ঢাকা মঙ্গলবার, ৬ অক্টোবর, ২০২৬

তেঁতুলিয়া সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে প্রবেশের চেষ্টাকালে চার বাংলাদেশি আটক


তেঁতুলিয়া প্রতিনিধি  photo তেঁতুলিয়া প্রতিনিধি
প্রকাশিত: ৬-১০-২০২৬ দুপুর ৩:২৩

পঞ্চগড়ের তেঁতুলিয়া সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে প্রবেশের চেষ্টাকালে চার বাংলাদেশি তরুণকে আটক করেছে ১৮ বিজিবি।

মঙ্গলবার (৬ অক্টোবর) ভোর ৫টার দিকে তেঁতুলিয়া সদর ইউনিয়নের দর্জিপাড়া সীমান্ত এলাকা থেকে তাঁদের আটক করা হয়। এসময় বিজিবির ধাওয়া খেয়ে আরও  ৩ জন পালিয়ে যেতে সক্ষম হন।

আটককৃতরা হলেন—সুনামগঞ্জের বিশ্বম্ভরপুর উপজেলার লতারগাঁও এলাকার হাফিজুল ইসলাম (২১), একই জেলার সদর উপজেলার বনগাঁও এলাকার সাব্বির হোসেন (১৫) ও রাহান (১৩) এবং কুমিল্লার নাসিরনগর উপজেলার ব্যাংগোতা এলাকার শিপন মিয়া (১৯)।

বিজিবি সূত্র জানায়, মঙ্গলবার ভোরে ১৮ বিজিবি ব্যাটালিয়নের শারিয়ালজোত বিওপির একটি নিয়মিত টহল দল সীমান্ত এলাকায় দায়িত্ব পালন করছিল। এসময় একদল তরুণ দর্জিপাড়া ফরেস্টের ভেতর দিয়ে মেইন পিলার ৪৪০-এর ২৫ নম্বর সাব-পিলার এলাকা ব্যবহার করে ভারতে
প্রবেশের চেষ্টা চালায়। বিষয়টি টের পেয়ে টহল কমান্ডার হাবিলদার মো. সেকেন্দার আলীর নেতৃত্বে বিজিবি সদস্যরা তাঁদের ধাওয়া করেন। এসময় ৪ জনকে হাতেনাতে আটক করা হলেও ৩ জন পালিয়ে যান।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটক তরুণরা জানিয়েছেন, তাঁরা মূলত কাজের সন্ধানে অবৈধভাবে ভারতে যাওয়ার চেষ্টা করছিলেন। পরে আইনি প্রক্রিয়া শেষে বিজিবি তাঁদের তেঁতুলিয়া মডেল থানায় হস্তান্তর করে।

তেঁতুলিয়া মডেল থানার পরিদর্শক (তদন্ত) আব্দুল মালেক জানান, বিজিবি চার তরুণকে থানায় সোপর্দ করেছে। তাঁদের বিরুদ্ধে পাসপোর্ট আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

পঞ্চগড় ১৮ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আব্দুল্লাহ মোহাম্মদ কায়েস বলেন, “ভারতে অবৈধ অনুপ্রবেশের চেষ্টার সময় বিজিবির সতর্ক টহল দল চারজনকে আটক করেছে। সীমান্তে অবৈধ অনুপ্রবেশ, মাদক ও চোরাচালান রোধে বিজিবি জিরো টলারেন্স নীতিতে কাজ করছে। টহল দলগুলো ২৪ ঘণ্টা সীমান্তে কড়া নজরদারি বজায় রেখেছে। 

এমএসএম / এমএসএম

'শুদ্ধ জন্ম ও মৃত্যু নিবন্ধন নিশ্চিতের’ পুরস্কার পেল রাসিক

রাজস্থলীতে ‘নজরুল বর্ষ’ উপলক্ষে সাংস্কৃতিক প্রতিযোগিতার মাঝে পুরস্কার বিতরণ

চট্টগ্রাম রাঙ্গুনিয়া উপজেলায় হালদা নদীর প্রাকৃতিক প্রজনন ক্ষেত্র উন্নয়নে সেমিনার

সাতক্ষীরায় চঞ্চল্যকর কলেজ ছাত্র জাকারিয়া হত্যাকাণ্ডের ফাঁসির দাবিতে প্রতিবাদ মিছিল

গুরুদাসপুরে তিন নারীকে জুতার মালা পড়িয়ে রাস্তায় ঘোরানোর অভিযোগ

আত্রাইয়ে উপজেলা আনসার ও ভিডিপির বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত

পাঁচবিবিতে কৃষকের বাড়িতে মিলল ৭৬ বস্তা সার

মাদক নিরাময় কেন্দ্র উচ্ছেদ, নিরপেক্ষ তদন্ত দাবি

আত্রাইয়ে বান্দাইখাড়া ডিগ্রি কলেজ শাখা ছাত্রদলের উদ্যোগে নবীন বরণ অনুষ্ঠিত

মানিকগঞ্জে ঐতিহ্যবাহী নৌকাবাইচে চ্যাম্পিয়ন রৌমারীর ‘মায়ের দোয়া’: উপজেলা প্রশাসনের সংবর্ধনা

গোদাগাড়ীতে ভয়াবহ অগ্নিকাণ্ডে দিনমজুরের বসতঘর ভস্মীভূত

নওগাঁ-জয়পুরহাট সীমান্তে সাত জনকে পুশইনের চেষ্টা

কাপ্তাইয়ে হাসিনা হত্যা মামলা: প্রধান আসামি মোহিবুল্লাহর মৃত্যুদণ্ড ও ৫০ হাজার টাকা জরিমানা