ঢাকা মঙ্গলবার, ৬ অক্টোবর, ২০২৬

মধ্যরাতে গাড়ি নিয়ে ঘুরছেন প্রশাসক, অবৈধ বিদ্যুৎ লাইন বিচ্ছিন্নের নির্দেশ


নিজস্ব প্রতিবেদক photo নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ৬-১০-২০২৬ দুপুর ১১:৪৮

রাতে গাড়ি চালিয়ে মিরপুর-১০-এর সার্বিক পরিস্থিতি সরজমিনে পরিদর্শন ও হকারদের অবৈধ বিদ্যুৎ লাইন বিচ্ছিন্নের নির্দেশ দিয়েছেন ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের (ডিএনসিসি) প্রশাসক মো. শফিকুল ইসলাম খান।

সোমবার (৫ অক্টোবর) মধ্যে রাতে নিজে গাড়ি চালিয়ে রাজধানীর মিরপুর-১০-এর হকার উচ্ছেদ-পরবর্তী সার্বিক পরিস্থিতি, পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান ডেঙ্গু পরিস্থিতি, বৃক্ষরোপণ কর্মসূচি ও ড্রেন ব্যবস্থার সার্বিক পরিস্থিতি সরজমিনে পরিদর্শন করেন তিনি। 

এ সময় প্রশাসক মিরপুর-১০-এর হকার উচ্ছেদ-পরবর্তী হকারদের অবৈধ  বিদ্যুতের লাইন কেটে দেওয়ার নির্দেশ দেন। পাশাপাশি পরিদর্শনকালে প্রশাসক  মিরপুর-১০-এর হকারদের অবৈধ স্থাপনা উচ্ছেদের পর বৃক্ষরোপণ পর্যবেক্ষণ করেন।

এ সময় প্রশাসক, বিভিন্ন ওয়ার্ডের পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান ড্রেন ব্যবস্থা সংস্কার, প্রজেক্টর ডাস্টবিন স্থাপন ও সাধারণ জনগণের জনদুর্গভোগ কমানোসহ বিভিন্ন কার্যক্রম দ্রুত বাস্তবায়ন নির্দেশনা দেন।

প্রশাসক মিরপুর-১০ হতে শেওড়াপাড়া পর্যন্ত মেট্রো রেলের পিলার ও এর আশপাশের বিভিন্ন দেওয়ালে অবৈধ পোস্টার ও লিফলেট অপসারণের পর সিটি কর্পোরেশনের উদ্যোগে আসন্ন গ্রাফিতি অঙ্কনের বিভিন্ন দিক পর্যালোচনা করেন এবং বিভিন্ন দিক নির্দেশনা প্রদান করেন। মিরপুর-১০ কে একটি  সুন্দর, পরিচ্ছন্ন ও সুশৃঙ্খল নগর হিসেবে গড়ে তোলার জন্য সংশ্লিষ্টদের প্রয়োজনীয় নির্দেশনা প্রদান করেন।

aliul / aliul

বাংলাদেশ থেকে দক্ষ জনশক্তি নিতে মন্টেনিগ্রোকে অনুরোধ

নির্ধারিত দামে এলপিজি পাওয়া না গেলে সরকার প্রয়োজনীয় ব্যবস্থা নেবে

ধানমন্ডি লেকের উন্নয়নে দুটি প্রকল্প, হবে আধুনিক বিনোদনকেন্দ্র

‘বাংলাদেশকে অগ্রাধিকার’ নীতির অর্থ বিচ্ছিন্নতাবাদ নয়, সার্বভৌমত্ব রক্ষা

বাংলাদেশি কর্মীদের জন্য সাময়িকভাবে শ্রম ভিসা বন্ধ করল লাওস

নির্ধারিত দামে এলপিজি পাওয়া না গেলে সরকার প্রয়োজনীয় ব্যবস্থা নেবে

বিদায়ের পথে মৌসুমি বায়ু, মধ্য বঙ্গোপসাগরে লঘুচাপ সৃষ্টির আভাস

ডিএমপির অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৪৪৭, মামলা ৫৮

শিশু অধিকার দিবসের অনুষ্ঠানে যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী

মধ্যরাতে গাড়ি নিয়ে ঘুরছেন প্রশাসক, অবৈধ বিদ্যুৎ লাইন বিচ্ছিন্নের নির্দেশ

‘গণবোমা’ হামলার হুমকি, ব্র্যাক বিশ্ববিদ্যালয়ে অতিরিক্ত পুলিশ মোতায়েন

সৌদিতে হুতিদের ড্রোন হামলায় এক বাংলাদেশির মৃত্যু

২২ অক্টোবর ছুটি অনুমোদন, দুর্গাপূজায় মিলছে ৫ দিনের ছুটি