ঢাকা মঙ্গলবার, ৬ অক্টোবর, ২০২৬

বাগেরহাটের মোংলায় ৭৫ কেজি গাঁজাসহ ৪ কারবারি আটক, যাত্রীবাহী বাস জব্দ


আরিফুর রহমান, বাগেরহাট photo আরিফুর রহমান, বাগেরহাট
প্রকাশিত: ৬-১০-২০২৬ দুপুর ১:২৬

এসআরবি খুলনা-৬ সদস্যরা বাগেরহাটের মোংলায় অভিযান চালিয়ে ৭৫ কেজি গাঁজাসহ ৪ জন মাদককারবারিকে আটক করেছে। মঙ্গলবার (৬ অক্টোবর)  ভোর রাতে  গোপন সংবাদের ভিত্তিতে মোংলা উপজেলার চাঁদপাই ইউনিয়নের ব্রাহ্মণমাঠ এলাকার মোড়েলগঞ্জ থেকে মোংলাগামী পাকা সড়কে চেকপোস্ট বসিয়ে এ অভিযান পরিচালনা করে এসআরবি খুলনা-৬।  এ সময় মাদক পরিবহনে ব্যবহৃত একটি যাত্রীবাহী বাস জব্দ করা হয়েছে। এসআরবি-৬ এর মিডিয়া অফিসার সৈয়দ ফজলুর রহমান  মঙ্গলবার দুপুরে এ তথ্য নিশ্চিত করেন। আটককৃতরা হলেন বাগেরহাটের মোড়েলগঞ্জ উপজেলার ফুলহাতা গ্রামের মো. ইব্রাহিম (২৩), রংপুরের বৈকুণ্ঠপুর গ্রামের পারভেজ আহম্মেদ (২৫) ও নূর আমিন (২৮) এবং রংপুরের বেলুবালারহাট গ্রামের আমিনুর রহমান (৩২)। আটক ব্যক্তিদের হেফাজত থেকে ৭৫ কেজি গাঁজা জব্দ করা হয়। এ ছাড়া মাদক পরিবহনে ব্যবহৃত একটি যাত্রীবাহী বাস উপস্থিত সাক্ষীদের সামনে বিধি অনুযায়ী জব্দ করা হয়েছে। এসআরবি-৬, এর মিডিয়া অফিসার সৈয়দ ফজলুর রহমান আরো বলেন, মাদকের বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’ নীতির আওতায় এসআরবি ফোর্সেস নিয়মিত অভিযান পরিচালনা করা হচ্ছে। আটক ব্যক্তিদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রক্রিয়া চলছে। পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য জব্দ করা মাদকদ্রব্য ও আটক ব্যক্তিদের মোংলা থানায় হস্তান্তর করা হবে বলে জানান এ কর্মকর্তা।

এমএসএম / এমএসএম

বিশ্ব শিক্ষক দিবসে প্রিয় শিক্ষিকার প্রতি কৃতজ্ঞতা জানালেন শাশ্বতি ইসলাম সুষমা

বাঘায় নদীর বাঁধ রক্ষায় প্রশাসনের অভিযান, বালু ব্যবসায়ীদের সতর্কতা

রহমতপুরের লোহালিয়ায় রাজন শিকদারের গণসংযোগ

দুর্গাপূজার রঙে সাজছে নরসিংদী, ৩৬১ মণ্ডপে চলছে প্রস্তুতি

মাগুরায় ইয়াবার বড় চালান জব্দ, স্বামী-স্ত্রাসহ আটক ৩

কলাবাড়ীয়া ইউনিয়নে চেয়ারম্যান প্রার্থী হওয়ার ঘোষণা আরশাদ হোসেন অপুর

চাঁদপুরে আগুনে পুড়েছে ৬ ব্যবসা প্রতিষ্ঠান, কোটি টাকার ক্ষয়ক্ষতি

বাঞ্ছারামপুরে ডাকাত, চাঁদাবাজ ও ভূমিদস্যুদের গ্রেপ্তারের দাবিতে এলাকাবাসীর মানববন্ধন

চাঁদপুরে ২২ হাজার ইয়াবা উদ্ধার, অভিযানের আগেই পালাল মাদক কারবারি

প্রত্যন্ত গ্রামে জ্ঞানচর্চার বাতিঘর স্পিকার আ. জব্বার খান স্মৃতি পাবলিক লাইব্রেরি

বাগেরহাটের মোংলায় ৭৫ কেজি গাঁজাসহ ৪ কারবারি আটক, যাত্রীবাহী বাস জব্দ

পঞ্চগড় সীমান্তে অবৈধপথে ভারত যাওয়ার সময় আটক ৪

দৌলতপুরের ধর্মদহে রাজু মালিথার বিরুদ্ধে মাদক কারবারের অভিযোগ