মা-বাবার অভিযোগে মাদকাসক্ত ছেলের ৬ মাসের কারাদণ্ড
যশোরের অভয়নগরে মাদকাসক্ত ছেলের অত্যাচারে অতিষ্ঠ হয়ে মা-বাবার করা অভিযোগের পর অভিযান চালিয়ে মনিরুল শেখ (২৫) নামে এক যুবককে আটক করেছে পুলিশ। এ সময় তার কাছ থেকে ১০ পুরিয়া গাঁজা উদ্ধার করা হয়। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে মনিরুলকে ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ১০০ টাকা জরিমানা করা হয়েছে। সোমবার (৫ অক্টোবর) রাত ১০টার দিকে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শেখ সালাউদ্দীন দিপু ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে এ দণ্ডাদেশ দেন। দণ্ডপ্রাপ্ত মনিরুল শেখ উপজেলার গুয়াখোলা গ্রামের প্রফেসরপাড়া এলাকার আব্দুস সালাম শেখ ও মনোয়ারা বেগমের ছেলে।স্থানীয় সূত্রে জানা গেছে, মনিরুল দীর্ঘদিন ধরে মাদক সেবনের পাশাপাশি মাদক বিক্রির সঙ্গে জড়িত ছিলেন। তার মাদকাসক্তির কারণে পরিবারের সদস্যরা নানা ধরনের সমস্যার মধ্যে পড়ছিলেন। একপর্যায়ে তার মা-বাবা উপজেলা প্রশাসনের কাছে অভিযোগ করেন। অভিযোগের ভিত্তিতে অভিযান চালিয়ে পুলিশ তাকে আটক করে। পরে তার কাছ থেকে ১০ পুরিয়া গাঁজা উদ্ধারের পর ভ্রাম্যমাণ আদালতে হাজির করা হলে আদালত তাকে ছয় মাসের কারাদণ্ড ও ১০০ টাকা অর্থদণ্ড দেন।
এমএসএম / এমএসএম
বাঞ্ছারামপুরে ডাকাত, চাঁদাবাজ ও ভূমিদস্যুদের গ্রেপ্তারের দাবিতে এলাকাবাসীর মানববন্ধন
চাঁদপুরে ২২ হাজার ইয়াবা উদ্ধার, অভিযানের আগেই পালাল মাদক কারবারি
প্রত্যন্ত গ্রামে জ্ঞানচর্চার বাতিঘর স্পিকার আ. জব্বার খান স্মৃতি পাবলিক লাইব্রেরি
বাগেরহাটের মোংলায় ৭৫ কেজি গাঁজাসহ ৪ কারবারি আটক, যাত্রীবাহী বাস জব্দ
পঞ্চগড় সীমান্তে অবৈধপথে ভারত যাওয়ার সময় আটক ৪
দৌলতপুরের ধর্মদহে রাজু মালিথার বিরুদ্ধে মাদক কারবারের অভিযোগ
জ্বালানির দাহে পুড়ছে কৃষকের স্বপ্ন: উল্লাপাড়ায় সেচ ও চাষের খরচে দিশেহারা কৃষক
মা-বাবার অভিযোগে মাদকাসক্ত ছেলের ৬ মাসের কারাদণ্ড
পঞ্চগড়ে হত্যা মামলার পলাতক আসামি সাবেক এমপি মুক্তা আটক
টুঙ্গিপাড়ায় নির্ধারিত সময়ের আগেই ছুটি, প্রধান শিক্ষকের বক্তব্যে অসঙ্গতি
নড়াইলে মাদক বেচাকেনার দ্বন্দ্বে ১০ মামলার আসামী আরাফাত মোল্যাকে কুপিয়ে হত্যা
লালমনিরহাটে আলোচিত মিতু হত্যা মামলায় স্বামীর মৃত্যুদণ্ড