ঢাকা মঙ্গলবার, ৬ অক্টোবর, ২০২৬

বিশ্ব শিক্ষক দিবসে প্রিয় শিক্ষিকার প্রতি কৃতজ্ঞতা জানালেন শাশ্বতি ইসলাম সুষমা


গোলাম রব্বানী , গোপালগঞ্জ  photo গোলাম রব্বানী , গোপালগঞ্জ
প্রকাশিত: ৬-১০-২০২৬ দুপুর ২:৩৪

বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে নিজের শিক্ষাজীবনের অন্যতম অনুপ্রেরণার উৎস শিক্ষক মোসা. সালমা খানমের প্রতি গভীর শ্রদ্ধা ও কৃতজ্ঞতা প্রকাশ করেছেন বীণাপানি সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থী এবং বর্তমানে পাইওনিয়ার ডেন্টাল কলেজের প্রথম বর্ষের শিক্ষার্থী শাশ্বতি ইসলাম সুষমা।

বিশ্ব শিক্ষক দিবসকে সামনে রেখে দেওয়া এক অনুভূতিপূর্ণ স্মৃতিচারণে তিনি বলেন, শিক্ষাজীবনে বহু শিক্ষকের সান্নিধ্য লাভ করলেও সালমা খানম ম্যাম তাঁর চিন্তা-চেতনা, মূল্যবোধ ও জীবন গঠনে বিশেষ ভূমিকা রেখেছেন। শ্রেণিকক্ষের পাঠদানের পাশাপাশি শিক্ষার্থীদের নৈতিকতা, মানবিকতা, সততা ও আত্মবিশ্বাসের শিক্ষা দিয়ে তিনি একজন আদর্শ শিক্ষক হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করেছেন।

শাশ্বতি ইসলাম সুষমা জানান, বিদ্যালয়ে অধ্যয়নকালীন সময়ের পাশাপাশি ব্যক্তিগতভাবেও দীর্ঘদিন সালমা খানমের কাছে পড়ার সুযোগ হয়েছিল তাঁর। ফলে শিক্ষক-শিক্ষার্থীর সম্পর্কের বাইরে একটি আন্তরিক অভিভাবকসুলভ বন্ধন গড়ে ওঠে। 

বিভিন্ন বিষয়ে পরামর্শ, উৎসাহ এবং সঠিক দিকনির্দেশনা তাঁকে আত্মবিশ্বাসী হয়ে এগিয়ে যেতে সহায়তা করেছে।
তিনি স্মরণ করেন, একসময় সালমা খানম বিদ্যালয়ের ডে শিফট থেকে মর্নিং শিফটে দায়িত্ব পেলে তাঁর প্রতি ভালোবাসা ও শ্রদ্ধার টানে তিনি এবং তাঁর দুই সহপাঠীও মর্নিং শিফটে স্থানান্তরিত হওয়ার সিদ্ধান্ত নেন। 

বিদ্যালয়ের বাইরে শিক্ষিকার বাসায় গিয়ে সময় কাটানো, পড়াশোনা ও ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে আলোচনা করার স্মৃতিগুলো আজও তাঁর কাছে অমূল্য সম্পদ হয়ে আছে।

স্মৃতিচারণে সালমা খানমের ব্যক্তিগত সংগ্রাম ও সাফল্যের কথাও তুলে ধরেন শাশ্বতি। তিনি বলেন, প্রতিকূল পরিবেশ অতিক্রম করে সালমা খানম জাতীয় বিশ্ববিদ্যালয় থেকে ইসলাম শিক্ষা, খুলনা বিশ্ববিদ্যালয় থেকে ইংরেজি এবং ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে এম.এড ডিগ্রি অর্জন করেন। 

শিক্ষাজীবনে একাধিক বিষয়ে প্রথম শ্রেণি লাভের পাশাপাশি তিনি নিজের সন্তানকেও উচ্চশিক্ষায় উৎসাহিত করে সফলতার পথে এগিয়ে দিয়েছেন। 

শাশ্বতি ইসলাম সুষমা আরও বলেন, চিকিৎসা ও স্বাস্থ্যসেবা খাতে নিজেকে প্রতিষ্ঠিত করার স্বপ্ন দেখার পেছনেও তাঁর এই শিক্ষিকার অনুপ্রেরণা গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে। শিক্ষকের উৎসাহ ও দিকনির্দেশনা তাঁকে ভবিষ্যৎ লক্ষ্য নির্ধারণে সাহস জুগিয়েছে।

বিশ্ব শিক্ষক দিবসে অনুভূতি ব্যক্ত করতে গিয়ে তিনি বলেন, “সালমা খানম ম্যাম আমার কাছে শুধু একজন শিক্ষক নন; তিনি একজন অভিভাবক, পরামর্শদাতা ও আলোকবর্তিকা। তাঁর কাছ থেকে পাওয়া শিক্ষা ও মূল্যবোধ আমার জীবনের প্রতিটি ক্ষেত্রে পথ দেখায়।”
এ সময় তিনি সালমা খানমসহ দেশের সকল শিক্ষক এবং বিশ্বব্যাপী শিক্ষাদানে নিয়োজিত শিক্ষকদের প্রতি গভীর শ্রদ্ধা, ভালোবাসা ও কৃতজ্ঞতা জানান।

এমএসএম / এমএসএম

মানিকগঞ্জে ঐতিহ্যবাহী নৌকাবাইচে চ্যাম্পিয়ন রৌমারীর ‘মায়ের দোয়া’: উপজেলা প্রশাসনের সংবর্ধনা

গোদাগাড়ীতে ভয়াবহ অগ্নিকাণ্ডে দিনমজুরের বসতঘর ভস্মীভূত

নওগাঁ-জয়পুরহাট সীমান্তে সাত জনকে পুশইনের চেষ্টা

কাপ্তাইয়ে হাসিনা হত্যা মামলা: প্রধান আসামি মোহিবুল্লাহর মৃত্যুদণ্ড ও ৫০ হাজার টাকা জরিমানা

যশোরে ৭ বছরের শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ, বৃদ্ধ আটক; থানা ঘেরাও করে মানববন্ধন

নাগরপুরে কিশোর গ্যাং এর প্রধান অমিওসহ ৪ জন গ্রেপ্তার

পাথরঘাটায় গ্রামীণ সড়কের অগ্রাধিকার নির্ধারণে কর্মশালা

তেঁতুলিয়া সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে প্রবেশের চেষ্টাকালে চার বাংলাদেশি আটক

চাঁপাইনবাবগঞ্জে ডেঙ্গুর প্রকোপ বাড়ছে: ২৪ ঘণ্টায় নতুন আক্রান্ত ৩৭, মোট শনাক্ত ২ হাজার ১২৩

লালমনিরহাটে দুই হত্যা মামলায় একজনের মৃত্যুদণ্ড, আরেকজনের যাবজ্জীবন

আ.লীগের সঙ্গে আতাত করলে মতলবে এক ঘণ্টাও থাকতে পারবেন না: ওসিকে এমপি জালাল

দূর্গাপূজায় গুজব-অপপ্রচারে সর্বোচ্চ সতর্ক থাকার আহ্বান- অতিরিক্ত পুলিশ সুপারের

হালদা নদীর সংযুক্ত খালে কারখানার কেমিক্যালযুক্ত পানি  নির্গমনের অভিযোগে জরিমানা