ঢাকা রবিবার, ১৫ নভেম্বর, ২০২৬

হা‌সিনা ভার‌তে ব‌সে যা কর‌ছেন, বাংলাদেশ থে‌কে হলে মোদি ঢাকা সফর কর‌তেন


নিজস্ব প্রতিবেদক photo নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ৫-১০-২০২৬ বিকাল ৫:৪১

প্রধানমন্ত্রী তা‌রেক রহমা‌নের ভারত সফর নি‌য়ে আশাবাদী পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির। ত‌বে ভার‌তে ব‌সে ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা যেভাবে বিরক্ত কর‌ছেন এমন প‌রি‌স্থি‌তি ভারতের সঙ্গে হলে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ঢাকা সফর কর‌তেন কিনা, সেই প্রশ্ন রেখেছেন তি‌নি।

সোমবার (৫ অক্টোবর) রাজধানীর একটি হোটেলে ‘বে অব বেঙ্গল কনভারসেশন-২০২৬’–এর সমাপনী দি‌নে বক্তব্য দেওয়ার পর সাংবাদিকদের মু‌খোমু‌খি হ‌য়ে এ কথা ব‌লেন তিনি।

হুমায়ুন কবির ব‌লেন, সফর হ‌বে, আমি আশাবাদী। প্রধানমন্ত্রী কখ‌নো ব‌লে‌নি তি‌নি ভারত যা‌বেন না। একটা নতুন সরকা‌রের চ‌্যা‌লেঞ্জ বুঝ‌তে হ‌বে। ২ হাজার মানুষ হত‌্যা ক‌রে একজন সন্ত্রাসী (‌শেখ হা‌সিনা) ভার‌তে পা‌লি‌য়ে গে‌ছেন, ৩ থেকে ৪ হাজার মানুষ গুম ক‌রে ওখা‌নে (ভার‌তে) গি‌য়ে ব‌সে আছে। আবার উ‌নি ওখা‌নে ব‌সে গালি দিচ্ছে বা ওখান থেকে বিরক্ত করার চেষ্টা করবে। এমন প‌রি‌বে‌শে ভার‌তের প্রধানমন্ত্রী ন‌রেন্দ্র মো‌দি এখা‌নে আসতেন?

প্রতিমন্ত্রী ব‌লেন, যাই হোক, আমরা কথাবার্তার মাধ্যমে একটি সমাধানে পৌঁছাব, ই‌তিবাচক হবে এবং আমি আশাবাদী একটা সফর হ‌বে (প্রধানমন্ত্রীর)।

তা‌রেক রহমা‌নের সফর নি‌য়ে সরকার সহায়ক প‌রি‌বে‌শের কথা বল‌ছে। এ‌টি কিভা‌বে‌ প্রশ্ন রাখা হ‌লে হুমায়ুন ক‌বির ব‌লেন, আলাপ-আলোচনার মাধ‌্যমে। কিছু চ্যালেঞ্জেস আছে, তো এই চ্যালেঞ্জেসগুলার একটা সমাধান পজিটিভলি আমরা যেতে পারব যেহেতু ডায়লগ ইজ দেয়ার, এনগেজমেন্ট ইজ দেয়ার। সুতরাং, আমি ম‌নে ক‌রি এটা থে‌কে একটা ভা‌লো কিছু হ‌বে।

ন‌ভেম্ব‌রে প্রধানমন্ত্রীর দি‌ল্লি সফর নি‌য়ে এক প্রশ্নের জবা‌বে প্রতিমন্ত্রী ব‌লেন, ঐটা তো কালকে-পরশুর তারিখ দিয়ে হবে না। যেটা বাংলাদেশের জন্য ভালো, সেটাই হবে। যেটা বাংলাদেশের জাতীয় স্বা‌র্থের জন্য ভালো ঐটাতেই আমরা যাব।

গঙ্গা চুক্তির নবায়ন নি‌য়ে এক প্রশ্নের জবা‌বে হুমায়ুন ক‌বির ব‌লেন, দুই দে‌শের জাতীয় স্বার্থ নি‌য়ে দুই সরকার বস‌বে।

aliul / aliul

গণতন্ত্র রক্ষায় ফ্যাসিবাদের বিরুদ্ধে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে : তথ্য প্রতিমন্ত্রী

২৪ ঘণ্টায় হাম উপসর্গে ৮ জনের মৃত্যু, আক্রান্ত ১ হাজার ৫৭২

প্রধানমন্ত্রীর উদ্যোগে কৃত্রিম পা পেলেন পা হারানো আব্দুর রহিম

রাষ্ট্রদ্রোহের মামলায় এসপি জাহাঙ্গীরের ৪ দিনের রিমান্ড

শেখ হাসিনা ফিরে আসার চেষ্টা করলে তার বিচার বলবৎ হবে : রিজভী

তুরস্কের সক্ষমতায় যা রয়েছে বাংলাদেশের জন্য আমি তা করবো : এরদোয়ান

কর্মদিবসের শুরুতেই রাজধানীতে তীব্র যানজট, রাজনৈতিক কর্মসূচিতে ভোগান্তি

শেখ হাসিনাকে নিয়ে প্রশ্নে প্রতিমন্ত্রী, ‘পরের ব্রিফিংয়ে কথা বলব’

ফুটপাত দখল করে ব্যবসা না করার নির্দেশ ডিএসসিসি প্রশাসকের

৭ নভেম্বরের চেতনায় বৈষম্যহীন বাংলাদেশ গড়ার আহ্বান উপদেষ্টা জহির উদ্দিন স্বপনের

সচিবালয়ে মন্ত্রিসভার বৈঠক চলছে

শিক্ষকদের সংবাদ সম্মেলন প্রায় বন্ধ প্রেসক্লাবের সামনের রাস্তা

গোপালগঞ্জে ৬ প্লাটুন বিজিবি মোতায়েন