ঢাকা সোমবার, ৫ অক্টোবর, ২০২৬

সুযোগ পেলে স্বচ্ছ প্রশাসন ও দুর্নীতিমুক্ত সমাজ বিনির্মাণে কাজ করতে প্রস্তুত: অ্যাডভোকেট সালাহ উদ্দিন কামরান


নিজস্ব প্রতিবেদক photo নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ৫-১০-২০২৬ দুপুর ২:৩২

নোয়াখালী-১ (চাটখিল) আসনের সাবেক সংসদ সদস্য এবং বাংলাদেশ সুপ্রিম কোর্টের জ্যেষ্ঠ আইনজীবী অ্যাডভোকেট সালাহ উদ্দিন কামরান বলেছেন, সুযোগ পেলে তিনি সততা ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালন করে একটি বৈষম্যহীন, স্বচ্ছ ও দুর্নীতিমুক্ত প্রশাসন গড়ে তুলতে বদ্ধপরিকর। সম্প্রতি দৈনিক সকালের সময়-এর সঙ্গে এক খোলামেলা সাক্ষাৎকারে তিনি বর্তমান সরকারের কাছে জনআকাঙ্ক্ষা, মন্ত্রিসভায় ভূমিকা রাখার প্রত্যয়, দুর্নীতি ও চাঁদাবাজির বিরুদ্ধে কঠোর অবস্থান এবং নোয়াখালী-১ আসনের উন্নয়ন ভাবনা তুলে ধরেন।

সাক্ষাৎকারের চুম্বক অংশ পাঠকদের জন্য তুলে ধরা হলো:

সকালের সময়: বর্তমান সরকারের মন্ত্রিসভায় দায়িত্ব পালনে আপনি কতটা আগ্রহী?

অ্যাডভোকেট সালাহ উদ্দিন কামরান: আমি একজন রাজনৈতিক কর্মী এবং আইনের শাসনের একনিষ্ঠ অনুসারী। দল ও বর্তমান সরকারের শীর্ষ নেতৃত্ব যদি আমার রাজনৈতিক সততা ও পেশাগত যোগ্যতা বিবেচনা করে মন্ত্রিসভায় বা অন্য কোনো নীতি-নির্ধারণী পদে দায়িত্ব দেয়, তবে আমি সর্বোচ্চ নিষ্ঠার সঙ্গে তা পালন করতে প্রস্তুত।

সকালের সময়: দায়িত্ব পেলে আপনার প্রধান অগ্রাধিকার কী হবে?

অ্যাডভোকেট সালাহ উদ্দিন কামরান: আমার প্রথম অগ্রাধিকার হবে প্রশাসনে স্বচ্ছতা ও সুশাসন প্রতিষ্ঠা। এরপর আইনশৃঙ্খলা পরিস্থিতির দৃশ্যমান উন্নয়ন এবং সাধারণ মানুষের আইনি অধিকার ও ন্যায়বিচার প্রাপ্তি নিশ্চিত করা। মূল লক্ষ্য থাকবে দুর্নীতি ও বৈষম্যমুক্ত প্রশাসনিক কাঠামো তৈরি।

সকালের সময়: নিজ এলাকা নোয়াখালী-১ (চাটখিল) নিয়ে আপনার পরিকল্পনা কী?

অ্যাডভোকেট সালাহ উদ্দিন কামরান: চাটখিলের সার্বিক যোগাযোগ ব্যবস্থার টেকসই আধুনিকায়ন, তৃণমূলের স্বাস্থ্যসেবার মানোন্নয়ন এবং যুবসমাজের জন্য স্থানীয়ভাবে কর্মসংস্থান সৃষ্টি করাই আমার প্রধান লক্ষ্য। আমার বাবা মরহুম রুহুল আমিনের রাজনৈতিক ঐতিহ্য ধারণ করে চাটখিলের সাধারণ মানুষের সেবায় আমার দরজা সব সময় উন্মুক্ত থাকবে।

সকালের সময়: নীতি-নির্ধারণী পর্যায়ে কাজ করার ক্ষেত্রে আপনার অভিজ্ঞতার কোন দিকগুলো এগিয়ে রাখবে?

অ্যাডভোকেট সালাহ উদ্দিন কামরান: আমার দুটি মূল শক্তি রয়েছে—প্রথমত, ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে উচ্চশিক্ষা এবং সুপ্রিম কোর্টের জ্যেষ্ঠ আইনজীবী হিসেবে দীর্ঘদিন আইন প্রয়োগ ও নীতি প্রণয়নে কাজ করার অভিজ্ঞতা। দ্বিতীয়ত, পারিবারিকভাবে দীর্ঘ রাজনৈতিক ঐতিহ্য এবং সাবেক সংসদ সদস্য হিসেবে নিজ এলাকার মাঠের মানুষ ও রাজপথের সঙ্গে আমার গভীর আত্মিক সংযোগ।

সকালের সময়: দ্রব্যমূল্যের লাগাম টানা ও কর্মসংস্থান সৃষ্টিতে আপনার পদক্ষেপ কেমন হবে?

