ঢাকা মঙ্গলবার, ৬ অক্টোবর, ২০২৬

দূর্গাপূজায় গুজব-অপপ্রচারে সর্বোচ্চ সতর্ক থাকার আহ্বান- অতিরিক্ত পুলিশ সুপারের


বড়লেখা প্রতিনিধি photo বড়লেখা প্রতিনিধি
প্রকাশিত: ৬-১০-২০২৬ দুপুর ৩:২০

কুলাউড়া সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মোস্তাফিজুর রহমান বলেছেন, পূজা মন্ডপগুলোর সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে থানা পুলিশের পক্ষ থেকে প্রয়োজনীয় নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হবে। পাশাপাশি প্রতিটি মন্ডপে নিজস্ব স্বেচ্ছাসেবক দল গঠন, পর্যাপ্ত আলোর ব্যবস্থা ও ব্যাকআপ লাইট স্থাপন এবং সম্ভব হলে সিসি ক্যামেরা স্থাপনের ওপর গুরুত্ব দেওয়া হয়েছে।

তিনি আরও বলেন, কোনো ধরনের গুজব বা অপপ্রচারে কান না দিয়ে যেকোনো অস্বাভাবিক ঘটনা বা সন্দেহজনক ব্যক্তির গতিবিধি সম্পর্কে তাৎক্ষণিকভাবে পুলিশকে অবহিত করার জন্য পূজা উদযাপন কমিটি ও দর্শনার্থীদের প্রতি পুলিশের পক্ষ থেকে সর্বোচ্চ সতর্ক থাকার আহ্বান জানানো হয়েছে। পূজার নিরাপত্তা শুধু পুলিশের একার দায়িত্ব নয়, এটি একটি সম্মিলিত সামাজিক দায়িত্ব। পূজা উদযাপন কমিটি, স্বেচ্ছাসেবক, জনপ্রতনিধি, বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ তথা সর্বস্তরের জনসাধারণের সহযোগিতা ও সক্রিয় সম্পৃক্ততার মাধ্যমে একটি নিরাপদ ও আনন্দমুখর দুর্গোৎসব নিশ্চিত করতে পারি। তিনি মৌলভীবাজারের বড়লেখায় আসন্ন শারদীয় দূর্গাপূজা নির্বিঘ্ন, শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে উদযাপনের লক্ষ্যে সোমবার দুপুরে বড়লেখা থানা পুলিশের উদ্যোগে আয়োজিত  সোমবার দুপুরে উপজেলা পূজা উদযাপন কমিটি ও বিভিন্ন মন্ডপের পরিচালনা কমিটির নেতৃবৃন্দের সাথে আইনশৃঙ্খলা বিষয়ক বিশেষ মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।

বড়লেখা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনিরুজ্জামান খানের সভাপতিত্বে জেলা পরিষদ অডিটোরিময়ামে অনুষ্ঠিত মতবিনিময় সভায় অন্যদের মধ্যে বক্তব্য দেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মুজিবুর রহমান খছরু, সাবেক আহ্বায়ক ও ইউপি চেয়ারম্যান জয়নাল আবেদীন, প্রেসক্লাবের সভাপতি আনোয়ারুল ইসলাম, কুলাউড়া সার্কেল অফিসের পুলিশ পরিদর্শক ফরিদ উদ্দীন, শাহাবাজপুর পুলিশ তদন্ত কেন্দ্রের আইসি ইন্সপেক্টর ইস্কান্দার হাবিবুর রহমান, উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক জুয়েল আহমদ, উপজেলা পূজা উদযাপন কমিটির সাধারণ সম্পাদক সম্পাদক রঞ্জিত কুমার পাল, উপজেলা পুজা ফ্রন্টের আহ্বায়ক অ্যাডভোকেট শৈলেশ চন্দ্র রায়, হিন্দু-বৌদ্ধ-খ্রিষ্টান কল্যাণ ফ্রন্টের সদস্য সচিব সুভাষ রায়, হাকালুকি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক বিধান দাস, মুক্তা লাল বিশ্বাস, গীতেশ দাস প্রমুখ।

এমএসএম / এমএসএম

আমন ধানের পরিচর্যায় ব্যস্ত কৃষকরা

'শুদ্ধ জন্ম ও মৃত্যু নিবন্ধন নিশ্চিতের’ পুরস্কার পেল রাসিক

রাজস্থলীতে ‘নজরুল বর্ষ’ উপলক্ষে সাংস্কৃতিক প্রতিযোগিতার মাঝে পুরস্কার বিতরণ

চট্টগ্রাম রাঙ্গুনিয়া উপজেলায় হালদা নদীর প্রাকৃতিক প্রজনন ক্ষেত্র উন্নয়নে সেমিনার

সাতক্ষীরায় চঞ্চল্যকর কলেজ ছাত্র জাকারিয়া হত্যাকাণ্ডের ফাঁসির দাবিতে প্রতিবাদ মিছিল

গুরুদাসপুরে তিন নারীকে জুতার মালা পড়িয়ে রাস্তায় ঘোরানোর অভিযোগ

আত্রাইয়ে উপজেলা আনসার ও ভিডিপির বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত

পাঁচবিবিতে কৃষকের বাড়িতে মিলল ৭৬ বস্তা সার

মাদক নিরাময় কেন্দ্র উচ্ছেদ, নিরপেক্ষ তদন্ত দাবি

আত্রাইয়ে বান্দাইখাড়া ডিগ্রি কলেজ শাখা ছাত্রদলের উদ্যোগে নবীন বরণ অনুষ্ঠিত

মানিকগঞ্জে ঐতিহ্যবাহী নৌকাবাইচে চ্যাম্পিয়ন রৌমারীর ‘মায়ের দোয়া’: উপজেলা প্রশাসনের সংবর্ধনা

গোদাগাড়ীতে ভয়াবহ অগ্নিকাণ্ডে দিনমজুরের বসতঘর ভস্মীভূত

নওগাঁ-জয়পুরহাট সীমান্তে সাত জনকে পুশইনের চেষ্টা