রহমতপুরের লোহালিয়ায় রাজন শিকদারের গণসংযোগ
আসন্ন রহমতপুর ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে বরিশালের বাবুগঞ্জ উপজেলার রহমতপুর ইউনিয়নের বিভিন্ন এলাকায় গণসংযোগ ও প্রচার-প্রচারণা চালিয়ে যাচ্ছেন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী ও ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মো. রাজন শিকদার।
এরই ধারাবাহিকতায় মঙ্গলবার (৬ অক্টোবর) সকালে রহমতপুর ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের লোহালিয়া গ্রামের আমতলী খালসংলগ্ন এলাকায় গণসংযোগ করেন তিনি।
গণসংযোগকালে রাজন শিকদার স্থানীয় সাধারণ মানুষের সঙ্গে কথা বলেন, তাদের খোঁজখবর নেন এবং এলাকার বিভিন্ন সমস্যা ও সম্ভাবনার বিষয়ে মতবিনিময় করেন। এ সময় তিনি মানুষের সুখে-দুঃখে পাশে থাকার প্রত্যয় ব্যক্ত করেন।
রাজন শিকদার বলেন, আমি মানুষের পাশে থাকতে চাই। জনগণের ভালোবাসা ও সমর্থন নিয়ে রহমতপুর ইউনিয়নের উন্নয়ন এবং মানুষের কল্যাণে কাজ করতে চাই। নির্বাচিত হলে ইউনিয়নের মানুষের মতামতকে গুরুত্ব দিয়ে স্বচ্ছতা ও জবাবদিহির সঙ্গে দায়িত্ব পালন করব।
তিনি আরও বলেন, ইউনিয়নের প্রতিটি এলাকার মানুষের সমস্যা চিহ্নিত করে অগ্রাধিকার ভিত্তিতে সমাধানের উদ্যোগ নেওয়া হবে। উন্নয়ন কর্মকাণ্ডে জনগণের অংশগ্রহণ নিশ্চিত করার পাশাপাশি সবার জন্য একটি সুন্দর ও বাসযোগ্য ইউনিয়ন গড়ে তুলতে কাজ করতে চান তিনি।
গণসংযোগকালে তার সঙ্গে বরিশাল মহানগর ছাত্রদলের সাবেক সহসভাপতি মো. আজিজুল হক, বাবুগঞ্জ উপজেলা ছাত্রদলের আহ্বায়ক মো. আতিক আল আমিন, রহমতপুর ইউনিয়ন ছাত্রদলের সভাপতি মো. ফেরদৌস খানসহ বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
এমএসএম / এমএসএম
মানিকগঞ্জে ঐতিহ্যবাহী নৌকাবাইচে চ্যাম্পিয়ন রৌমারীর ‘মায়ের দোয়া’: উপজেলা প্রশাসনের সংবর্ধনা
গোদাগাড়ীতে ভয়াবহ অগ্নিকাণ্ডে দিনমজুরের বসতঘর ভস্মীভূত
নওগাঁ-জয়পুরহাট সীমান্তে সাত জনকে পুশইনের চেষ্টা
কাপ্তাইয়ে হাসিনা হত্যা মামলা: প্রধান আসামি মোহিবুল্লাহর মৃত্যুদণ্ড ও ৫০ হাজার টাকা জরিমানা
যশোরে ৭ বছরের শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ, বৃদ্ধ আটক; থানা ঘেরাও করে মানববন্ধন
নাগরপুরে কিশোর গ্যাং এর প্রধান অমিওসহ ৪ জন গ্রেপ্তার
পাথরঘাটায় গ্রামীণ সড়কের অগ্রাধিকার নির্ধারণে কর্মশালা
তেঁতুলিয়া সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে প্রবেশের চেষ্টাকালে চার বাংলাদেশি আটক
চাঁপাইনবাবগঞ্জে ডেঙ্গুর প্রকোপ বাড়ছে: ২৪ ঘণ্টায় নতুন আক্রান্ত ৩৭, মোট শনাক্ত ২ হাজার ১২৩
লালমনিরহাটে দুই হত্যা মামলায় একজনের মৃত্যুদণ্ড, আরেকজনের যাবজ্জীবন
আ.লীগের সঙ্গে আতাত করলে মতলবে এক ঘণ্টাও থাকতে পারবেন না: ওসিকে এমপি জালাল
দূর্গাপূজায় গুজব-অপপ্রচারে সর্বোচ্চ সতর্ক থাকার আহ্বান- অতিরিক্ত পুলিশ সুপারের
হালদা নদীর সংযুক্ত খালে কারখানার কেমিক্যালযুক্ত পানি নির্গমনের অভিযোগে জরিমানা
Link Copied