ঢাকা সোমবার, ৫ অক্টোবর, ২০২৬

সবুজ লতায় কৃষকের স্বপ্ন: উল্লাপাড়ায় মাচা ভরা 'প্যাশন' বিপ্লব বিশুর


কাইয়ুম মাহমুূদ, উল্লাপাড়া  photo কাইয়ুম মাহমুূদ, উল্লাপাড়া
প্রকাশিত: ৫-১০-২০২৬ দুপুর ৩:২৩

মাঠে নামলে চোখে পড়ে থোকা থোকা অচেনা এক ফল। দেখতে চমৎকার, খেতে টক-মিষ্টি সুস্বাদু। কেউ ডাকেন ‘আনারকলি’, কেউ বা স্বাদের গুণে নাম দিয়েছেন ‘ট্যাং ফল’। তবে কৃষি বিজ্ঞানের খাতায় এর নাম ‘প্যাশন ফ্রুট’।

সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলার পাগলা গ্রামের কৃষক জহুরুল ইসলাম বিশু অপ্রচলিত এই ফল চাষ করে এলাকায় দারুণ চাঞ্চল্য সৃষ্টি করেছেন। কম খরচে বিপুল লাভের মুখ দেখে তাঁর ঝুলিতে এখন স্বাবলম্বিতার নতুন গল্প।

​স্থানীয় সূত্রে জানা গেছে, পাগলা গ্রামের বিশু নিজের ৪৫ শতক জমিতে পরীক্ষামূলকভাবে এই ফলের বাগান গড়ে তোলেন। মাচা তৈরি, চারা রোপণ ও পরিচর্যাসহ এ পর্যন্ত তাঁর খরচ হয়েছে প্রায় ২ থেকে ৩ লাখ টাকা। গাছে ফলন এসেছে চোখে পড়ার মতো। বাগান থেকে এবার ১০ থেকে ১৫ লাখ টাকা বিক্রয়ের আশা করছেন তিনি।

​স্বল্প খরচে অধিক লাভজনক হওয়ায় বিশুর এই সাফল্য দেখে উৎসাহিত হচ্ছেন এলাকার অন্য কৃষকরাও। প্রতিদিন তাঁর বাগানে নতুন এই ফল দেখতে ও চাষের অভিজ্ঞতা নিতে ভিড় জমাচ্ছেন উৎসুক মানুষ।

​স্থানীয়রা জানান, ফলটি দেখতে যেমন আকর্ষণীয়, তেমনি চমৎকার এর স্বাদ ও পুষ্টিগুণ ভালো । গ্রামের মানুষ ফলটিকে আনারকলি বা ট্যাং ফল নামে চিনলেও বাজার ও কৃষি অঙ্গনে এর চাহিদা ব্যাপক।

​এ বিষয়ে এলাকার সচেতন মহল ও কৃষকরা জানান, প্রচলিত ফসলের বাইরে এ ধরনের উচ্চমূল্যের অপ্রচলিত ফল চাষ উল্লাপাড়ার কৃষি অর্থনীতিতে নতুন দিগন্ত উন্মোচন করবে। সঠিক পরামর্শ ও সরকারি সহযোগিতা পেলে এ অঞ্চলে প্যাশন ফ্রুটের বাণিজ্যিক চাষ আরও সম্প্রসারিত হবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

এ বিষয়ে উল্লাপাড়া উপজেলা কৃষি অফিসার সুবর্ণা ইয়াসমিন সুমি বলেন, আমাদের উপজেলায় এবারই প্রথম পরীক্ষামূলকভাবে প্যাশন ফ্রুট চাষ করা হয়েছে। সফলভাবে ফসল ফলাতে কৃষি অফিসের পক্ষ থেকে চাষিকে প্রয়োজনীয় সব ধরনের কারিগরি পরামর্শের পাশাপাশি সার ও অন্যান্য উপকরণ দিয়ে সার্বিক সহযোগিতা প্রদান করা হয়েছে। মাঠপর্যায়ে ফলন ও গাছের অবস্থা দেখে আমরা বেশ আশাবাদী; আশা করছি তিনি এ ফল চাষে বেশ লাভবান হবেন।"

এমএসএম / এমএসএম

বছরের পর বছর অচল চালকলকে সচল দিখিয়ে গুদামে নিম্নমানের চাল সরবরাহের অভিযোগ

মান্দায় বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে বর্ণাঢ্য র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত

নেত্রকোণায় বিশ্ব শিক্ষক দিবস-২০২৬ উপলক্ষ্যে র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত

রাজশাহীতে চাঁদা না পেয়ে যুবককে মারধর, বাড়িতে হামলা-লুট

বেকুটিয়া সেতুর নিচে পাইপ চুরির অভিযোগে ইউপি বিএনপি সভাপতিসহ আটক ৯

মাদারগঞ্জে বিশ্ব শিক্ষক দিবস-২০২৬ উপলক্ষে র‍্যালী ও আলোচনা সভা

উলিপুরে মাদরাসায় গোপনে নিয়োগ, অর্থের বিনিময়ে ধামাচাপার অভিযোগ

উল্লাপাড়ায় প্রকৌশলীকে এমপির আলটিমেটাম, এক সপ্তাহে ড্রেন শেষ করার নির্দেশ

বাঘায় বিশ্ব শিক্ষক দিবস-২০২৬ উদযাপিত

সুবর্ণচরে আশার আলো সমাজ কল্যাণের উদ্যোগে বৃক্ষরোপন কর্মসূচি

চাঁপাইনবাবগঞ্জে ছাত্রীকে ধর্ষণের চেষ্টার অভিযোগে শিক্ষকের ৫ বছরের কারাদণ্ড

ব্যাপক অনিয়মের অভিযোগ সিসিএফ’র বিরুদ্ধে, তদন্তে দুদক

​কাউখালীতে গৃহবধূকে গণধর্ষণ ও হত্যার প্রধান আসামি গ্রেপ্তার