ঢাকা সোমবার, ৫ অক্টোবর, ২০২৬

নিউ গিনি প্রপার্টিজে হামলায় লোক ভাড়া করা ঠিকাদার বিকাশ গ্রেপ্তার


নিজস্ব প্রতিবেদক photo নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ৫-১০-২০২৬ দুপুর ৩:১৩

রাজধানীর ইসিবি চত্বর এলাকায় নিউ গিনি প্রপার্টিজ আবাসন প্রকল্পে হামলা ও কনটেন্ট ক্রিয়েটর সালমান মুক্তাদিরের স্টুডিওতেও ভাঙচুর–লুটপাটের ঘটনায় বিকাশ চন্দ্র শাহ নামে আরও একজনকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।

রোববার (৫ অক্টোবর) দিবাগত রাতে আত্মগোপনে থাকা অবস্থায় বিকাশকে মাগুরা থেকে গ্রেপ্তার করে গুলশান গোয়েন্দা পুলিশের একটি দল।

গ্রেপ্তার বিকাশ চন্দ্র শাহ একজন ঠিকাদার। নিউ গিনি প্রপার্টিজ আবাসন প্রকল্পে হামলা ও কনটেন্ট ক্রিয়েটর সালমান মুক্তাদিরের স্টুডিওতেও ভাঙচুর–লুটপাটে অংশ নেওয়া লোকজনকে ভাড়া করার দায়িত্বে ছিলেন তিনি।

বিকাশকে গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন গুলশান গোয়েন্দা বিভাগের উপ-কমিশনার আ ফ ম আনোয়ার হোসেন।

তিনি ঢাকা পোস্টকে বলেন, জমি নিয়ে বিরোধের জেরে হামলার ঘটনা ঘটেছে। ওই ঘটনার দায়ের করা মামলার আসামি না হলেও তদন্তে প্রাপ্ত তথ্যের ভিত্তিতে জড়িত থাকার প্রমাণ মেলায় বিকাশকে গ্রেপ্তার করা হয়েছে। তার বিরুদ্ধে আইনানুগ পদক্ষেপ প্রক্রিয়াধীন।

তিনি বলেন, ঘটনায় জড়িত অন্য আসামিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে। হামলার পরিকল্পনায় কারা জড়িত, কারা অংশ নিয়েছে, কারা অস্ত্র সরবরাহ করেছে- এসব বিষয়ে তদন্ত চলছে।

এর আগে একই ঘটনায় আরও সাতজনকে গ্রেপ্তার করা হয়েছে। হামলা ও ভাঙচুরের মামলায় গ্রেপ্তাররা হলেন- মেজর জেনারেল (অব.) গোলাম মহিউদ্দিন চৌধুরী, মিজানুর রহমান, শাহরিয়ার মাহমুদ, শাহ আলম, মামুন, আসলাম ও মুন্না।

পুলিশ জানিয়েছে, সাতজনই রিমান্ডে আছেন। গ্রেপ্তার হওয়া মামুন ও বাহিনীপ্রধান মফিজুর রহমান মামুন আলাদা ব্যক্তি।

তদন্ত সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, এসব জায়গা থেকে আগ্নেয়াস্ত্র ও লাঠিসোঁটা নিয়ে পাঁচটি পিকআপে করে এবং হেঁটে নিউগিনি আবাসন প্রকল্পে যায় প্রায় ২০০ হামলাকারী। রাত সাড়ে ১০টার দিকে মূল ফটকে গুলি ছুড়ে প্রকল্পে হামলা চালায় তারা।

হামলার দিন দুপুরে ইসিবি চত্বরের একটি খাবারের দোকানে বৈঠক হয়। দোকানের সিসিটিভি ফুটেজে সেখানে ১৩ জনকে দেখা গেছে। তাদের মধ্যে দুজনকে শনাক্ত হওয়া দুজন হলেন আগে শাহরিয়ার মাহমুদ ও গতরাতে গ্রেপ্তার বিকাশ চন্দ্র শাহ। ওই বৈঠকটি হয় হামলার পরিকল্পনা নিয়ে। শাহরিয়ার ও বিকাশ সেই পরিকল্পনায় যুক্ত ছিলেন বলে তদন্তে তথ্য পাওয়া গেছে।

বিকাশ বিভিন্ন আবাসন প্রকল্পে ভবন নির্মাণের কাজ করেন। নিউ গিনি আবাসন প্রকল্পের মালিক নাজিম উদ্দিন ভুঁইয়ার সঙ্গে জমি নিয়ে গোলাম মহিউদ্দিন চৌধুরীসহ কয়েকজনের বিরোধ ছিল। বিরোধসংশ্লিষ্ট জমিতে ভবন নির্মাণের কাজ দেওয়া হয় বিকাশকে।

ভবন নির্মাণের পাশাপাশি নিউ গিনির মালিকের সঙ্গে কথা বলে চলাচলের রাস্তার ব্যবস্থা করার কথা ছিল বিকাশের। কিন্তু নাজিম উদ্দিন রাস্তা দিতে রাজি হননি। এই বিরোধের সঙ্গে হামলার যোগসূত্র রয়েছে বলে মনে করছেন তদন্ত সংশ্লিষ্টরা।

aliul / aliul

আইপিইউর এশিয়া-প্যাসিফিক গ্রুপের চেয়ারম্যানের দায়িত্ব নিলেন স্পিকার

মঙ্গোলিয়ার প্রার্থীকে হারিয়ে আইপিইউ-এর নির্বাহী কমিটিতে জহরত আদিব

বিরোধী দলকে গঠনমূলক ভূমিকা পালনের আহ্বান ডেপুটি স্পিকারের

আলজেরিয়াকে বাংলাদেশ থেকে ফার্মাসিউটিক্যালস পণ্য আমদানির আহ্বান

ব্র্যাক বিশ্ববিদ্যালয়ে বোমা হামলার হুমকি দিয়ে ই-মেইল, তদন্তে পুলিশ

বিমানবন্দরে নিরাপত্তা নিশ্চিত করা সরকারের সর্বোচ্চ অগ্রাধিকার : মন্ত্রী

গণমাধ্যমকে নিয়ন্ত্রণ করার কোনো ইচ্ছা সরকারের নেই : তথ্যমন্ত্রী

নিউ গিনি প্রপার্টিজে হামলায় লোক ভাড়া করা ঠিকাদার বিকাশ গ্রেপ্তার

বাংলাদেশকে কৌশলগত অংশীদার মনে করে কানাডা : হাইকমিশনার

‘ফাইভ স্টার’ হোটেলে বসে কর্মপরিকল্পনা করলে নারীর সমতা আসবে না

আঞ্চলিক সহযোগিতা গড়ে তুলতে পারলে বাংলাদেশ উন্নয়নের পথে এগিয়ে যাবে

ঢামেকের বাথরুম থেকে নারীর রক্তাক্ত মরদেহ উদ্ধার

ডিএমপির অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৪১৪, মামলা ৫৯