অ্যাডভোকেট সালাহ উদ্দিন কামরান: বাজার নিয়ন্ত্রণে কৃত্রিম সংকট সৃষ্টিকারী সিন্ডিকেট ও চাঁদাবাজির চক্র গুঁড়িয়ে দেওয়াই হবে প্রথম কাজ। মন্ত্রিসভায় সুযোগ পেলে বাজার মনিটরিং ব্যবস্থা আধুনিকীকরণ এবং সরবরাহ স্বাভাবিক রাখতে কঠোর আইনি পদক্ষেপের প্রস্তাব দেব। এ ছাড়া তরুণদের কারিগরি শিক্ষায় প্রশিক্ষিত করে দেশ-বিদেশে সম্মানজনক কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করা হবে।

সকালের সময়: দুর্নীতি ও চাঁদাবাজি প্রতিরোধে আপনার অবস্থান কী?

অ্যাডভোকেট সালাহ উদ্দিন কামরান: দুর্নীতি ও চাঁদাবাজির বিরুদ্ধে নীতি হবে ‘জিরো টলারেন্স’। কোনো রাজনৈতিক পরিচয়কেই আশ্রয়-প্রশ্রয় দেওয়া হবে না; অপরাধী যে দলেরই হোক, আইনের আওতায় আসতেই হবে। স্থানীয় প্রশাসনকে দলীয় ও রাজনৈতিক প্রভাবমুক্ত রেখে স্বচ্ছতা নিশ্চিত করাই হবে মূল দাওয়াই।

সকালের সময়: নির্দিষ্ট কোনো মন্ত্রণালয়ে কাজ করার ক্ষেত্রে আপনার বিশেষ আগ্রহ রয়েছে কি?

অ্যাডভোকেট সালাহ উদ্দিন কামরান: একজন আইনজীবী হিসেবে আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয় কিংবা বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন অথবা স্থানীয় সরকার মন্ত্রণালয়ের কাজের সঙ্গে আমার পেশাগত অভিজ্ঞতার মিল বেশি। তবে সরকারের শীর্ষ নেতৃত্ব যে দায়িত্ব দেবেন, তাতেই আমি একনিষ্ঠভাবে কাজ করব।

সকালের সময়: সাধারণ মানুষ কেন আপনাকে সমর্থন ও বিশ্বাস করবে বলে মনে করেন?

অ্যাডভোকেট সালাহ উদ্দিন কামরান: আমি চাটখিলেরই সন্তান। সততা, আইনি মেধা এবং পারিবারিক ঐতিহ্য নিয়ে আজীবন সাধারণ মানুষের পাশেই ছিলাম। কোনো অন্যায়ের কাছে কখনোই মাথানত করিনি। এলাকার মানুষ ভালো করেই জানেন, তাঁদের সুখে-দুঃখে আমি ছিলাম এবং আমৃত্যু পাশে থাকব।

এমএসএম / এমএসএম

তৃতীয় দফায় ৩১ অক্টোবর বায়তুল মোকাররম থেকে কুষ্টিয়া যাবে ১১ দলের লংমার্চ

সুযোগ পেলে স্বচ্ছ প্রশাসন ও দুর্নীতিমুক্ত সমাজ বিনির্মাণে কাজ করতে প্রস্তুত: অ্যাডভোকেট সালাহ উদ্দিন কামরান

বিচার বিভাগে সরকারের হস্তক্ষেপের কারণে আখতারুজ্জামানের জামিন হয়নি

মক্কা-মদিনাকে সংঘাতের লক্ষ্যবস্তু না করার আহ্বান ইসলামী আন্দোলনের

জামায়াতের লং মার্চ বাস্তবায়ন কমিটির বৈঠক অনুষ্ঠিত

সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী বাবরের উদ্যোগে ওমরাহ পালন শেষে দেশে ফিরলেন ৪৬ জন

দেশের স্বাস্থ্যব্যবস্থাসহ সব প্রতিষ্ঠানই বিধ্বস্ত অবস্থায় : জামায়াত আমির

এনসিপি কার্যালয় পরিদর্শন করলেন সার্বিয়ার সাবেক প্রেসিডেন্ট বরিস তাদিচ

প্রতিবাদকারীকে নয়, অন্যায়-অনিয়মের বিরুদ্ধে কঠোর হোন : ইসলামী আন্দোলন

মিথ্যা মামলা প্রত্যাহার করে আখতারুজ্জামানকে মুক্তি দিন : গোলাম পরওয়ার

দু-একটি অঘটনের কারণে আলেম সমাজকে অপরাধীর কাঠগড়ায় দাঁড় করা হয়

‘আওয়ামী লীগের হয়ে কাজ করা ব্যক্তিরা সরকারের আশ্রয়ে দুর্নীতি করছে’

ডেঙ্গু প্রতিরোধে ‘জনসচেতনতা সপ্তাহ’ পালন করবে জামায়াত