দৌলতপুরের ধর্মদহে রাজু মালিথার বিরুদ্ধে মাদক কারবারের অভিযোগ
কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার সীমান্তবর্তী ধর্মদহ গ্রামে রাজু মালিথা নামে এক ব্যক্তির বিরুদ্ধে দীর্ঘদিন ধরে মাদকদ্রব্য বিক্রি ও সরবরাহের অভিযোগ উঠেছে। স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, এলাকায় বিভিন্ন ধরনের নিষিদ্ধ মাদক সহজলভ্য হয়ে পড়ায় কিশোর ও তরুণদের একটি অংশ মাদকের দিকে ঝুঁকে পড়ছে। এতে স্থানীয় সামাজিক পরিবেশ ও আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন এলাকাবাসী।
স্থানীয় সূত্রে জানা গেছে, অভিযুক্ত রাজু মালিথা ধর্মদহ এলাকার বাসিন্দা আলী হোসেন মালিথার ছেলে। এলাকাবাসীর অভিযোগ, তিনি দীর্ঘদিন ধরে গোপনে ইয়াবা, টাপেন্টাডল ট্যাবলেট, গাঁজা এবং ভারতীয় নিষিদ্ধ তরল মাদক হিসেবে স্থানীয়ভাবে পরিচিত ‘ইসকাপ ফেয়ার ডিল’সহ বিভিন্ন মাদকদ্রব্য সরবরাহ ও বিক্রির সঙ্গে জড়িত। এসব মাদকদ্রব্যের কারণে ধর্মদহ ও আশপাশের এলাকায় মাদকের বিস্তার বাড়ছে বলে অভিযোগ স্থানীয়দের।
স্থানীয় কয়েকজন বাসিন্দা নাম প্রকাশ না করার শর্তে জানান, দিনের বিভিন্ন সময়ে অপরিচিত লোকজনের আনাগোনা ও মাদক কেনাবেচার অভিযোগ রয়েছে। তাদের দাবি, মাদকের প্রভাবে এলাকার তরুণদের মধ্যে নানা ধরনের সামাজিক অবক্ষয় দেখা দিচ্ছে। তবে এসব অভিযোগের স্বাধীনভাবে সত্যতা যাচাই করা সম্ভব হয়নি।
ধর্মদহ এলাকার শিক্ষক, শিক্ষাবিদ ও স্থানীয় গুণীজনেরা বলেন, একটি সুস্থ ও সুন্দর সমাজ গঠনের জন্য মাদক নির্মূলের কোনো বিকল্প নেই। মাদকদ্রব্যের সহজলভ্যতা বন্ধ করতে প্রশাসন ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে আরও সক্রিয় ভূমিকা পালন করতে হবে। অভিযোগের সত্যতা যাচাই করে জড়িতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়ার দাবি জানান তারা।
এলাকাবাসীর আরও অভিযোগ, রাজু মালিথার বিরুদ্ধে একাধিক মাদক মামলা রয়েছে। তার ভয়ে অনেকে প্রকাশ্যে অভিযোগ বা প্রতিবাদ করতে সাহস পান না বলেও দাবি স্থানীয়দের। কেউ প্রতিবাদ করলে ভয়ভীতি প্রদর্শনের অভিযোগও করেছেন কয়েকজন বাসিন্দা
স্থানীয়রা বলেন, সীমান্তবর্তী হওয়ায় ধর্মদহ এলাকায় মাদক পাচার ও বিক্রির বিরুদ্ধে নিয়মিত অভিযান আরও জোরদার করা প্রয়োজন। বিশেষ করে মাদক বিক্রির অভিযোগে যাদের নাম আসছে, তাদের বিষয়ে নিরপেক্ষ তদন্ত করে প্রকৃত ঘটনা উদঘাটনের দাবি জানিয়েছেন তারা।
এ বিষয়ে অভিযুক্ত রাজু মালিথার বক্তব্য জানতে তার ব্যবহৃত মুঠোফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তাকে পাওয়া যায়নি। ফোনটি বন্ধ থাকায় তার বক্তব্য নেওয়া সম্ভব হয়নি।
এলাকাবাসীর দাবি, ধর্মদহসহ দৌলতপুরের সীমান্তবর্তী এলাকায় মাদকের বিস্তার রোধে পুলিশ ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের (ডিএনসি) নিয়মিত অভিযান জোরদার করা হোক। একই সঙ্গে অভিযোগের বিষয়ে নিরপেক্ষ তদন্ত করে সত্যতা পাওয়া গেলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে আইন অনুযায়ী কঠোর ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন তারা।
এমএসএম / এমএসএম
বাঞ্ছারামপুরে ডাকাত, চাঁদাবাজ ও ভূমিদস্যুদের গ্রেপ্তারের দাবিতে এলাকাবাসীর মানববন্ধন
চাঁদপুরে ২২ হাজার ইয়াবা উদ্ধার, অভিযানের আগেই পালাল মাদক কারবারি
প্রত্যন্ত গ্রামে জ্ঞানচর্চার বাতিঘর স্পিকার আ. জব্বার খান স্মৃতি পাবলিক লাইব্রেরি
বাগেরহাটের মোংলায় ৭৫ কেজি গাঁজাসহ ৪ কারবারি আটক, যাত্রীবাহী বাস জব্দ
পঞ্চগড় সীমান্তে অবৈধপথে ভারত যাওয়ার সময় আটক ৪
দৌলতপুরের ধর্মদহে রাজু মালিথার বিরুদ্ধে মাদক কারবারের অভিযোগ
জ্বালানির দাহে পুড়ছে কৃষকের স্বপ্ন: উল্লাপাড়ায় সেচ ও চাষের খরচে দিশেহারা কৃষক
মা-বাবার অভিযোগে মাদকাসক্ত ছেলের ৬ মাসের কারাদণ্ড
পঞ্চগড়ে হত্যা মামলার পলাতক আসামি সাবেক এমপি মুক্তা আটক
টুঙ্গিপাড়ায় নির্ধারিত সময়ের আগেই ছুটি, প্রধান শিক্ষকের বক্তব্যে অসঙ্গতি
নড়াইলে মাদক বেচাকেনার দ্বন্দ্বে ১০ মামলার আসামী আরাফাত মোল্যাকে কুপিয়ে হত্যা
লালমনিরহাটে আলোচিত মিতু হত্যা মামলায় স্বামীর মৃত্যুদণ্ড
ধর্মীয় বক্তার পরিচয় ব্যবহার করে লাখ লাখ টাকা আত্মসাৎ, পূর্বধলায় প্রতারক গ্রেপ্তার
Link Copied