ঢাকা সোমবার, ৫ অক্টোবর, ২০২৬

বিশ্ব শিক্ষক দিবসে ফুল-উপহারে শিক্ষার্থীদের ভালোবাসায় সিক্ত শিক্ষকরা


পটিয়া (চট্টগ্রাম) প্রতিনিধি photo পটিয়া (চট্টগ্রাম) প্রতিনিধি
প্রকাশিত: ৫-১০-২০২৬ দুপুর ৩:২৫

শিক্ষক-শিক্ষার্থীর সম্পর্ক যে কেবল শ্রেণিকক্ষের পাঠদানেই সীমাবদ্ধ নয়, বিশ্ব শিক্ষক দিবসে তারই অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছে চট্টগ্রামের পটিয়া আবদুস সোবহান রাহাত আলী উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীরা। ব্যতিক্রমী আয়োজনে ফুল দিয়ে শিক্ষকদের বরণ এবং উপহারসামগ্রী তুলে দিয়ে তাঁদের প্রতি ভালোবাসা ও শ্রদ্ধা প্রকাশ করেছে শিক্ষার্থীরা।

সোমবার (৫ অক্টোবর) বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে বিদ্যালয়ের ষষ্ঠ থেকে দশম শ্রেণির ১৮টি শাখায় পৃথকভাবে এ আয়োজন করা হয়। সকাল থেকেই শিক্ষার্থীদের মধ্যে ছিল উৎসবের আমেজ। নির্ধারিত সময়ে শিক্ষকরা শ্রেণিকক্ষে প্রবেশ করলে শিক্ষার্থীরা ফুল দিয়ে তাঁদের বরণ করে নেয়। পরে চকলেট, কলম, শুভেচ্ছা কার্ডসহ বিভিন্ন উপহারসামগ্রী শিক্ষকদের হাতে তুলে দেয় তারা।

সাধারণত বিশ্ব শিক্ষক দিবস শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে আলোচনা সভা ও আনুষ্ঠানিক কর্মসূচির মধ্য দিয়ে পালিত হলেও এ বিদ্যালয়ের শিক্ষার্থীদের নিজস্ব উদ্যোগে আয়োজিত ব্যতিক্রমী কর্মসূচি শিক্ষক-শিক্ষার্থীদের মধ্যে সৃষ্টি করে আবেগঘন পরিবেশ।

প্রতি বছর ৫ অক্টোবর বিশ্ব শিক্ষক দিবস পালিত হয়। শিক্ষকদের অধিকার, মর্যাদা ও শিক্ষা ক্ষেত্রে তাঁদের গুরুত্বপূর্ণ অবদানের স্বীকৃতি দেওয়ার লক্ষ্যে ১৯৯৪ সাল থেকে আন্তর্জাতিকভাবে দিবসটি পালিত হয়ে আসছে।

অনুষ্ঠানে বিদ্যালয়ের প্রধান শিক্ষক এ.টি.এম. তোহা, সহকারী প্রধান শিক্ষক পীযূষ কান্তি পাল এবং সিনিয়র শিক্ষক আবদুল মোতালেব, মাওলানা মাহবুবুর রহমান, নুরুল আবছার, সরোজিত দাশ, শাহনাজ বেগম, নিজাম উদ্দীন ও শাহজাদী বিলকিস আকতারসহ বিদ্যালয়ের শিক্ষকরা উপস্থিত ছিলেন।

প্রধান শিক্ষক এ.টি.এম. তোহা বলেন, ‘শিক্ষকতা শুধু একটি পেশা নয়, এটি মানুষ গড়ার মহান দায়িত্ব। শিক্ষার্থীদের ভালোবাসা ও সম্মান একজন শিক্ষকের জন্য বড় প্রাপ্তি। তাদের এই আয়োজন আমাদের আনন্দিত করেছে। আমরা চাই, শিক্ষার্থীরা ভালো ফলাফলের পাশাপাশি নৈতিকতা ও মানবিক মূল্যবোধে সমৃদ্ধ হয়ে গড়ে উঠুক।’

শিক্ষকদের সম্মান জানাতে শিক্ষার্থীদের এমন উদ্যোগে বিদ্যালয়জুড়ে উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়। শিক্ষক-শিক্ষার্থীদের পারস্পরিক ভালোবাসা ও শ্রদ্ধার বন্ধন আরও দৃঢ় করার মধ্য দিয়ে দিনটি স্মরণীয় হয়ে ওঠে।

এমএসএম / এমএসএম

বছরের পর বছর অচল চালকলকে সচল দিখিয়ে গুদামে নিম্নমানের চাল সরবরাহের অভিযোগ

মান্দায় বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে বর্ণাঢ্য র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত

নেত্রকোণায় বিশ্ব শিক্ষক দিবস-২০২৬ উপলক্ষ্যে র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত

রাজশাহীতে চাঁদা না পেয়ে যুবককে মারধর, বাড়িতে হামলা-লুট

বেকুটিয়া সেতুর নিচে পাইপ চুরির অভিযোগে ইউপি বিএনপি সভাপতিসহ আটক ৯

মাদারগঞ্জে বিশ্ব শিক্ষক দিবস-২০২৬ উপলক্ষে র‍্যালী ও আলোচনা সভা

উলিপুরে মাদরাসায় গোপনে নিয়োগ, অর্থের বিনিময়ে ধামাচাপার অভিযোগ

উল্লাপাড়ায় প্রকৌশলীকে এমপির আলটিমেটাম, এক সপ্তাহে ড্রেন শেষ করার নির্দেশ

বাঘায় বিশ্ব শিক্ষক দিবস-২০২৬ উদযাপিত

সুবর্ণচরে আশার আলো সমাজ কল্যাণের উদ্যোগে বৃক্ষরোপন কর্মসূচি

চাঁপাইনবাবগঞ্জে ছাত্রীকে ধর্ষণের চেষ্টার অভিযোগে শিক্ষকের ৫ বছরের কারাদণ্ড

ব্যাপক অনিয়মের অভিযোগ সিসিএফ’র বিরুদ্ধে, তদন্তে দুদক

​কাউখালীতে গৃহবধূকে গণধর্ষণ ও হত্যার প্রধান আসামি গ্রেপ্তার