্থানীয়ভাবে মাইকিংয়ের মাধ্যমে চালক ও সাধারণ মানুষকে বিষয়টি জানিয়ে দেওয়া হয়েছে। কুড়িগ্রাম জেলা সড়ক ও জনপথ বিভাগের উপ-বিভাগীয় প্রকৌশলী মো. মেহেদী হাসান সরকার জানান, সোনাহাট সেতু দিয়ে অতিরিক্ত ওজনের পণ্যবাহী যানবাহন চলাচলের কারণে মাঝে মধ্যে সেতুর পাটাতনের বিভিন্ন স্থানে ঝালাই খুলে যাওয়ার ঘটনা ঘটে। বিশেষ করে নির্ধারিত ওজনের তুলনায় অতিরিক্ত পণ্য বহনকারী যানবাহন চলাচলের কারণে সেতুর ওপর অতিরিক্ত চাপ সৃষ্টি হচ্ছে। তিনি বলেন, “১০ টনের বেশি পণ্য নিয়ে যানবাহন চলাচল করার কারণে মাঝে মধ্যে সেতুর পাটাতনের ঝালাই খুলে যায়। এ ধরনের সমস্যা দেখা দিলে আমরা দ্রুত সংস্কারের উদ্যোগ নিই। বর্তমানে সেতুর সংস্কারকাজ চলমান রয়েছে।” তিনি আরও জানান, সেতুর সংস্কারকাজ নিরাপদ ও দ্রুত সম্পন্ন করার লক্ষ্যে রাত ১০টা থেকে পরদিন সকাল ৬টা পর্যন্ত যানবাহন চলাচল বন্ধ রাখা হচ্ছে। এ বিষয়ে মাইকিং করে স্থানীয় বাসিন্দা, যানবাহনের চালক ও সংশ্লিষ্টদের অবহিত করা হয়েছে। সওজ বিভাগের কর্মকর্তারা আশা করছেন, প্রয়োজনীয় সংস্কারকাজ সম্পন্ন হলে সোনাহাট সেতুর ওপর দিয়ে যানবাহন চলাচল আবারও স্বাভাবিক ও নিরাপদ হবে। একই সঙ্গে সেতুর স্থায়িত্ব রক্ষায় অতিরিক্ত ওজনের পণ্যবাহী যানবাহন চলাচল নিয়ন্ত্রণে চালক ও সংশ্লিষ্টদের সতর্ক থাকার আহ্বান জানানো হয়েছে।
এমএসএম / এমএসএম
যশোরে সরকারি সার নিয়ে অনিয়ম, ৫ লাখ টাকা জরিমানা
বিদ্যুৎ সংকটের প্রতিবাদ করায় গ্রাহকদের ওপর হামলার অভিযোগ, উত্তাল মনপুরা
লোহাগড়ায় শারীরিক অসুস্থতায় আ.লীগের ওয়ার্ড সেক্রেটারির পদত্যাগ
নাগেশ্বরীতে বিশ্ব শিক্ষক দিবস পালিত
আত্রাইয়ে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে এক ব্যক্তি খুন
বর্ণাঢ্য আয়োজনে তেঁতুলিয়ায় বিশ্ব শিক্ষক দিবস পালিত
রাজশাহীতে বর্ণাঢ্য আয়োজনে শুরু আন্তর্জাতিক জুনিয়র টেনিসের আসর
নাচোলে নানা আয়োজনে বিশ্ব শিক্ষক দিবস পালিত
গাবুরায় বনদস্যুদের সহযোগিতা ও চাঁদাবাজির অভিযোগে মেহেদী হাসান, বিল্লাল হোসেন ও ইয়াসিন আরাফাতের বিরুদ্ধে মানববন্ধন
কুড়িগ্রামে কবির কণ্ঠে কবিতা পাঠ ও সাংস্কৃতিক অনুষ্ঠান
দৈনিক সকালের সময় সংবাদ প্রকাশের পর সোনাহাট ব্রীজের সংস্কারকাজ শুরু
দিনাজপুরের ০২ নং সুন্দরবন ইউনিয়ন পরিষদের গোষ্টের ডাঙ্গায় আটদলীয় ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত