মুনাফা কমায় শেয়ারহোল্ডারদের লভ্যাংশ কমাল ইস্টার্ন হাউজিং
মুনাফা কমায় ২০২৫-২৬ অর্থবছরের শেয়ারহোল্ডারদের জন্য লভ্যাংশ কমিয়েছে শেয়ারবাজারে তালিকাভুক্ত ইস্টার্ন হাউজিং কোম্পানি লিমিটেড। চলিত অর্থবছর শেষে কোম্পানিটির পরিচালনা পর্ষদ ২০ শতাংশ নগদ লভ্যাংশ দেওয়ার ঘোষণা দিয়েছে।
এর আগে, ২০২৪-২৫ অর্থবছরে শেয়ারহোল্ডারদের ২৫ শতাংশ নগদ লভ্যাংশ দিয়েছিল কোম্পানিটি। অর্থাৎ আগের অর্থবছরের তুলনায় এ বছর ৫ শতাংশ লভ্যাংশ কমেছে।
২০২৫-২৬ অর্থবছরে ইস্টার্ন হাউজিংয়ের শেয়ারপ্রতি মুনাফা (ইপিএস) হয়েছে ৬ টাকা ৬৬ পয়সা। আগের অর্থবছরে কোম্পানিটির ইপিএস ছিল ৮ টাকা ২৭ পয়সা। ফলে এক বছরের ব্যবধানে শেয়ারপ্রতি মুনাফা কমেছে ১ টাকা ৬১ পয়সা।
মঙ্গলবার (৬ অক্টোবর) ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) মাধ্যমে কোম্পানিটির ২০২৫-২৬ অর্থবছরে নিরীক্ষিত আর্থিক প্রতিবেদনের সার সংক্ষেপ প্রকাশের পাশাপাশি লভ্যাংশ-সংক্রান্ত এই সিদ্ধান্ত জানানো হয়েছে।
আর্থিক প্রতিবেদন অনুযায়ী, ২০২৫-২৬ অর্থবছর শেষে কোম্পানিটির শেয়ারপ্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) দাঁড়িয়েছে ৯৪ টাকা ১৫ পয়সা। এর আগের অর্থবছরে যা ছিল ৮৯ টাকা ৯৯ পয়সা। অর্থাৎ এক বছরে এনএভিপিএস বেড়েছে ৪ টাকা ১৬ পয়সা।
এদিকে, ঘোষিত লভ্যাংশসহ অন্যান্য আলোচ্য বিষয় শেয়ারহোল্ডারদের অনুমোদনের জন্য আগামী ২২ ডিসেম্বর বার্ষিক সাধারণ সভা (এজিএম) অনুষ্ঠিত হবে। এ জন্য শেয়ারহোল্ডার নির্ধারণে আগামী ২৯ অক্টোবর রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছে।
aliul / aliul
চীন, ভারত, জাপানসহ এশিয়ার বাজারে বাংলাদেশের রপ্তানি বাড়ছে
প্রকল্প অনুমোদনে চার শর্ত বাধ্যতামূলক : অর্থমন্ত্রী
দেশের প্রবৃদ্ধি ৩.৪ শতাংশে নেমে আসার পূর্বাভাস বিশ্বব্যাংকের
পিএমজে অ্যাসেট ম্যানেজমেন্টেকে অধিগ্রহণ করলো মে ইন্টারন্যাশনাল
মুনাফা কমায় শেয়ারহোল্ডারদের লভ্যাংশ কমাল ইস্টার্ন হাউজিং
পুঁজিবাজারে সরাসরি তালিকাভুক্তির বাধা কাটল
এনএভি যাচাই করে মিউচুয়াল ফান্ডে বিনিয়োগের পরামর্শ
এপেক্স স্পিনিং ও ফুডসের ২০ শতাংশ লভ্যাংশ দেওয়ার ঘোষণা
পরিদর্শনে সি অ্যান্ড এ টেক্সটাইলের কারখানা বন্ধ পেল ডিএসই
বিনিয়োগকারীদের আস্থা ফেরানোই পুঁজিবাজারের সবচেয়ে বড় চ্যালেঞ্জ
বিমা খাতে আস্থা ফেরানোর উদ্যোগ
গহিরার ইলিশে ভরসা অনলাইন ক্রেতাদের, বাড়ছে ডিমের কদর