ঢাকা মঙ্গলবার, ৬ অক্টোবর, ২০২৬

কলাবাড়ীয়া ইউনিয়নে চেয়ারম্যান প্রার্থী হওয়ার ঘোষণা আরশাদ হোসেন অপুর


জিহাদুল ইসলাম, কালিয়া photo জিহাদুল ইসলাম, কালিয়া
প্রকাশিত: ৬-১০-২০২৬ দুপুর ২:৩২

‘আপনার ভোটই আমার শক্তি’ এবং ‘আসুন সুন্দর, সমৃদ্ধ কলাবাড়ীয়া ইউনিয়ন গড়ি’—এমন স্লোগানকে সামনে রেখে নড়াইলের নড়াগাতী থানার ৮ নম্বর কলাবাড়ীয়া ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে প্রার্থী হওয়ার ঘোষণা দিয়েছেন মোঃ আরশাদ হোসেন অপু। এ উপলক্ষে তার পরিচিতি ও পরিকল্পনা তুলে ধরে ইউনিয়নের বিভিন্ন স্থানে প্রচারণামূলক পোস্টার দেখা গেছে। আরশাদ হোসেন অপু কলাবাড়ীয়া গ্রামের তালুকদার পাড়ার মৃত মোকাররম হোসেনের ছেলে।

এলাকাবাসী ও স্থানীয় সূত্রে জানা গেছে, আরশাদ হোসেন অপু একজন মানবিক ও সমাজসেবামূলক কর্মকাণ্ডে সম্পৃক্ত ব্যক্তি। তিনি সাবেক ছাত্রদল নেতা এবং বর্তমানে নড়াগাতী থানা বিএনপির সদস্য হিসেবে রয়েছেন। শিক্ষাজীবনে তিনি ঢাকার জগন্নাথ বিশ্ববিদ্যালয় থেকে রাষ্ট্রবিজ্ঞানে বিএসএস (সম্মান) সম্পন্ন করেছেন। এছাড়া তিনি খুলনাস্থ কলাবাড়ীয়া ইউনিয়ন কল্যাণ সোসাইটির যুগ্ম সম্পাদক এবং ফ্রেন্ড ওয়েলফেয়ার সোসাইটি, কলাবাড়ীয়ার সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছেন।

কলাবাড়ীয়া ইউনিয়নবাসীর দোয়া ও সমর্থন কামনা করে আরশাদ হোসেন অপু ইউনিয়নের সড়ক ও যোগাযোগব্যবস্থার উন্নয়ন, শিক্ষাপ্রতিষ্ঠানের মানোন্নয়ন, কৃষি ও মৎস্য খাতের আধুনিকায়ন, স্বাস্থ্যসেবার উন্নতি, নারী ও শিশুদের সুরক্ষা এবং সবার জন্য মানবিক সেবা নিশ্চিত করার প্রত্যয় ব্যক্ত করেছেন।

তিনি বলেন, নির্বাচিত হলে কলাবাড়ীয়া ইউনিয়নকে একটি স্মার্ট, আধুনিক, উন্নত ও সমৃদ্ধ ইউনিয়ন হিসেবে গড়ে তুলতে কাজ করবেন।

এমএসএম / এমএসএম

মানিকগঞ্জে ঐতিহ্যবাহী নৌকাবাইচে চ্যাম্পিয়ন রৌমারীর ‘মায়ের দোয়া’: উপজেলা প্রশাসনের সংবর্ধনা

গোদাগাড়ীতে ভয়াবহ অগ্নিকাণ্ডে দিনমজুরের বসতঘর ভস্মীভূত

নওগাঁ-জয়পুরহাট সীমান্তে সাত জনকে পুশইনের চেষ্টা

কাপ্তাইয়ে হাসিনা হত্যা মামলা: প্রধান আসামি মোহিবুল্লাহর মৃত্যুদণ্ড ও ৫০ হাজার টাকা জরিমানা

যশোরে ৭ বছরের শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ, বৃদ্ধ আটক; থানা ঘেরাও করে মানববন্ধন

নাগরপুরে কিশোর গ্যাং এর প্রধান অমিওসহ ৪ জন গ্রেপ্তার

পাথরঘাটায় গ্রামীণ সড়কের অগ্রাধিকার নির্ধারণে কর্মশালা

তেঁতুলিয়া সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে প্রবেশের চেষ্টাকালে চার বাংলাদেশি আটক

চাঁপাইনবাবগঞ্জে ডেঙ্গুর প্রকোপ বাড়ছে: ২৪ ঘণ্টায় নতুন আক্রান্ত ৩৭, মোট শনাক্ত ২ হাজার ১২৩

লালমনিরহাটে দুই হত্যা মামলায় একজনের মৃত্যুদণ্ড, আরেকজনের যাবজ্জীবন

আ.লীগের সঙ্গে আতাত করলে মতলবে এক ঘণ্টাও থাকতে পারবেন না: ওসিকে এমপি জালাল

দূর্গাপূজায় গুজব-অপপ্রচারে সর্বোচ্চ সতর্ক থাকার আহ্বান- অতিরিক্ত পুলিশ সুপারের

হালদা নদীর সংযুক্ত খালে কারখানার কেমিক্যালযুক্ত পানি  নির্গমনের অভিযোগে জরিমানা