জয়পুরহাটে বিশ্ব বসতি দিবস উপলক্ষে বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভা
‘উন্নত নগর, নিরাপদ বসতি—সবার জন্য বাসযোগ্য পৃথিবী’—এই প্রত্যয়কে সামনে রেখে জয়পুরহাটে বিশ্ব বসতি দিবস ২০২৬ উপলক্ষে বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার সকালে জেলা প্রশাসন ও গণপূর্ত বিভাগের উদ্যোগে র্যালিটি অনুষ্ঠিত হয়। এতে জেলা প্রশাসন, গণপূর্ত বিভাগসহ বিভিন্ন কর্মকর্তা অংশ নেন।
এসময় উপস্থিত ছিলেন স্থানীয় সরকার বিভাগের উপ পরিচালক যাদব সরকার, গণপূর্ত অধিদফতরের নির্বাহী প্রকৌশলী ড. ফারজানা আকতার, ৪০০ শয্যা হাসপাতালের তত্ত্বাবধায়ক সরদার রাশের মোবারক, গণপূর্তের উপ বিভাগীয় প্রকৌশলী আসাদ আলী খোন্দকার, সহকারী প্রকৌশলী মোকছেদুল ইসলাম, মশিউর রহমান প্রমুখ।
র্যালিতে অংশগ্রহণকারীরা বিশ্ব বসতি দিবসের ব্যানার ও ফেস্টুন হাতে নিয়ে নগর ও বসতিকে আরও পরিকল্পিত, নিরাপদ ও বাসযোগ্য করার বিষয়ে সচেতনতামূলক বার্তা তুলে ধরেন।
এ সময় বক্তারা বলেন, পরিকল্পিত নগরায়ণ, নিরাপদ আবাসন ও পরিবেশবান্ধব বসতি নিশ্চিত করা বর্তমান সময়ের অন্যতম গুরুত্বপূর্ণ চ্যালেঞ্জ। সবার জন্য নিরাপদ ও টেকসই আবাসন নিশ্চিত করতে সরকারি-বেসরকারি উদ্যোগের পাশাপাশি জনসচেতনতা বাড়ানো প্রয়োজন। র্যালিতে বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা-কর্মচারী ও সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।
এমএসএম / এমএসএম
বছরের পর বছর অচল চালকলকে সচল দিখিয়ে গুদামে নিম্নমানের চাল সরবরাহের অভিযোগ
মান্দায় বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত
নেত্রকোণায় বিশ্ব শিক্ষক দিবস-২০২৬ উপলক্ষ্যে র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত
রাজশাহীতে চাঁদা না পেয়ে যুবককে মারধর, বাড়িতে হামলা-লুট
বেকুটিয়া সেতুর নিচে পাইপ চুরির অভিযোগে ইউপি বিএনপি সভাপতিসহ আটক ৯
মাদারগঞ্জে বিশ্ব শিক্ষক দিবস-২০২৬ উপলক্ষে র্যালী ও আলোচনা সভা
উলিপুরে মাদরাসায় গোপনে নিয়োগ, অর্থের বিনিময়ে ধামাচাপার অভিযোগ
উল্লাপাড়ায় প্রকৌশলীকে এমপির আলটিমেটাম, এক সপ্তাহে ড্রেন শেষ করার নির্দেশ
বাঘায় বিশ্ব শিক্ষক দিবস-২০২৬ উদযাপিত
সুবর্ণচরে আশার আলো সমাজ কল্যাণের উদ্যোগে বৃক্ষরোপন কর্মসূচি
চাঁপাইনবাবগঞ্জে ছাত্রীকে ধর্ষণের চেষ্টার অভিযোগে শিক্ষকের ৫ বছরের কারাদণ্ড
ব্যাপক অনিয়মের অভিযোগ সিসিএফ’র বিরুদ্ধে, তদন্তে দুদক