ঢাকা সোমবার, ৫ অক্টোবর, ২০২৬

লোহাগড়ায় শারীরিক অসুস্থতায় আ.লীগের ওয়ার্ড সেক্রেটারির পদত্যাগ


পিকুল আলম, লোহাগড়া  photo পিকুল আলম, লোহাগড়া
প্রকাশিত: ৫-১০-২০২৬ দুপুর ২:৩০

নড়াইলের লোহাগড়া উপজেলায় বয়সজনিত শারীরিক অসুস্থতার কারণ দেখিয়ে বাংলাদেশ আওয়ামী লীগের স্থানীয় পদ থেকে স্বেচ্ছায় পদত্যাগ করেছেন মো. শেখ ইনামুল হক। তিনি মল্লিকপুর ইউনিয়নের ৮ নম্বর পাচুড়িয়া ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক (সেক্রেটারি) পদে দায়িত্ব পালন করছিলেন।

সোমবার (৫ অক্টোবর ২০২৬) এক সংবাদ সম্মেলনের মাধ্যমে তিনি আনুষ্ঠানিকভাবে পদত্যাগের এ ঘোষণা দেন। মো. শেখ ইনামুল হক মল্লিকপুর ইউনিয়নের পাচুড়িয়া গ্রামের মৃত সাজউদ্দিন শেখের ছেলে।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে শেখ ইনামুল হক জানান, তিনি দীর্ঘদিন ধরে নিষ্ঠার সঙ্গে ৮ নম্বর পাচুড়িয়া ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করে আসছিলেন। তবে বয়স বৃদ্ধি ও নানা শারীরিক অসুস্থতার কারণে বর্তমানে নিয়মিত দলীয় ও সাংগঠনিক কর্মকাণ্ড পরিচালনা করা তাঁর পক্ষে অসম্ভব হয়ে পড়েছে। এ কারণেই তিনি স্বেচ্ছায় পদত্যাগের সিদ্ধান্ত নিয়েছেন।

তিনি স্পষ্ট করে বলেন, তাঁর এই পদত্যাগের পেছনে কোনো রাজনৈতিক চাপ, ব্যক্তি বা গোষ্ঠীর প্রভাব নেই; এটি নিতান্তই তাঁর শারীরিক অসুস্থতাজনিত ব্যক্তিগত সিদ্ধান্ত। সংবাদ সম্মেলনে তিনি দীর্ঘদিনের রাজনৈতিক সহকর্মী ও এলাকার সর্বস্তরের মানুষের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করে সবার কাছে দোয়া কামনা করেন।

এমএসএম / এমএসএম

বাঘায় বিশ্ব শিক্ষক দিবস-২০২৬ উদযাপিত

সুবর্ণচরে আশার আলো সমাজ কল্যাণের উদ্যোগে বৃক্ষরোপন কর্মসূচি

চাঁপাইনবাবগঞ্জে ছাত্রীকে ধর্ষণের চেষ্টার অভিযোগে শিক্ষকের ৫ বছরের কারাদণ্ড

ব্যাপক অনিয়মের অভিযোগ সিসিএফ’র বিরুদ্ধে, তদন্তে দুদক

​কাউখালীতে গৃহবধূকে গণধর্ষণ ও হত্যার প্রধান আসামি গ্রেপ্তার

পত্নীতলায় ২০পিচ ট্যাপেন্টাডলসহ যুবক গ্রেপ্তার

রাজস্থলীতে বিশ্ব শিক্ষক দিবসে র ্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত

মুকসুদপুরে দুর্গাপূজার নিরাপত্তা ও আইনশৃঙ্খলা নিয়ে বিশেষ সভা

বিশ্ব শিক্ষক দিবসে ফুল-উপহারে শিক্ষার্থীদের ভালোবাসায় সিক্ত শিক্ষকরা

তারাগঞ্জে যথাযোগ্য মর্যাদায় বিশ্ব শিক্ষক দিবস পালিত

জয়পুরহাটে বিশ্ব বসতি দিবস উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা

সবুজ লতায় কৃষকের স্বপ্ন: উল্লাপাড়ায় মাচা ভরা 'প্যাশন' বিপ্লব বিশুর

শিক্ষকদের বটবৃক্ষের সাথে তুলনা করলেন মধুখালী নির্বাহী অফিসার মাসুদুর রহমান