মঙ্গোলিয়ার প্রার্থীকে হারিয়ে আইপিইউ-এর নির্বাহী কমিটিতে জহরত আদিব
ইন্টার পার্লামেন্টারি ইউনিয়নের (আইপিইউ) নির্বাহী কমিটির সদস্য নির্বাচিত হয়েছেন বাংলাদেশ জাতীয় সংসদের পররাষ্ট্র মন্ত্রণালয় সংক্রান্ত স্থায়ী কমিটির সভাপতি ব্যারিস্টার জহরত আদিব চৌধুরী। এশিয়া-প্যাসিফিক গ্রুপের প্রতিনিধিত্বকারী সদস্য পদে বিজয়ী হয়েছেন তিনি।
সোমবার (৫ অক্টোবর) জাতীয় সংসদ সচিবালয় থেকে এ তথ্য জানানো হয়।
তানজানিয়ার আরুশায় অনুষ্ঠিত ইন্টার-পার্লামেন্টারি ইউনিয়নের ১৫৩তম অ্যাসেম্বলিতে এই নির্বাচন অনুষ্ঠিত হয়। ভোটে ব্যারিস্টার জহরত আদিব চৌধুরী প্রতিদ্বন্দ্বী মঙ্গোলিয়ার প্রার্থীকে পরাজিত করে মর্যাদাপূর্ণ এই পদে বিজয়ী হন। এশিয়া-প্যাসিফিক অঞ্চলের ৩৭টি সদস্যদেশের প্রতিনিধিরা এই নির্বাচনে অংশ নেন। আন্তর্জাতিক সংসদীয় অঙ্গনে জহরত আদিব চৌধুরীর এই অবিস্মরণীয় জয় বাংলাদেশের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ এক অর্জন হিসেবে বিবেচিত হচ্ছে।
বাংলাদেশ জাতীয় সংসদের স্পিকারের নেতৃত্বাধীন একটি সংসদীয় প্রতিনিধি দলের অংশ হিসেবে বর্তমানে তানজানিয়া সফর করছেন জাতীয় সংসদ সচিবালয়ের সচিব ব্যারিস্টার মো. গোলাম সরওয়ার ভুইয়া। তিনি এক তথ্য বিবরণীর মাধ্যমে জহরত আদিব চৌধুরীর এই বিজয়ের সংবাদ নিশ্চিত করেছেন।
aliul / aliul
শিক্ষকদের মর্যাদা রাষ্ট্রের মর্যাদার সঙ্গে জড়িত: প্রধানমন্ত্রী
১০২ গুণী শিক্ষকের হাতে সম্মাননা তুলে দিলেন প্রধানমন্ত্রী
সাংবাদিকদের ওপর হামলা কোনোভাবেই গ্রহণযোগ্য নয় : জামায়াত
পারস্পরিক শ্রদ্ধা, জাতীয় স্বার্থের ভিত্তিতে সম্পর্ক জোরদার করতে হবে
রূপনগরে প্লট দখল ও চাঁদাবাজির অভিযোগ, ব্যবস্থা নেওয়ার দাবি
বিদেশে উচ্চশিক্ষা ও গবেষণায় শিক্ষকদের সুযোগ বাড়ানোর উদ্যোগ নেওয়া হবে
আইপিইউর এশিয়া-প্যাসিফিক গ্রুপের চেয়ারম্যানের দায়িত্ব নিলেন স্পিকার
মঙ্গোলিয়ার প্রার্থীকে হারিয়ে আইপিইউ-এর নির্বাহী কমিটিতে জহরত আদিব
বিরোধী দলকে গঠনমূলক ভূমিকা পালনের আহ্বান ডেপুটি স্পিকারের
আলজেরিয়াকে বাংলাদেশ থেকে ফার্মাসিউটিক্যালস পণ্য আমদানির আহ্বান
ব্র্যাক বিশ্ববিদ্যালয়ে বোমা হামলার হুমকি দিয়ে ই-মেইল, তদন্তে পুলিশ
বিমানবন্দরে নিরাপত্তা নিশ্চিত করা সরকারের সর্বোচ্চ অগ্রাধিকার : মন্ত্রী