ঢাকা সোমবার, ৫ অক্টোবর, ২০২৬

ডেঙ্গুতে মৃত্যু বাড়ছে, চিকিৎসাব্যবস্থা নিয়েও প্রশ্ন সেলিমের


নিজস্ব প্রতিবেদক photo নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ৫-১০-২০২৬ বিকাল ৫:৫২

ডেঙ্গু পরিস্থিতি মোকাবিলায় জনসচেতনতা বৃদ্ধির পাশাপাশি কার্যকর প্রতিরোধমূলক ব্যবস্থা ও রোগীদের যথাযথ চিকিৎসা নিশ্চিত করার আহ্বান জানিয়েছেন নগর উন্নয়ন ফোরামের চেয়ারম্যান সেলিম উদ্দিন।

একই সঙ্গে ডেঙ্গু রোগীদের চিকিৎসায় বিদ্যমান ব্যবস্থাপনা নিয়ে প্রশ্ন তুলেছেন তিনি।

ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতা বাড়াতে নগর উন্নয়ন ফোরামের উদ্যোগে আয়োজিত এক সচেতনতা ক্যাম্পে তিনি এসব কথা বলেন। 

সোমবার (৫ অক্টোবর) সকালে রাজধানীর শ্যামলী পার্ক মাঠে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।

সেলিম উদ্দিন বলেন, ডেঙ্গু পরিস্থিতি মোকাবেলায় শুধু জনসচেতনতা তৈরি করলেই হবে না, কার্যকর প্রতিরোধমূলক ব্যবস্থা নিতে হবে। পাশাপাশি, ডেঙ্গু আক্রান্ত রোগীরা যাতে যথাযথ চিকিৎসা পান, সেটিও নিশ্চিত করা জরুরি।

ডেঙ্গুতে প্রতিদিন মানুষের মৃত্যুর প্রসঙ্গ তুলে ধরে তিনি চিকিৎসাব্যবস্থাপনা নিয়ে উদ্বেগ প্রকাশ করেন। তিনি বলেন, হাসপাতালে রোগীরা উপযুক্ত চিকিৎসা পাচ্ছে না। ডেঙ্গু রোগীদের চিকিৎসায় বিদ্যমান ব্যবস্থাপনার ঘাটতি দূর করে প্রয়োজনীয় চিকিৎসাসেবা নিশ্চিত করার আহ্বান জানান তিনি।

উন্নত বিশ্বের বিভিন্ন দেশের উদাহরণ তুলে ধরে সেলিম উদ্দিন বলেন, জনগণের ভোগান্তি কমাতে সেসব দেশের জনপ্রতিনিধিরা আন্তরিকতার সঙ্গে দায়িত্ব পালন করেন। দেশের মানুষের সমস্যা ও দুর্ভোগ নিরসনে জনপ্রতিনিধিদের আরও সক্রিয় ও দায়িত্বশীল ভূমিকা পালন করা প্রয়োজন।

তিনি বলেন, জনগণের সমস্যা ও দুর্ভোগ নিরসনে নেতৃত্বের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। বর্তমান পরিস্থিতি পরিবর্তনে নেতৃত্বের পরিবর্তন প্রয়োজন বলেও মন্তব্য করেন তিনি।

সচেতনতা ক্যাম্পে ডেঙ্গু প্রতিরোধে করণীয় বিষয়ে স্থানীয় বাসিন্দাদের সচেতন করা হয়। মশার প্রজননস্থল ধ্বংস, আশপাশের পরিবেশ পরিষ্কার-পরিচ্ছন্ন রাখা এবং ডেঙ্গুর ঝুঁকি কমাতে প্রয়োজনীয় সতর্কতা অবলম্বনের পরামর্শ দেওয়া হয়। এ সময় ব্লিচিং পাউডারসহ ডেঙ্গু প্রতিরোধে বিভিন্ন প্রয়োজনীয় উপকরণ ও লিফলেট বিতরণ করা হয়।

মোহাম্মদপুর পূর্ব থানার আমির মো. মশিউর রহমানের সভাপতিত্বে কর্মসূচিতে উপস্থিত ছিলেন মহানগরীর শূরা সদস্য মো. জুবায়ের হোসাইন রাজন, ২৯ নম্বর ওয়ার্ড কাউন্সিলর প্রার্থী মোস্তাক আহমেদ মাহবুব, ৩০ নম্বর ওয়ার্ড কাউন্সিলর প্রার্থী মো. সাইদুর রহমান, মহানগরীর যুব বিভাগের সাংগঠনিক সম্পাদক মো. ইসমাইল হোসেন পাটওয়ারীসহ স্থানীয় নেতারা।

aliul / aliul

প্রাতিষ্ঠানিক খাতের স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিতে রাষ্ট্রপতির আহ্বান

রোহিঙ্গাদের ওপর অমানবিক নির্যাতনের ন্যায়বিচার চাইলেন ত্রাণমন্ত্রী

অর্থ মন্ত্রণালয়ের মনিটরিং : কর্মদক্ষতা মূল্যায়নে দ্বিতীয় সেরা বিটিআরসি

ডেঙ্গুতে একদিনে ৯ জনের মৃত্যু

ডেঙ্গুতে মৃত্যু বাড়ছে, চিকিৎসাব্যবস্থা নিয়েও প্রশ্ন সেলিমের

বান্ধবীর বাসায় কেরোসিন ঢেলে আগুন, নিশার মৃত্যুর ঘটনায় দুজন গ্রেপ্তার

হা‌সিনা ভার‌তে ব‌সে যা কর‌ছেন, বাংলাদেশ থে‌কে হলে মোদি ঢাকা সফর কর‌তেন

শিক্ষকদের মর্যাদা রাষ্ট্রের মর্যাদার সঙ্গে জড়িত: প্রধানমন্ত্রী

১০২ গুণী শিক্ষকের হাতে সম্মাননা তুলে দিলেন প্রধানমন্ত্রী

সাংবাদিকদের ওপর হামলা কোনোভাবেই গ্রহণযোগ্য নয় : জামায়াত

পারস্পরিক শ্রদ্ধা, জাতীয় স্বার্থের ভিত্তিতে সম্পর্ক জোরদার করতে হবে

রূপনগরে প্লট দখল ও চাঁদাবাজির অভিযোগ, ব্যবস্থা নেওয়ার দাবি

বিদেশে উচ্চশিক্ষা ও গবেষণায় শিক্ষকদের সুযোগ বাড়ানোর উদ্যোগ নেওয়া হবে