মাগুরায় ইয়াবার বড় চালান জব্দ, স্বামী-স্ত্রাসহ আটক ৩
মাগুরায় মাদকবিরোধী অভিযানে ৮ হাজার পিস ইয়াবাসহ স্বামী-স্ত্রীসহ তিনজনকে আটক করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি) ও সিসি আইসির যৌথ দল। এ সময় তাদের কাছ থেকে ইয়াবা, নগদ টাকা, একটি মোটরসাইকেল ও তিনটি মোবাইল ফোন জব্দ করা হয়েছে।
পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে গতরাত ১২টা ৫০ মিনিটের দিকে মাগুরা শহরের শাহিন হাসানের বাড়িতে অভিযান চালায় জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি) ও সিসি আইসির যৌথ দল। এ সময় শাহিন হাসান, তার স্ত্রী সাথী খাতুন ও খালিদ হাসানকে আটক করা হয়।
অভিযানে শাহিন হাসানের কাছ থেকে ৪ হাজার পিস ইয়াবা ও ব্যবসায়িক কাজে ব্যবহৃত নগদ ৩ লাখ ৪৮ হাজার টাকা জব্দ করা হয়। তার স্ত্রী সাথী খাতুনের কাছ থেকে ২ হাজার পিস ইয়াবা এবং খালিদ হাসানের কাছ থেকে ২ হাজার পিস ইয়াবা, একটি মোটরসাইকেল ও দুটি মোবাইল ফোন জব্দ করা হয়।
পুলিশ জানায়, তিনজনের কাছ থেকে মোট ৮ হাজার পিস ইয়াবা জব্দ করা হয়েছে। আটক তিনজনের মধ্যে একজন নারী রয়েছেন। এ ঘটনায় আটক ব্যক্তিদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।
মাগুরা জেলা পুলিশ সুপার মোল্লা আজাদ বলেন, মাদকের বিরুদ্ধে পুলিশের অভিযান অব্যাহত থাকবে।
এমএসএম / এমএসএম
মানিকগঞ্জে ঐতিহ্যবাহী নৌকাবাইচে চ্যাম্পিয়ন রৌমারীর ‘মায়ের দোয়া’: উপজেলা প্রশাসনের সংবর্ধনা
গোদাগাড়ীতে ভয়াবহ অগ্নিকাণ্ডে দিনমজুরের বসতঘর ভস্মীভূত
নওগাঁ-জয়পুরহাট সীমান্তে সাত জনকে পুশইনের চেষ্টা
কাপ্তাইয়ে হাসিনা হত্যা মামলা: প্রধান আসামি মোহিবুল্লাহর মৃত্যুদণ্ড ও ৫০ হাজার টাকা জরিমানা
যশোরে ৭ বছরের শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ, বৃদ্ধ আটক; থানা ঘেরাও করে মানববন্ধন
নাগরপুরে কিশোর গ্যাং এর প্রধান অমিওসহ ৪ জন গ্রেপ্তার
পাথরঘাটায় গ্রামীণ সড়কের অগ্রাধিকার নির্ধারণে কর্মশালা
তেঁতুলিয়া সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে প্রবেশের চেষ্টাকালে চার বাংলাদেশি আটক
চাঁপাইনবাবগঞ্জে ডেঙ্গুর প্রকোপ বাড়ছে: ২৪ ঘণ্টায় নতুন আক্রান্ত ৩৭, মোট শনাক্ত ২ হাজার ১২৩
লালমনিরহাটে দুই হত্যা মামলায় একজনের মৃত্যুদণ্ড, আরেকজনের যাবজ্জীবন
আ.লীগের সঙ্গে আতাত করলে মতলবে এক ঘণ্টাও থাকতে পারবেন না: ওসিকে এমপি জালাল
দূর্গাপূজায় গুজব-অপপ্রচারে সর্বোচ্চ সতর্ক থাকার আহ্বান- অতিরিক্ত পুলিশ সুপারের