চাঁপাইনবাবগঞ্জে ডেঙ্গুর প্রকোপ বাড়ছে: ২৪ ঘণ্টায় নতুন আক্রান্ত ৩৭, মোট শনাক্ত ২ হাজার ১২৩
চাঁপাইনবাবগঞ্জে ডেঙ্গুর প্রকোপ দিন দিন আশঙ্কাজনক রূপ নিচ্ছে। গত ২৪ ঘণ্টায় জেলায় নতুন করে আরও ৩৭ জন ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। এতে চলতি বছরের ১ জানুয়ারি থেকে ৬ অক্টোবর পর্যন্ত জেলায় মোট ডেঙ্গু আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২ হাজার ১২৩ জনে। সিভিল সার্জন কার্যালয়ের দৈনিক ডেঙ্গু সংক্রান্ত প্রতিবেদনে এ তথ্য নিশ্চিত করা হয়েছে। তবে স্বস্তির খবর হলো, গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে কারও মৃত্যু হয়নি; চলতি বছর জেলায় ডেঙ্গুতে মোট মৃত্যুর সংখ্যা দুইজন।
প্রতিবেদন সূত্রে জানা গেছে, নতুন শনাক্ত ৩৭ জনের মধ্যে ২১ জন পুরুষ ও ১৬ জন নারী। এর মধ্যে ২৫০ শয্যাবিশিষ্ট জেলা হাসপাতালে ৩০ জন, শিবগঞ্জ, নাচোল ও ভোলাহাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ২ জন করে এবং গোমস্তাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ১ জন রোগী ভর্তি হয়েছেন। বর্তমানে জেলার বিভিন্ন সরকারি হাসপাতালে মোট ৯৯ জন ডেঙ্গু রোগী চিকিৎসাধীন রয়েছেন, যার মধ্যে ৭১ জন পুরুষ ও ২৮ জন নারী। এর মাঝে সর্বোচ্চ ৭৪ জন রোগীই ভর্তি আছেন জেলা সদর হাসপাতালে। একই সময়ে চিকিৎসা শেষে সুস্থ হয়ে হাসপাতাল ছেড়েছেন ৪৯ জন এবং উন্নত চিকিৎসার জন্য একজনকে রেফার্ড করা হয়েছে।
এদিকে আক্রান্তের সংখ্যা দুই হাজার ছাড়িয়ে যাওয়ায় হাসপাতালগুলোতে বাড়তি রোগীর চাপ সামলাতে চিকিৎসকদের বেগ পেতে হচ্ছে। দ্রুত ডেঙ্গুর বিস্তার রোধে কার্যকর মশক নিধন অভিযান পরিচালনা এবং জনসচেতনতা বৃদ্ধির জোর দাবি জানিয়েছেন স্থানীয় সচেতন মহল।
এমএসএম / এমএসএম
আমন ধানের পরিচর্যায় ব্যস্ত কৃষকরা
'শুদ্ধ জন্ম ও মৃত্যু নিবন্ধন নিশ্চিতের’ পুরস্কার পেল রাসিক
রাজস্থলীতে ‘নজরুল বর্ষ’ উপলক্ষে সাংস্কৃতিক প্রতিযোগিতার মাঝে পুরস্কার বিতরণ
চট্টগ্রাম রাঙ্গুনিয়া উপজেলায় হালদা নদীর প্রাকৃতিক প্রজনন ক্ষেত্র উন্নয়নে সেমিনার
সাতক্ষীরায় চঞ্চল্যকর কলেজ ছাত্র জাকারিয়া হত্যাকাণ্ডের ফাঁসির দাবিতে প্রতিবাদ মিছিল
গুরুদাসপুরে তিন নারীকে জুতার মালা পড়িয়ে রাস্তায় ঘোরানোর অভিযোগ
আত্রাইয়ে উপজেলা আনসার ও ভিডিপির বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত
পাঁচবিবিতে কৃষকের বাড়িতে মিলল ৭৬ বস্তা সার
মাদক নিরাময় কেন্দ্র উচ্ছেদ, নিরপেক্ষ তদন্ত দাবি
আত্রাইয়ে বান্দাইখাড়া ডিগ্রি কলেজ শাখা ছাত্রদলের উদ্যোগে নবীন বরণ অনুষ্ঠিত
মানিকগঞ্জে ঐতিহ্যবাহী নৌকাবাইচে চ্যাম্পিয়ন রৌমারীর ‘মায়ের দোয়া’: উপজেলা প্রশাসনের সংবর্ধনা
গোদাগাড়ীতে ভয়াবহ অগ্নিকাণ্ডে দিনমজুরের বসতঘর ভস্মীভূত