ঢাকা সোমবার, ৫ অক্টোবর, ২০২৬

রাজস্থলীতে বিশ্ব শিক্ষক দিবসে র ্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত


চাইথোয়াইমং মারমা, রাজস্থলী photo চাইথোয়াইমং মারমা, রাজস্থলী
প্রকাশিত: ৫-১০-২০২৬ দুপুর ৩:২৭

‘শিক্ষকের পাশে, পেশা সুরক্ষা, এর মর্যাদা বৃদ্ধি এবং আমাদের ভবিষ্যৎ গড়ার ৬০ বছর’—এই প্রতিপাদ্যকে সামনে রেখে রাঙামাটির রাজস্থলীতে যথাযোগ্য মর্যাদায় বিশ্ব শিক্ষক দিবস-২০২৬ উদযাপিত হয়েছে। দিবসটি উপলক্ষে সোমবার (৫ অক্টোবর ২০২৬) সকাল ১১টায় রাজস্থলী উপজেলা প্রশাসনের উদ্যোগে এক বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভার আয়োজন করা হয়।

সকালে শিক্ষক-শিক্ষার্থী ও কর্মকর্তাদের অংশগ্রহণে একটি বর্ণাঢ্য র‍্যালি বের হয়ে উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে উপজেলা পরিষদ চত্বরে এসে শেষ হয়। পরে উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কার্যালয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. ইউছুফ হাসানের সভাপতিত্বে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

উপজেলা সহকারী প্রাথমিক শিক্ষা কর্মকর্তা হিতৈষী চাকমার সঞ্চালনায় সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সভাপতি মাস্টার খলিলুর রহমান শেখ, সংসদ সদস্যের প্রতিনিধি আবুল হাসেম মেম্বার, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. নওশাদ খান, সাংবাদিক আজগর আলী খান, ওসি এলএসডি আশীষ ভৌমিক, রাজস্থলী সরকারি কলেজের প্রতিনিধি বিশ্বজিৎ সেন, যুব উন্নয়ন কর্মকর্তা প্রিয়রতন চাকমা, উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা লিলি চাকমা এবং রাজস্থলী সরকারি উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক জসিম উদ্দিন প্রমুখ।

সভাপতির বক্তব্যে উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. ইউছুফ হাসান বলেন, শিক্ষকরাই একটি জাতির ভবিষ্যৎ প্রজন্ম গড়ে তোলার মূল কারিগর। শিক্ষার মানোন্নয়ন ও জ্ঞানভিত্তিক সমাজ বিনির্মাণে শিক্ষকদের অবদান অনস্বীকার্য। শিক্ষার্থীদের শুধু পাঠ্যপুস্তকের শিক্ষায় সীমাবদ্ধ না রেখে নৈতিকতা, মানবিক মূল্যবোধ ও দেশপ্রেমে উদ্বুদ্ধ করার জন্য শিক্ষকদের প্রতি আহ্বান জানান তিনি। একই সঙ্গে শিক্ষকদের পেশাগত মর্যাদা রক্ষা ও অনুকূল পরিবেশ নিশ্চিত করতে সবাইকে একযোগে কাজ করার তাগিদ দেন।

সভায় অন্যান্য বক্তারা শিক্ষকদের সম্মান ও পেশাগত সুরক্ষা নিশ্চিতকরণ, শিক্ষার গুণগত রূপান্তর এবং শিক্ষক-শিক্ষার্থীর মধ্যকার ইতিবাচক সম্পর্ক সুদৃঢ় করার ওপর গুরুত্বারোপ করেন। অনুষ্ঠানে উপজেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক, শিক্ষার্থী, প্রশাসনের কর্মকর্তা ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

ছবি ক্যাপশন: রাজস্থলীতে বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় বক্তব্য রাখছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. ইউছুফ হাসান।

এমএসএম / এমএসএম

বছরের পর বছর অচল চালকলকে সচল দিখিয়ে গুদামে নিম্নমানের চাল সরবরাহের অভিযোগ

মান্দায় বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে বর্ণাঢ্য র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত

নেত্রকোণায় বিশ্ব শিক্ষক দিবস-২০২৬ উপলক্ষ্যে র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত

রাজশাহীতে চাঁদা না পেয়ে যুবককে মারধর, বাড়িতে হামলা-লুট

বেকুটিয়া সেতুর নিচে পাইপ চুরির অভিযোগে ইউপি বিএনপি সভাপতিসহ আটক ৯

মাদারগঞ্জে বিশ্ব শিক্ষক দিবস-২০২৬ উপলক্ষে র‍্যালী ও আলোচনা সভা

উলিপুরে মাদরাসায় গোপনে নিয়োগ, অর্থের বিনিময়ে ধামাচাপার অভিযোগ

উল্লাপাড়ায় প্রকৌশলীকে এমপির আলটিমেটাম, এক সপ্তাহে ড্রেন শেষ করার নির্দেশ

বাঘায় বিশ্ব শিক্ষক দিবস-২০২৬ উদযাপিত

সুবর্ণচরে আশার আলো সমাজ কল্যাণের উদ্যোগে বৃক্ষরোপন কর্মসূচি

চাঁপাইনবাবগঞ্জে ছাত্রীকে ধর্ষণের চেষ্টার অভিযোগে শিক্ষকের ৫ বছরের কারাদণ্ড

ব্যাপক অনিয়মের অভিযোগ সিসিএফ’র বিরুদ্ধে, তদন্তে দুদক

​কাউখালীতে গৃহবধূকে গণধর্ষণ ও হত্যার প্রধান আসামি গ্রেপ্তার