ঢাকা সোমবার, ৫ অক্টোবর, ২০২৬

আত্রাইয়ে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে এক ব্যক্তি খুন


ওমর ফারুক, আত্রাই photo ওমর ফারুক, আত্রাই
প্রকাশিত: ৫-১০-২০২৬ দুপুর ২:২৭

 নওগাঁর আত্রাইয়ে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে প্রতিপক্ষের কিলঘুষিতে এক বৃদ্ধ নিহত হয়েছেন। ঘটনাটি ঘটেছে সোমবার (৫ অক্টোবর) বেলা অনুমান ১০ টার দিকে উপজেলার মধুগুড়নই গ্রামে।

​স্থানীয় ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, ওই গ্রামের মিম মণ্ডলের ছাগল প্রতিবেশী ইয়াকিছ মণ্ডলের (৭৫) শিম গাছের পাতা খাওয়াকে কেন্দ্র করে তাদের মাঝে বাকবিতণ্ডার সৃষ্টি হয়। এক পর্যায়ে মিম মণ্ডল (২০) ইয়াছিনকে উপর্যুপরি কিলঘুষি মারতে থাকে।

 ইয়াছিনের পুত্রবধূ সমাপ্তি বেগম বলেন, আমার শ্বশুরের চিৎকারে আমি বাড়ি থেকে বের হয়ে দেখি মিম তাকে কিলঘুষি মারছে। এক পর্যায়ে আমার শ্বশুর জ্ঞান হারিয়ে মাটিতে লুটিয়ে পড়েন। এ সময় আমি ও অন্যান্য লোকজন তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে

কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
​আত্রাই থানার ওসি মো. মাহবুব আলম বলেন, সংবাদ পেয়ে আমি ঘটনাস্থল পরিদর্শন করেছি। লাশের ময়নাতদন্ত ও মামলার বিষয়টি প্রক্রিয়াধীন রয়েছে।

এমএসএম / এমএসএম

বাঘায় বিশ্ব শিক্ষক দিবস-২০২৬ উদযাপিত

সুবর্ণচরে আশার আলো সমাজ কল্যাণের উদ্যোগে বৃক্ষরোপন কর্মসূচি

চাঁপাইনবাবগঞ্জে ছাত্রীকে ধর্ষণের চেষ্টার অভিযোগে শিক্ষকের ৫ বছরের কারাদণ্ড

ব্যাপক অনিয়মের অভিযোগ সিসিএফ’র বিরুদ্ধে, তদন্তে দুদক

​কাউখালীতে গৃহবধূকে গণধর্ষণ ও হত্যার প্রধান আসামি গ্রেপ্তার

পত্নীতলায় ২০পিচ ট্যাপেন্টাডলসহ যুবক গ্রেপ্তার

রাজস্থলীতে বিশ্ব শিক্ষক দিবসে র ্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত

মুকসুদপুরে দুর্গাপূজার নিরাপত্তা ও আইনশৃঙ্খলা নিয়ে বিশেষ সভা

বিশ্ব শিক্ষক দিবসে ফুল-উপহারে শিক্ষার্থীদের ভালোবাসায় সিক্ত শিক্ষকরা

তারাগঞ্জে যথাযোগ্য মর্যাদায় বিশ্ব শিক্ষক দিবস পালিত

জয়পুরহাটে বিশ্ব বসতি দিবস উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা

সবুজ লতায় কৃষকের স্বপ্ন: উল্লাপাড়ায় মাচা ভরা 'প্যাশন' বিপ্লব বিশুর

শিক্ষকদের বটবৃক্ষের সাথে তুলনা করলেন মধুখালী নির্বাহী অফিসার মাসুদুর রহমান