ঢাকা সোমবার, ৫ অক্টোবর, ২০২৬

শিবগঞ্জে ব্যবসায়ী ও সাংবাদিকদের সাথে মতবিনিময় সভা


শিবগঞ্জ (চাঁপাইনবাবগঞ্জ) প্রতিনিধি photo শিবগঞ্জ (চাঁপাইনবাবগঞ্জ) প্রতিনিধি
প্রকাশিত: ৫-১০-২০২৬ দুপুর ৩:১৬

এফবিসিসিআইয়ের একটি প্রতিনিধি দল স্পেন, ফ্রান্স ও সুইজারল্যান্ড সফর শেষে দেশে প্রত্যাবর্তন উপলক্ষে চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে ব্যবসায়ী ও সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার দুপুরে শিবগঞ্জ প্রেসক্লাবের আয়োজনে প্রেসক্লাব মিলনায়তনে আয়োজিত সভায় প্রধান অতিথি ছিলেন, চাঁপাইনবাবগঞ্জ চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির পরিচালক ও সোনামসজিদ স্থলবন্দর আমদানি ও রপ্তানিকারক গ্রুপের সাধারণ সম্পাদক আরিফ উদ্দিন ইতি। এ সময় তিনি বলেন, সফরকালে প্রতিনিধি দল বিভিন্ন দেশের ব্যবসায়িক নেতৃবৃন্দ ও চেম্বার অব কমার্সের সঙ্গে বাংলাদেশের বিভিন্ন পণ্য বিদেশে রপ্তানির সম্ভাব্যতা এবং সুযোগ-সুবিধা নিয়ে আলোকপাত করেছেন। পোষাক শিল্প, পাটের তৈরি বিভিন্ন পণ্য ও আম থেকে উৎপাদিত পণ্য বাজারজাতকরণে স্পেন, ফ্রান্স ও সুইজারল্যান্ডের প্রতিনিধিরা বেশ আগ্রহ প্রকাশ করেছেন। অনুষ্ঠানে শিবগঞ্জ প্রেসক্লাবের সভাপতি বারিউল ইসলামের সভাপতিত্বে আরো উপস্থিত ছিলেন, সোনামসজিদ স্থলবন্দর আমদানি ও রপ্তানিকারক গ্রুপের ভারপ্রাপ্ত সভাপতি বাবুল হাসনাত, দপ্তর সম্পাদক মাসুম বিল্লাহ, পরিচালক জাকির হোসেন এবং চাঁপাইনবাবগঞ্জ চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির পরিচালক নুর আমিন, শিবগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আমিনুল হক সোনা, ইত্তেফাকের প্রতিনিধি সফিকুল ইসলাম, শিবগঞ্জ উপজেলা প্রেসক্লাবের সাবেক সভাপতি মামুনুর রশিদ, শিবগঞ্জ গৌড় প্রেসক্লাবের সভাপতি ফরহাদ হোসেন, সাবেক সাধারণ সম্পাদক শামসুন্নাহার সোহানা, সিনিয়র সাংবাদিক জালাল উদ্দিন, সফিকুল ইসলাম ও বাসসের চাঁপাইনবাবগঞ্জ জেলা সংবাদদাতা শরিফুল ইসলামসহ অন্যরা।  

এমএসএম / এমএসএম

নেত্রকোণায় বিশ্ব শিক্ষক দিবস-২০২৬ উপলক্ষ্যে র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত

রাজশাহীতে চাঁদা না পেয়ে যুবককে মারধর, বাড়িতে হামলা-লুট

বেকুটিয়া সেতুর নিচে পাইপ চুরির অভিযোগে ইউপি বিএনপি সভাপতিসহ আটক ৯

মাদারগঞ্জে বিশ্ব শিক্ষক দিবস-২০২৬ উপলক্ষে র‍্যালী ও আলোচনা সভা

উলিপুরে মাদরাসায় গোপনে নিয়োগ, অর্থের বিনিময়ে ধামাচাপার অভিযোগ

উল্লাপাড়ায় প্রকৌশলীকে এমপির আলটিমেটাম, এক সপ্তাহে ড্রেন শেষ করার নির্দেশ

বাঘায় বিশ্ব শিক্ষক দিবস-২০২৬ উদযাপিত

সুবর্ণচরে আশার আলো সমাজ কল্যাণের উদ্যোগে বৃক্ষরোপন কর্মসূচি

চাঁপাইনবাবগঞ্জে ছাত্রীকে ধর্ষণের চেষ্টার অভিযোগে শিক্ষকের ৫ বছরের কারাদণ্ড

ব্যাপক অনিয়মের অভিযোগ সিসিএফ’র বিরুদ্ধে, তদন্তে দুদক

​কাউখালীতে গৃহবধূকে গণধর্ষণ ও হত্যার প্রধান আসামি গ্রেপ্তার

পত্নীতলায় ২০পিচ ট্যাপেন্টাডলসহ যুবক গ্রেপ্তার

রাজস্থলীতে বিশ্ব শিক্ষক দিবসে র ্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত