ঢাকা সোমবার, ৫ অক্টোবর, ২০২৬

যশোরে সরকারি সার নিয়ে অনিয়ম, ৫ লাখ টাকা জরিমানা


মতিন গাজী, যশোর photo মতিন গাজী, যশোর
প্রকাশিত: ৫-১০-২০২৬ দুপুর ২:৩৮

যশোরের অভয়নগরে সরকারি ইউরিয়া সার পরিবহন ও ব্যবস্থাপনায় অনিয়মের অভিযোগে আব্দুল মজিদ (৩৩) নামে এক ব্যক্তিকে পাঁচ লাখ টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।রোববার (৪ অক্টোবর) রাতে উপজেলার শংকরপাশা খেয়াঘাট এলাকায় অভিযান চালিয়ে এ জরিমানা করা হয়। ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আবীর আনসারী।উপজেলা কৃষি কর্মকর্তা ও মামলার প্রসিকিউশন কর্মকর্তা লাভলী খাতুন জানান, গোপন সংবাদের ভিত্তিতে রোববার রাত ৯টার দিকে ভৈরব নদীর তীরবর্তী শংকরপাশা খেয়াঘাট এলাকায় অভিযান চালানো হয়। সেখানে বিসিআইসির সঙ্গে চুক্তিবদ্ধ সরকারি ইউরিয়া সার পরিবহনকারী ঠিকাদারি প্রতিষ্ঠান মেসার্স টোটাল শিপিং এজেন্সির দুটি স্তূপে থাকা ৪২০ দশমিক ২ মেট্রিক টন সার পাওয়া যায়নি। এ বিষয়ে প্রতিষ্ঠানের খুলনা শাখার ইনচার্জ আব্দুল মজিদের কাছে জানতে চাওয়া হলে তিনি সার না থাকার বিষয়ে ভ্রাম্যমাণ আদালতের কাছে সন্তোষজনক কোনো ব্যাখ্যা দিতে পারেননি। পরে সার ব্যবস্থাপনা আইন অনুযায়ী প্রয়োজনীয় লাইসেন্স, নিবন্ধন, আদালতের আদেশ বা অনুমতি ছাড়া সরকারি সার পরিবহন, বিক্রি, পাচার কিংবা অন্যত্র গোপন মজুদের অভিযোগে তাকে পাঁচ লাখ টাকা জরিমানা করা হয়।
ভ্রাম্যমাণ আদালতের বিচারক ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আবীর আনসারী বলেন, ‘সার ব্যবস্থাপনা আইন, ২০০৬ (সংশোধিত ২০১৮)-এর ৮(১) ধারায় অভিযোগ স্বীকার করায় মোবাইল কোর্ট আইন, ২০০৯-এর বিধান অনুযায়ী এক ব্যক্তিকে পাঁচ লাখ টাকা জরিমানা করা হয়েছে। জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।’

এমএসএম / এমএসএম

বাঘায় বিশ্ব শিক্ষক দিবস-২০২৬ উদযাপিত

সুবর্ণচরে আশার আলো সমাজ কল্যাণের উদ্যোগে বৃক্ষরোপন কর্মসূচি

চাঁপাইনবাবগঞ্জে ছাত্রীকে ধর্ষণের চেষ্টার অভিযোগে শিক্ষকের ৫ বছরের কারাদণ্ড

ব্যাপক অনিয়মের অভিযোগ সিসিএফ’র বিরুদ্ধে, তদন্তে দুদক

​কাউখালীতে গৃহবধূকে গণধর্ষণ ও হত্যার প্রধান আসামি গ্রেপ্তার

পত্নীতলায় ২০পিচ ট্যাপেন্টাডলসহ যুবক গ্রেপ্তার

রাজস্থলীতে বিশ্ব শিক্ষক দিবসে র ্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত

মুকসুদপুরে দুর্গাপূজার নিরাপত্তা ও আইনশৃঙ্খলা নিয়ে বিশেষ সভা

বিশ্ব শিক্ষক দিবসে ফুল-উপহারে শিক্ষার্থীদের ভালোবাসায় সিক্ত শিক্ষকরা

তারাগঞ্জে যথাযোগ্য মর্যাদায় বিশ্ব শিক্ষক দিবস পালিত

জয়পুরহাটে বিশ্ব বসতি দিবস উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা

সবুজ লতায় কৃষকের স্বপ্ন: উল্লাপাড়ায় মাচা ভরা 'প্যাশন' বিপ্লব বিশুর

শিক্ষকদের বটবৃক্ষের সাথে তুলনা করলেন মধুখালী নির্বাহী অফিসার মাসুদুর রহমান