ঢাকা মঙ্গলবার, ৬ অক্টোবর, ২০২৬

হালদা নদীর সংযুক্ত খালে কারখানার কেমিক্যালযুক্ত পানি  নির্গমনের অভিযোগে জরিমানা


সুমন পল­ব,  হাটহাজারী photo সুমন পল­ব, হাটহাজারী
প্রকাশিত: ৬-১০-২০২৬ দুপুর ৩:২০

হাটহাজারীর ফতেয়াবাদ ছড়ারকূল এলাকায় হালদা নদীর সংযুক্ত খালে কারখানার কেমিক্যালযুক্ত পানি সরাসরি নির্গমনের অভিযোগে মেসার্স গ্লোবাল এন্টারপ্রাইজকে এক লাখ টাকা জরিমানা করেছে উপজেলা প্রশাসন।

সোমবার বিকেলে  সরেজমিন পরিদর্শন ও মোবাইল কোর্ট পরিচালনা করে এ জরিমানা করা হয়।

জানা গেছে, হালদা নদীর সংযুক্ত খালে বিভিন্ন প্রতিষ্ঠান থেকে দূষিত পানি ও বর্জ্য নির্গমনের অভিযোগের ভিত্তিতে হাটহাজারী উপজেলা নির্বাহী অফিসার মুহাম্মদ আবদুল্লাহ আল মুমিন এবং এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. আল আমিন হোসেনের নেতৃত্বে ফতেয়াবাদ ও ছড়ারকূল এলাকায় অভিযান পরিচালনা করা হয়। এ সময় গ্লোবাল এন্টারপ্রাইজ, আল রাজিসহ বিভিন্ন প্রতিষ্ঠান সরেজমিন পরিদর্শন করেন কর্মকর্তারা।
অভিযানকালে মেসার্স গ্লোবাল এন্টারপ্রাইজের বিরুদ্ধে পরিবেশ অধিদপ্তরের ছাড়পত্র ছাড়াই কেমিক্যাল গুদামজাতকরণ এবং কেমিক্যালযুক্ত পানি সরাসরি ড্রেনের মাধ্যমে ছড়ারকূল খালে নির্গমনের অভিযোগের সত্যতা পাওয়া যায়। পরে মোবাইল কোর্টের মাধ্যমে পরিবেশ সংরক্ষণ আইন, ১৯৯৫-এর সংশ্লিষ্ট ধারায় প্রতিষ্ঠানটিকে এক লাখ টাকা জরিমানা করা হয়।

মোবাইল কোর্ট পরিচালনা করেন হাটহাজারী উপজেলা প্রশাসনের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. আল আমিন হোসেন। অভিযানে সার্বিক সহযোগিতা করেন পরিবেশ অধিদপ্তর চট্টগ্রামের প্রসিকিউশন টিম এবং হাটহাজারী থানা পুলিশ।

উপজেলা প্রশাসন জানিয়েছে, হালদা নদীর পরিবেশ ও জীববৈচিত্র্য রক্ষায় নদীর সঙ্গে সংযুক্ত খাল-ছড়ায় কেমিক্যাল, অপরিশোধিত বর্জ্য কিংবা যেকোনো দূষণকারী পদার্থ নির্গমনের মাধ্যমে পরিবেশের ক্ষতি করা হলে সংশ্লিষ্ট ব্যক্তি বা প্রতিষ্ঠানের বিরুদ্ধে প্রচলিত আইন অনুযায়ী কঠোর ব্যবস্থা নেওয়া হবে। হালদার পরিবেশ সুরক্ষায় এ ধরনের অভিযান ও নজরদারি অব্যাহত থাকবে।

 

এমএসএম / এমএসএম

'শুদ্ধ জন্ম ও মৃত্যু নিবন্ধন নিশ্চিতের’ পুরস্কার পেল রাসিক

রাজস্থলীতে ‘নজরুল বর্ষ’ উপলক্ষে সাংস্কৃতিক প্রতিযোগিতার মাঝে পুরস্কার বিতরণ

চট্টগ্রাম রাঙ্গুনিয়া উপজেলায় হালদা নদীর প্রাকৃতিক প্রজনন ক্ষেত্র উন্নয়নে সেমিনার

সাতক্ষীরায় চঞ্চল্যকর কলেজ ছাত্র জাকারিয়া হত্যাকাণ্ডের ফাঁসির দাবিতে প্রতিবাদ মিছিল

গুরুদাসপুরে তিন নারীকে জুতার মালা পড়িয়ে রাস্তায় ঘোরানোর অভিযোগ

আত্রাইয়ে উপজেলা আনসার ও ভিডিপির বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত

পাঁচবিবিতে কৃষকের বাড়িতে মিলল ৭৬ বস্তা সার

মাদক নিরাময় কেন্দ্র উচ্ছেদ, নিরপেক্ষ তদন্ত দাবি

আত্রাইয়ে বান্দাইখাড়া ডিগ্রি কলেজ শাখা ছাত্রদলের উদ্যোগে নবীন বরণ অনুষ্ঠিত

মানিকগঞ্জে ঐতিহ্যবাহী নৌকাবাইচে চ্যাম্পিয়ন রৌমারীর ‘মায়ের দোয়া’: উপজেলা প্রশাসনের সংবর্ধনা

গোদাগাড়ীতে ভয়াবহ অগ্নিকাণ্ডে দিনমজুরের বসতঘর ভস্মীভূত

নওগাঁ-জয়পুরহাট সীমান্তে সাত জনকে পুশইনের চেষ্টা

কাপ্তাইয়ে হাসিনা হত্যা মামলা: প্রধান আসামি মোহিবুল্লাহর মৃত্যুদণ্ড ও ৫০ হাজার টাকা জরিমানা