শিক্ষকদের বটবৃক্ষের সাথে তুলনা করলেন মধুখালী নির্বাহী অফিসার মাসুদুর রহমান
‘শিক্ষকদের পাশে দাঁড়ানো, পেশার সুরক্ষা, মর্যাদা উন্নয়ন এবং আমাদের ভবিষ্যৎ গঠনের ৬০ বছর’—এই প্রতিপাদ্যকে সামনে রেখে ফরিদপুরের মধুখালীতে যথাযোগ্য মর্যাদা ও উৎসবমুখর পরিবেশে বিশ্ব শিক্ষক দিবস-২০২৬ পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে সোমবার (৫ অক্টোবর ২০২৬) সকাল ১১টায় বর্ণাঢ্য র্যালি ও এক আলোচনা সভার আয়োজন করা হয়।
উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আব্দুল আউয়াল আকনের সভাপতিত্বে এবং উপজেলা একাডেমিক সুপারভাইজার রাশেদুল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মাসুদুর রহমান। প্রধান অতিথির বক্তব্যে শিক্ষকদের সমাজের বটবৃক্ষের সঙ্গে তুলনা করে তিনি বলেন, শিক্ষকদের মান-মর্যাদা সবার ঊর্ধ্বে। শিক্ষকরা পাঠদান করিয়েছেন বলেই আজ তিনি উপজেলা নির্বাহী কর্মকর্তা হিসেবে জাতিকে সেবা দেওয়ার সুযোগ পেয়েছেন।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা আনজুমান আরা বেগম বিথী, সহকারী প্রাথমিক শিক্ষা কর্মকর্তা রূপা ঘোষ এবং সহকারী প্রাথমিক শিক্ষা কর্মকর্তা রুমা আফরোজ তুলিসহ স্থানীয় বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধান ও সহকারী শিক্ষকবৃন্দ।
এর আগে দিবসটি উপলক্ষে এক বর্ণাঢ্য র্যালি বের করা হয়। শিক্ষকদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে র্যালিটি উপজেলা পরিষদ চত্বর থেকে শুরু হয়ে ঢাকা-খুলনা মহাসড়কের গুরুত্বপূর্ণ অংশ প্রদক্ষিণ করে পুনরায় একই স্থানে এসে শেষ হয়। পরে আলোচনা সভায় বক্তারা একটি সমৃদ্ধ জাতি গঠনে শিক্ষকদের আত্মত্যাগের কথা শ্রদ্ধার সাথে স্মরণ করেন এবং শিক্ষার মানোন্নয়নে শিক্ষক, অভিভাবক ও বিদ্যালয় পরিচালনা পর্ষদের কার্যকর সমন্বয়ের ওপর বিশেষ গুরুত্বারোপ করেন।
এমএসএম / এমএসএম
বছরের পর বছর অচল চালকলকে সচল দিখিয়ে গুদামে নিম্নমানের চাল সরবরাহের অভিযোগ
মান্দায় বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত
নেত্রকোণায় বিশ্ব শিক্ষক দিবস-২০২৬ উপলক্ষ্যে র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত
রাজশাহীতে চাঁদা না পেয়ে যুবককে মারধর, বাড়িতে হামলা-লুট
বেকুটিয়া সেতুর নিচে পাইপ চুরির অভিযোগে ইউপি বিএনপি সভাপতিসহ আটক ৯
মাদারগঞ্জে বিশ্ব শিক্ষক দিবস-২০২৬ উপলক্ষে র্যালী ও আলোচনা সভা
উলিপুরে মাদরাসায় গোপনে নিয়োগ, অর্থের বিনিময়ে ধামাচাপার অভিযোগ
উল্লাপাড়ায় প্রকৌশলীকে এমপির আলটিমেটাম, এক সপ্তাহে ড্রেন শেষ করার নির্দেশ
বাঘায় বিশ্ব শিক্ষক দিবস-২০২৬ উদযাপিত
সুবর্ণচরে আশার আলো সমাজ কল্যাণের উদ্যোগে বৃক্ষরোপন কর্মসূচি
চাঁপাইনবাবগঞ্জে ছাত্রীকে ধর্ষণের চেষ্টার অভিযোগে শিক্ষকের ৫ বছরের কারাদণ্ড
ব্যাপক অনিয়মের অভিযোগ সিসিএফ’র বিরুদ্ধে, তদন্তে দুদক