ঢাকা সোমবার, ৫ অক্টোবর, ২০২৬

রাজশাহীতে চাঁদা না পেয়ে যুবককে মারধর, বাড়িতে হামলা-লুট


শাহিনুর রহমান সোনা, রাজশাহী ব্যুরো প্রধান  photo শাহিনুর রহমান সোনা, রাজশাহী ব্যুরো প্রধান
প্রকাশিত: ৫-১০-২০২৬ দুপুর ৪:১৬

রাজশাহীর কাটাখালী থানার বুধপাড়া এলাকায় বাড়ি নির্মাণকে কেন্দ্র করে ৫ লাখ টাকা চাঁদা দাবি করে চাঁদা না পাওয়ায় এক যুবককে মারধর, বাড়িতে হামলা-ভাঙচুর এবং স্বর্ণালংকার ও নগদ টাকা লুটের অভিযোগ উঠেছে। এ ঘটনায় ভূক্তভোগী যুবকের বাবা মোয়াজ্জেম হোসেন আদালতে মামলা করেছেন।

সোমবার (৫ অক্টোবর) দুপুরে নগরীর তালাইমারি একটি স্থানীয় সংবাদপত্র অফিসে ভুক্তভোগী শিহাব শাহরিয়ারের বাবা মোয়াজ্জেম হোসেন সংবাদ সম্মেলনে এ অভিযোগ করেন। 

সংবাদ সম্মেলনে তিনি বলেন, গত ২৭ সেপ্টেম্বর সন্ধ্যা ৭টার দিকে তার ছেলে সিহাব শাহরিয়ারকে মোহনপুর নূরানী মাদ্রাসার সামনে কয়েকজন ব্যক্তি ঘিরে ধরে ৫ লাখ টাকা চাঁদা দাবি করেন। অস্বীকৃতি জানালে তাঁকে মারধর করা হয়। মো. রতন আলী ছুরি দিয়ে সিহাবের গলা লক্ষ্য করে আঘাতের চেষ্টা করেন। এতে তার বাম চোখের ওপরের অংশে আঘাত লাগে। অন্যরা লোহার রড ও জিআই পাইপ দিয়ে তার মাথা, পিঠ, পা ও হাঁটুতে আঘাত করেন। এরপর
৯৯৯ নম্বরে ফোন পেয়ে পুলিশ ঘটনাস্থলে এলে অভিযুক্তরা সরে যায়। পরে আহত সিহাবকে হাসপাতালে নেওয়ার পথে পথরোধ করে হত্যার হুমকি দেওয়া হয়। ওই রাতেই ১৫ থেকে ২০ জনকে সঙ্গে নিয়ে অভিযুক্তরা আমার বাড়িতে হামলা চালায়। গুলি ছুড়ে আতঙ্ক সৃষ্টি, সদর দরজা ভাঙচুর এবং টেলিভিশন, ফ্রিজ, সোফা ও আলমারিসহ বিভিন্ন আসবাব ভাঙচুর করে। এতে আনুমানিক ৪ লাখ টাকার ক্ষয়-ক্ষতি হয়েছে।
এ ছাড়া আলমারিতে থাকা প্রায় সোয়া সাত ভরি স্বর্ণালংকার—তিনটি চেইন, তিন সেট কানের ঝুমকা, দুটি আংটি ও চারটি রুলি-বালা এবং শোকেসের ড্রয়ারে থাকা ৩ লাখ টাকা নিয়ে যায় তারা। স্থানীয় লোকজন এগিয়ে আসলে হামলাকারীরা পালিয়ে যায় এবং মামলা করলে বাড়িতে আগুন দিয়ে পরিবারের সবাইকে হত্যার হুমকিও দিয়ে যায়।

পরে ৯ জনের নামে আমি আদালতে মামলা করি৷ অভিযুক্ত হিসেবে রতন আলী (২৬), সুমন আলী (৩০), রিপন আলী (৩৩), মো. মামুন (২৫), মো. সজিব (২৩), মো. সাজিদ (১৯), মো. শহিদুল ইসলাম (২৮), মো. এমান আলী (১৯) ও মো. নজরুল ইসলাম (৪২) জনের নাম রয়েছে। তাদের সবার ঠিকানা বুধপাড়া, কাটাখালী, রাজশাহী।

মোয়াজ্জেম হোসেন বলেন, আমি ও আমার পরিবার নিরাপত্তাহীনতায় ভুগছি। ঘটনার সুষ্ঠু তদন্তের মাধ্যমে প্রকৃত ঘটনা উদঘাটন করে অভিযুক্তদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা এবং পরিবারের নিরাপত্তা নিশ্চিত করার দাবি জানাচ্ছি।

এমএসএম / এমএসএম

ঠাকুরগাঁওয়ে ২০ টাকার আলু ১৪ টাকায়, লোকসানে কৃষক ও ব্যবসায়ীরা

গজারিয়ায় বেগম খালেদা জিয়ার স্মৃতি গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট ২০২৬ এর প্রথম রাউন্ডের শেষ ম্যাচ অনুষ্ঠিত

বছরের পর বছর অচল চালকলকে সচল দিখিয়ে গুদামে নিম্নমানের চাল সরবরাহের অভিযোগ

মান্দায় বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে বর্ণাঢ্য র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত

নেত্রকোণায় বিশ্ব শিক্ষক দিবস-২০২৬ উপলক্ষ্যে র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত

রাজশাহীতে চাঁদা না পেয়ে যুবককে মারধর, বাড়িতে হামলা-লুট

বেকুটিয়া সেতুর নিচে পাইপ চুরির অভিযোগে ইউপি বিএনপি সভাপতিসহ আটক ৯

মাদারগঞ্জে বিশ্ব শিক্ষক দিবস-২০২৬ উপলক্ষে র‍্যালী ও আলোচনা সভা

উলিপুরে মাদরাসায় গোপনে নিয়োগ, অর্থের বিনিময়ে ধামাচাপার অভিযোগ

উল্লাপাড়ায় প্রকৌশলীকে এমপির আলটিমেটাম, এক সপ্তাহে ড্রেন শেষ করার নির্দেশ

বাঘায় বিশ্ব শিক্ষক দিবস-২০২৬ উদযাপিত

সুবর্ণচরে আশার আলো সমাজ কল্যাণের উদ্যোগে বৃক্ষরোপন কর্মসূচি

চাঁপাইনবাবগঞ্জে ছাত্রীকে ধর্ষণের চেষ্টার অভিযোগে শিক্ষকের ৫ বছরের কারাদণ্ড