জ্বালানির দাহে পুড়ছে কৃষকের স্বপ্ন: উল্লাপাড়ায় সেচ ও চাষের খরচে দিশেহারা কৃষক
একদিকে প্রখর রোদ, অন্যদিকে খরচের বোঝা জোড়া চাপে পিষ্ট সিরাজগঞ্জের উল্লাপাড়ার কৃষি অর্থনীতি। জ্বালানি তেলের অস্থিতিশীল দর ও স্থানীয় বাজারে অতিরিক্ত মূল্যে বিক্রি হওয়া ডিজেলের প্রভাবে উপজেলায় সেচ ও জমি চাষের খরচ আকাশচুম্বী হয়ে উঠেছে। ফসল ফলাতে গিয়ে অতিরিক্ত অর্থ জোগাতে হিমশিম খাচ্ছেন স্থানীয় প্রান্তিক ও ক্ষুদ্র কৃষকেরা।
উপজেলার বিভিন্ন ইউনিয়ন ঘুরে দেখা যায়, রোপা আমন চাষের জমি গুলোতে চাষ ও পানি সেচ দিতে নাভিশ্বাস উঠছে কৃষকদের। লিটারপ্রতি ডিজেলের দাম বৃদ্ধির অজুহাতে পাওয়ার টিলার ও ট্রাক্টর মালিকেরা জমি প্রস্তুতের ভাড়াও বাড়িয়ে দিয়েছেন কয়েক গুণ। একইভাবে ডিজেলচালিত গভীর নলকূপের মাধ্যমে পানি সেচ দিতে অতিরিক্ত অর্থ গুণতে হচ্ছে সেচ পাম্পের মালিক ও সাধারণ চাষিদের।
কৃষকদের সাথে কথা বলে জানা যায়, শুধুমাত্র সেচ ও জমি চাষেই বিঘা প্রতি খরচ এক-তৃতীয়াংশ বেড়ে গেছে। এর সাথে সার, বীজ ও দিনমজুরের বাড়তি মজুরি যুক্ত হয়ে উৎপাদন ব্যয় ঠেকেছে চরম শিখরে। উপজেলার একাধিক কৃষক জানান, "ফসল ফলাইতেই যদি সব পুঁজি শেষ হয়ে যায়, তবে হাটে বিক্রির পর আমাদের আর কী অবশিষ্ট থাকবে? লোকসান গুনে কত দিন চাষবাস চালানো সম্ভব?"
এ বিষয়ে উল্লাপাড়া উপজেলা কৃষি অফিসার সুবর্ণা ইয়াসমীন সুমী জানান, উপজেলার সর্বস্তরের কৃষকদের সার্বিক পরামর্শ, দিকনির্দেশনা এবং সরকারি সব ধরনের সুযোগ-সুবিধা ও সহযোগিতা অব্যাহত রয়েছে।
এমএসএম / এমএসএম
বাঞ্ছারামপুরে ডাকাত, চাঁদাবাজ ও ভূমিদস্যুদের গ্রেপ্তারের দাবিতে এলাকাবাসীর মানববন্ধন
চাঁদপুরে ২২ হাজার ইয়াবা উদ্ধার, অভিযানের আগেই পালাল মাদক কারবারি
প্রত্যন্ত গ্রামে জ্ঞানচর্চার বাতিঘর স্পিকার আ. জব্বার খান স্মৃতি পাবলিক লাইব্রেরি
বাগেরহাটের মোংলায় ৭৫ কেজি গাঁজাসহ ৪ কারবারি আটক, যাত্রীবাহী বাস জব্দ
পঞ্চগড় সীমান্তে অবৈধপথে ভারত যাওয়ার সময় আটক ৪
দৌলতপুরের ধর্মদহে রাজু মালিথার বিরুদ্ধে মাদক কারবারের অভিযোগ
জ্বালানির দাহে পুড়ছে কৃষকের স্বপ্ন: উল্লাপাড়ায় সেচ ও চাষের খরচে দিশেহারা কৃষক
মা-বাবার অভিযোগে মাদকাসক্ত ছেলের ৬ মাসের কারাদণ্ড
পঞ্চগড়ে হত্যা মামলার পলাতক আসামি সাবেক এমপি মুক্তা আটক
টুঙ্গিপাড়ায় নির্ধারিত সময়ের আগেই ছুটি, প্রধান শিক্ষকের বক্তব্যে অসঙ্গতি
নড়াইলে মাদক বেচাকেনার দ্বন্দ্বে ১০ মামলার আসামী আরাফাত মোল্যাকে কুপিয়ে হত্যা
লালমনিরহাটে আলোচিত মিতু হত্যা মামলায় স্বামীর মৃত্যুদণ্ড