ঢাকা সোমবার, ৫ অক্টোবর, ২০২৬

কুড়িগ্রামে কবির কণ্ঠে কবিতা পাঠ ও সাংস্কৃতিক অনুষ্ঠান


কুড়িগ্রাম প্রতিনিধি photo কুড়িগ্রাম প্রতিনিধি
প্রকাশিত: ৫-১০-২০২৬ দুপুর ২:২৩
কুড়িগ্রামে সাহিত্য পরিষদের আয়োজনে ‘কবির কণ্ঠে কবিতা পাঠ ও সাংস্কৃতিক অনুষ্ঠান’ অনুষ্ঠিত হয়েছে। শনিবার সন্ধ্যায় কুড়িগ্রাম পৌর টাউন হলে জেলা প্রশাসন ও জেলা ও দায়রা জজ কুড়িগ্রামের সার্বিক সহযোগিতায়  ও অনুষ্ঠানের আয়োজনে ছিলেন নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল) বিজ্ঞ বিচারক রিপতি কুমার বিশ্বাস । অনুষ্ঠানে জেলা প্রশাসকের পক্ষে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মো. আসাদুজ্জামান।
 
কুড়িগ্রাম সাহিত্য পরিষদের সভাপতি বেগম ফরিদা ইয়াসমিনের সভাপতিত্বে ও সংগঠনের সাধারণ সম্পাদক মো. হাবিবুর রহমান অনুষ্ঠানটি সঞ্চালনা করেন। 
 
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মো. নাজমুল হক যুগ্ম জেলা ও দায়রা জজ ,কনক বড়ুয়া চীফ লিগ্যাল এইড অফিসার(যুগ্ম জেলা ও দায়রা জজ) ,ভগবতী রানী জেলা লিগ্যাল এইড অফিসার( সিনিয়র সিভিল জজ),মোহাম্মদ আয়াজ ( সিনিয়র সিভিল জজ),  তহমিনা আফরোজ তানি সিভিল জজ,মো. সোহেল রানা সিভিল জজ। জেলা তথ্য অফিসের উপপরিচালক (রুটিন দায়িত্ব) মো. আব্দুল্লাহ-আল-মামুন, কুড়িগ্রাম আদালতের বিজ্ঞ পাবলিক প্রসিকিউটর অ্যাডভোকেট বজলুর রশিদ, আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভোকেট মো. ফখরুল ইসলাম ও অ্যাডভোকেট আজিজার রহমান দুলু।
 
অনুষ্ঠানে কবি-সাহিত্যিকরা স্বরচিত কবিতা পাঠ করেন। পাশাপাশি মনোজ্ঞ সাংস্কৃতিক পরিবেশনা অনুষ্ঠিত হয়। এতে সাহিত্যপ্রেমী ও সংস্কৃতিপ্রেমী বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন।
অনুষ্ঠানের শেষে কবি ও সাহিত্যিকদের সম্মাননা স্মারক ও ক্রেস্ট প্রদান করেন নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল, কুড়িগ্রামের বিজ্ঞ বিচারক রিপতি কুমার বিশ্বাস।

এমএসএম / এমএসএম

বাঘায় বিশ্ব শিক্ষক দিবস-২০২৬ উদযাপিত

সুবর্ণচরে আশার আলো সমাজ কল্যাণের উদ্যোগে বৃক্ষরোপন কর্মসূচি

চাঁপাইনবাবগঞ্জে ছাত্রীকে ধর্ষণের চেষ্টার অভিযোগে শিক্ষকের ৫ বছরের কারাদণ্ড

ব্যাপক অনিয়মের অভিযোগ সিসিএফ’র বিরুদ্ধে, তদন্তে দুদক

​কাউখালীতে গৃহবধূকে গণধর্ষণ ও হত্যার প্রধান আসামি গ্রেপ্তার

পত্নীতলায় ২০পিচ ট্যাপেন্টাডলসহ যুবক গ্রেপ্তার

রাজস্থলীতে বিশ্ব শিক্ষক দিবসে র ্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত

মুকসুদপুরে দুর্গাপূজার নিরাপত্তা ও আইনশৃঙ্খলা নিয়ে বিশেষ সভা

বিশ্ব শিক্ষক দিবসে ফুল-উপহারে শিক্ষার্থীদের ভালোবাসায় সিক্ত শিক্ষকরা

তারাগঞ্জে যথাযোগ্য মর্যাদায় বিশ্ব শিক্ষক দিবস পালিত

জয়পুরহাটে বিশ্ব বসতি দিবস উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা

সবুজ লতায় কৃষকের স্বপ্ন: উল্লাপাড়ায় মাচা ভরা 'প্যাশন' বিপ্লব বিশুর

শিক্ষকদের বটবৃক্ষের সাথে তুলনা করলেন মধুখালী নির্বাহী অফিসার মাসুদুর রহমান