ঢাকা সোমবার, ৫ অক্টোবর, ২০২৬

ব্র্যাক বিশ্ববিদ্যালয়ে বোমা হামলার হুমকি দিয়ে ই-মেইল, তদন্তে পুলিশ


নিজস্ব প্রতিবেদক photo নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ৫-১০-২০২৬ দুপুর ৪:৮

রাজধানীর বেসরকারি ব্র্যাক বিশ্ববিদ্যালয়ে ই-মেইল বার্তায় বোমা হামলার হুমকি দেওয়া হয়েছে। রোববার (৪ অক্টোবর) সন্ধ্যা ৬টা ৪৪ মিনিটে 'টিপিক্যাল চাইনিজ ম্যান' (TypicalChineseman) নামের একটি মেইল অ্যাকাউন্ট থেকে এই হুমকির বার্তাটি দেওয়া হয়।

ওই বার্তায় বলা হয়, ঢাকার প্রগতি সরণিতে অবস্থিত ব্র্যাক বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে মঙ্গলবার (৬ অক্টোবর) সকাল এগারোটায় একাধিক বোমা হামলা করা হবে।

মেইলে এই হুমকি পাওয়ার পরই বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ বিষয়টি গুরুত্বের সঙ্গে নেয়। তারা নিরাপত্তা নিশ্চিত করতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে বার্তাটি ফরোয়ার্ড করে এবং আইনগত সহযোগিতা কামনা করে।

পুলিশ সূত্রে জানা গেছে, মেইলে এই হুমকি পাওয়ার পরপরই নিরাপত্তা নিশ্চিত করার লক্ষ্যে ব্র্যাক বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ বিষয়টি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সংশ্লিষ্ট সংস্থাকে অবহিত করে এবং মেইলটি ফরোয়ার্ড করে পাঠায়।

সংশ্লিষ্ট সূত্র জানায়, এ ঘটনার খবর পেয়ে একাধিক গোয়েন্দা সংস্থা এরইমধ্যে ঘটনাটির তদন্ত কাজ শুরু করেছে। ঘটনার সত্যতা ও বিশ্ববিদ্যালয়ের কর্তৃপক্ষের ভাষ্য জানতে ফোনে যোগাযোগের একাধিক চেষ্টা করা হলেও প্রতিষ্ঠানের কেউ কল রিসিভ করেননি।

এ বিষয়ে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) গুলশান বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মোহাম্মদ রুহুল কবির খান ঢাকা পোস্টকে বলেন, এতে আতঙ্কিত হওয়ার কোনো কারণ নেই। এটি পটেনশিয়াল কোনো হুমকি না। এ ঘটনায় একটি সাধারণ ডায়েরি হয়েছে বাড্ডা থানায়। বিষয়টি তদন্ত করছে ডিবির সাইবার টিম।

aliul / aliul

শিক্ষকদের মর্যাদা রাষ্ট্রের মর্যাদার সঙ্গে জড়িত: প্রধানমন্ত্রী

১০২ গুণী শিক্ষকের হাতে সম্মাননা তুলে দিলেন প্রধানমন্ত্রী

সাংবাদিকদের ওপর হামলা কোনোভাবেই গ্রহণযোগ্য নয় : জামায়াত

পারস্পরিক শ্রদ্ধা, জাতীয় স্বার্থের ভিত্তিতে সম্পর্ক জোরদার করতে হবে

রূপনগরে প্লট দখল ও চাঁদাবাজির অভিযোগ, ব্যবস্থা নেওয়ার দাবি

বিদেশে উচ্চশিক্ষা ও গবেষণায় শিক্ষকদের সুযোগ বাড়ানোর উদ্যোগ নেওয়া হবে

আইপিইউর এশিয়া-প্যাসিফিক গ্রুপের চেয়ারম্যানের দায়িত্ব নিলেন স্পিকার

মঙ্গোলিয়ার প্রার্থীকে হারিয়ে আইপিইউ-এর নির্বাহী কমিটিতে জহরত আদিব

বিরোধী দলকে গঠনমূলক ভূমিকা পালনের আহ্বান ডেপুটি স্পিকারের

আলজেরিয়াকে বাংলাদেশ থেকে ফার্মাসিউটিক্যালস পণ্য আমদানির আহ্বান

ব্র্যাক বিশ্ববিদ্যালয়ে বোমা হামলার হুমকি দিয়ে ই-মেইল, তদন্তে পুলিশ

বিমানবন্দরে নিরাপত্তা নিশ্চিত করা সরকারের সর্বোচ্চ অগ্রাধিকার : মন্ত্রী

গণমাধ্যমকে নিয়ন্ত্রণ করার কোনো ইচ্ছা সরকারের নেই : তথ্যমন্ত্রী