ঢাকা সোমবার, ৫ অক্টোবর, ২০২৬

সুবর্ণচরে আশার আলো সমাজ কল্যাণের উদ্যোগে বৃক্ষরোপন কর্মসূচি


ইমাম উদ্দিন সুমন, সুবর্ণচর photo ইমাম উদ্দিন সুমন, সুবর্ণচর
প্রকাশিত: ৫-১০-২০২৬ দুপুর ৩:৩৫

নোয়াখালী সুবর্ণচর উপজেলার ঐতিহ্যবাহী দক্ষিণ চরজব্বর মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে আশার আলো সমাজ কল্যাণ সংগঠনের উদ্যোগে বৃক্ষরোপন কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।

৫ অক্টোবর (সোমবার( দক্ষিণ চরজব্বর মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়  প্রাঙ্গনে  এ বৃক্ষ রোপন অনুষ্ঠানের আয়োজন করে আশার আলো সমাজ কল্যাণ সংগঠন।এ সময় উপস্থিত ছিলেন,  উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ফখরুল ইসলাম, চরজব্বর  ডিগ্রী কলেজের অধ্যক্ষ জামশেদুর রহমান কিসলু, উপজেলা  যুব উন্নয়ন কর্মকর্তা খুরশিদ আলম, শহীদ জয়নাল আবেদীন সরকারি মডেল  উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক কাজী নজরুল ইসলাম, বিশিষ্ট সমাজ সেবক ও  সুবর্ণচর উপজেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক নিজাম উদ্দিন ফারুক, দক্ষিণ চরজব্বর মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি বাবু শিমুল চন্দ্র দাস,  প্রধান শিক্ষক নিজাম উদ্দিন, বিশিষ্ট সমাজ সেবক সুবর্ণ ডায়াগনস্টিক সেন্টারের স্বত্বাধিকারী মহি উদ্দিন, চরজুবিলী ইউনিয়নের তরুণ সমাজ সেবক,  যুবদল নেতা নাহিদ উদ্দিন। 

আশার আলো সমাজ কল্যাণ সংগঠনের সভাপতি সাইফুল ইসলাম রাব্বুল, সাধারন সম্পাদক, দেলোয়ার হোসেন রুবেল, সিনিয়র সহ-সভাপতি  জহির উদ্দিন রাকিব, চরজুবিলী ইউনিয়ন ছাত্রদলের সদস্য সচিব মোবারক হোসেন ইমনসহ আশার আলো সমাজ কল্যাণ সংগঠনের নেতৃবৃন্দ। পরে বক্তারা ফলজ, বনজ, ফুল, ফলসহ নানা ধরনের বৃক্ষ রোপণ করেন, কদম গাছ রোপণ করে নাম দেয়া হয় কদম তলা, এর আগে সংগঠনটি চরজব্বর ডিগ্রি কলেজে বিশাল একটি বট গাছ রোপণ করে নাম দেন বট তলা সেটি এখন বটতলা নামে পরিচিত। কদম গাছ  রোপন করে সবার নজর কাড়েন এবং এলাকায় আলোড়ন সৃষ্টি করেন। 

 সংগঠনটি দীর্ঘ প্রায় ১৪ বছর ধরে বিভিন্ন সামাজিক কার্যক্রম, শিক্ষা সামগ্রী বিতরণ,  বৃক্ষরোপণ,  বাল্যবিবাহ প্রতিরোধ, মাদক নির্মূল সহ সামাজিক কার্যক্রম  করে আসছেন এবং অন্যায় মূলক কাজের  বিরুদ্ধে প্রতিবাদ করে আসছেন তারা।

এমএসএম / এমএসএম

বছরের পর বছর অচল চালকলকে সচল দিখিয়ে গুদামে নিম্নমানের চাল সরবরাহের অভিযোগ

মান্দায় বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে বর্ণাঢ্য র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত

নেত্রকোণায় বিশ্ব শিক্ষক দিবস-২০২৬ উপলক্ষ্যে র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত

রাজশাহীতে চাঁদা না পেয়ে যুবককে মারধর, বাড়িতে হামলা-লুট

বেকুটিয়া সেতুর নিচে পাইপ চুরির অভিযোগে ইউপি বিএনপি সভাপতিসহ আটক ৯

মাদারগঞ্জে বিশ্ব শিক্ষক দিবস-২০২৬ উপলক্ষে র‍্যালী ও আলোচনা সভা

উলিপুরে মাদরাসায় গোপনে নিয়োগ, অর্থের বিনিময়ে ধামাচাপার অভিযোগ

উল্লাপাড়ায় প্রকৌশলীকে এমপির আলটিমেটাম, এক সপ্তাহে ড্রেন শেষ করার নির্দেশ

বাঘায় বিশ্ব শিক্ষক দিবস-২০২৬ উদযাপিত

সুবর্ণচরে আশার আলো সমাজ কল্যাণের উদ্যোগে বৃক্ষরোপন কর্মসূচি

চাঁপাইনবাবগঞ্জে ছাত্রীকে ধর্ষণের চেষ্টার অভিযোগে শিক্ষকের ৫ বছরের কারাদণ্ড

ব্যাপক অনিয়মের অভিযোগ সিসিএফ’র বিরুদ্ধে, তদন্তে দুদক

​কাউখালীতে গৃহবধূকে গণধর্ষণ ও হত্যার প্রধান আসামি গ্রেপ্তার