ঢাকা মঙ্গলবার, ৬ অক্টোবর, ২০২৬

বাঞ্ছারামপুরে ডাকাত, চাঁদাবাজ ও ভূমিদস্যুদের গ্রেপ্তারের দাবিতে এলাকাবাসীর মানববন্ধন


প্রবীর চৌধূরী রিপন photo প্রবীর চৌধূরী রিপন
প্রকাশিত: ৬-১০-২০২৬ দুপুর ২:৭

ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুরে ডাকাত, চাঁদাবাজ ও ভূমিদস্যুদের গ্রেপ্তার এবং দৃষ্টান্তমূলক বিচারের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছে ক্ষুব্ধ এলাকাবাসী।

৫ অক্টোবর  সোমবার বিকেলে উপজেলার সোনারামপুর ইউনিয়নের শান্তিপুর এলাকায় স্থানীয় সচেতন গ্রামবাসীর উদ্যোগে এই প্রতিবাদ কর্মসূচির আয়োজন করা হয়। ঘণ্টাব্যাপী অনুষ্ঠিত এ মানববন্ধনে এলাকার বিপুল সংখ্যক নারী-পুরুষসহ সর্বস্তরের সাধারণ মানুষ অংশ নেন।

মানববন্ধন শেষে একটি বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলটি স্থানীয় প্রধান প্রধান বাজার প্রদক্ষিণ করে সমাবেশস্থলে এসে শেষ হয়।

সমাবেশে বক্তব্য রাখেন— মোমেন মিয়া, মোঃ রফিকুল ইসলাম, এরশাদ মিয়া, ইমরান মিয়া ও আসিয়া বেগম।

বক্তারা বলেন, এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে আজগর আলী ও মোক্তার মিয়ার মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল। এরই জের ধরে গত ২৮ সেপ্টেম্বর মোক্তার মিয়ার অনুসারীরা পার্শ্ববর্তী নরসিংদী জেলা থেকে ভাড়াটে সন্ত্রাসী এনে প্রতিপক্ষের বাড়িঘরে হামলা, ভাঙচুর ও ব্যাপক লুটপাট চালায়। হামলাকারীরা এলাকা রণক্ষেত্রে পরিণত করতে ককটেল বিস্ফোরণ ঘটায় এবং নির্বিচারে গুলিবর্ষণ করে।

ওই সময় ক্ষুব্ধ গ্রামবাসীর গণপিটুনিতে নরসিংদী থেকে আসা এক সন্ত্রাসী নিহত হয় এবং অন্য একজনকে হাতেনাতে আটক করে পুলিশে সোপর্দ করা হয়।

গ্রামবাসীর অভিযোগ, ওই ঘটনার পর থেকে মোক্তার ও তার বাহিনীর সন্ত্রাসীরা স্থানীয় সাধারণ মানুষকে নানাভাবে ভয়ভীতি ও হুমকি দিয়ে আসছে। এতে বর্তমানে পুরো এলাকায় তীব্র আতঙ্ক ও নিরাপত্তাহীনতা বিরাজ করছে।

অবিলম্বে এই হামলা, লুটপাট ও চাঁদাবাজির সঙ্গে জড়িত মূল হোতাসহ সকল আসামিকে গ্রেপ্তার করে আইনের আওতায় আনার জন্য প্রশাসনের প্রতি জোর দাবি জানান মানববন্ধনে অংশগ্রহণকারীরা।

এমএসএম / এমএসএম

বিশ্ব শিক্ষক দিবসে প্রিয় শিক্ষিকার প্রতি কৃতজ্ঞতা জানালেন শাশ্বতি ইসলাম সুষমা

বাঘায় নদীর বাঁধ রক্ষায় প্রশাসনের অভিযান, বালু ব্যবসায়ীদের সতর্কতা

রহমতপুরের লোহালিয়ায় রাজন শিকদারের গণসংযোগ

দুর্গাপূজার রঙে সাজছে নরসিংদী, ৩৬১ মণ্ডপে চলছে প্রস্তুতি

মাগুরায় ইয়াবার বড় চালান জব্দ, স্বামী-স্ত্রাসহ আটক ৩

কলাবাড়ীয়া ইউনিয়নে চেয়ারম্যান প্রার্থী হওয়ার ঘোষণা আরশাদ হোসেন অপুর

চাঁদপুরে আগুনে পুড়েছে ৬ ব্যবসা প্রতিষ্ঠান, কোটি টাকার ক্ষয়ক্ষতি

বাঞ্ছারামপুরে ডাকাত, চাঁদাবাজ ও ভূমিদস্যুদের গ্রেপ্তারের দাবিতে এলাকাবাসীর মানববন্ধন

চাঁদপুরে ২২ হাজার ইয়াবা উদ্ধার, অভিযানের আগেই পালাল মাদক কারবারি

প্রত্যন্ত গ্রামে জ্ঞানচর্চার বাতিঘর স্পিকার আ. জব্বার খান স্মৃতি পাবলিক লাইব্রেরি

বাগেরহাটের মোংলায় ৭৫ কেজি গাঁজাসহ ৪ কারবারি আটক, যাত্রীবাহী বাস জব্দ

পঞ্চগড় সীমান্তে অবৈধপথে ভারত যাওয়ার সময় আটক ৪

দৌলতপুরের ধর্মদহে রাজু মালিথার বিরুদ্ধে মাদক কারবারের অভিযোগ