ঢাকা মঙ্গলবার, ৬ অক্টোবর, ২০২৬

তিস্তার প্রবল স্রোতে কাকিনা-রংপুর সড়কের ১৫০ মিটার বিলিন


জামাল বাদশা, লালমনিরহাট photo জামাল বাদশা, লালমনিরহাট
প্রকাশিত: ২১-১০-২০২১ দুপুর ১২:৪৫
তিস্তার প্রবল স্রোতে লালমনিরহাটে কালীগঞ্জ উপজেলার রুদ্রেশ্বর মিলন বাজার এলাকায় কাকিনা- রংপুর সড়ক ১৫০ মিটার সড়ক বিলিন হওয়ায় কাকিনা–রংপুরের সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন হয়।বুধবার(২০অক্টোবর) সন্ধা ৬ টায় উপজেলার কাকিনা রুদ্রশ্বর মিলন বাজার এলাকায় এই মহাসড়কটি বিলিন হয়।
 
কাকিনার রুদ্রেশ্বর গ্রামের ইউপি সদস্য আব্দুস সামাদ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, সড়ক ধসে যাওয়ায় কাকিনা রংপুর যোগাযোগ বন্ধ রয়েছে।এসময় অসংখ্য যাত্রী ভোগান্তিতে পড়েন।কাকিনা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শহিদুল হক শহিদ জানান, কাকিনা ইউনিয়নে প্রায় ৩ হাজার পরিবার পানি পন্দি হয়ে পড়েছে। এদিকে কাকিনার মহিপুর সেতু রুদ্রেশ্বর এলাকায় পাকা সড়ক ধসে গিয়ে রংপুরের সাথে যোগাযোগ বন্ধ হয়েছে।কালীগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার আব্দুল মান্নান জানান, কাকিনা ইউপি চেয়ারম্যানের মাধ্যমে জেনে ঘটনাস্থলে রওনা করেছি।বুধবার (২০ অক্টোবর) সন্ধা ৬ টায় লালমনিরহাটের হাতীবান্ধা তিস্তা ব্যরাজ পয়েন্টে বিপৎসীমার ৭০ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে।
 
ডালিয়া পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) উপ বিভাগীয় নির্বাহী প্রকৌশলী রাশেদীন ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।উজানের ঢলে তিস্তার পানি বেড়ে বিপৎসীমার ৭০ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। তিস্তা ব্যরাজের ৪৪টি গেট খুলে পানি নিয়ন্ত্রণ করা হচ্ছে। এদিকে তিস্তার প্রবল স্রোতে পাকা রাস্তা ঘরবাড়ি রাস্তা ঘাট বিলিন হয়েছে

এমএসএম / এমএসএম

ওরিয়েন্ট ইন্টারন্যাশনাল স্কুলে ব্যতিক্রমী আয়োজনে বিশ্ব শিক্ষক দিবস উদযাপন

চট্টগ্রাম ওয়াসার আনুষ্ঠানিক দায়িত্ব গ্রহণ ইদ্রিস মিয়ার সেবার মানোন্নয়ন ও জবাবদিহিতা নিশ্চিতের পরিকল্পনা

আমন ধানের পরিচর্যায় ব্যস্ত কৃষকরা

'শুদ্ধ জন্ম ও মৃত্যু নিবন্ধন নিশ্চিতের’ পুরস্কার পেল রাসিক

রাজস্থলীতে ‘নজরুল বর্ষ’ উপলক্ষে সাংস্কৃতিক প্রতিযোগিতার মাঝে পুরস্কার বিতরণ

চট্টগ্রাম রাঙ্গুনিয়া উপজেলায় হালদা নদীর প্রাকৃতিক প্রজনন ক্ষেত্র উন্নয়নে সেমিনার

সাতক্ষীরায় চঞ্চল্যকর কলেজ ছাত্র জাকারিয়া হত্যাকাণ্ডের ফাঁসির দাবিতে প্রতিবাদ মিছিল

গুরুদাসপুরে তিন নারীকে জুতার মালা পড়িয়ে রাস্তায় ঘোরানোর অভিযোগ

আত্রাইয়ে উপজেলা আনসার ও ভিডিপির বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত

পাঁচবিবিতে কৃষকের বাড়িতে মিলল ৭৬ বস্তা সার

মাদক নিরাময় কেন্দ্র উচ্ছেদ, নিরপেক্ষ তদন্ত দাবি

আত্রাইয়ে বান্দাইখাড়া ডিগ্রি কলেজ শাখা ছাত্রদলের উদ্যোগে নবীন বরণ অনুষ্ঠিত

মানিকগঞ্জে ঐতিহ্যবাহী নৌকাবাইচে চ্যাম্পিয়ন রৌমারীর ‘মায়ের দোয়া’: উপজেলা প্রশাসনের সংবর্ধনা