ঢাকা মঙ্গলবার, ৬ অক্টোবর, ২০২৬

পাথরঘাটায় গ্রামীণ সড়কের অগ্রাধিকার নির্ধারণে কর্মশালা


পাথরঘাটা (বরগুনা) প্রতিনিধি  photo পাথরঘাটা (বরগুনা) প্রতিনিধি
প্রকাশিত: ৬-১০-২০২৬ দুপুর ৩:২৪

বরগুনার পাথরঘাটায় গ্রামীণ সড়কের কোর রোড নেটওয়ার্ক ও সড়ক অগ্রাধিকার নির্ধারণ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার বেলা ১১টার দিকে পাথরঘাটা উপজেলা পরিষদ হলরুমে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) আয়োজনে এ কর্মশালা অনুষ্ঠিত হয়।

কর্মশালায় কোর রোড নেটওয়ার্কের গুরুত্ব, সড়ক নির্বাচন ও অগ্রাধিকার নির্ধারণের বিভিন্ন বিষয় তুলে ধরা হয়। এতে মূল প্রবন্ধ উপস্থাপন করেন বেটস কনসাল্টিং সার্ভিসেস লিমিটেডের জিআইএস এক্সপার্ট মো. কামরান খান।

তিনি বলেন, কোর রোড নেটওয়ার্ক হলো সড়ক নেটওয়ার্কের এমন একটি অগ্রাধিকারপ্রাপ্ত অংশ, যার মাধ্যমে প্রধান জনবসতি, গুরুত্বপূর্ণ সামাজিক-অর্থনৈতিক, প্রশাসনিক ও সাংস্কৃতিক কেন্দ্রগুলোর মধ্যে কার্যকর যোগাযোগ নিশ্চিত করা হয়। গ্রামীণ জনগোষ্ঠীর জন্য এসব সড়ক জীবনরেখার মতো কাজ করে।

কর্মশালায় বলা হয়, কোর রোড নেটওয়ার্কের কাঙ্ক্ষিত সেবার মান বজায় রাখতে অগ্রাধিকার ভিত্তিতে রক্ষণাবেক্ষণ প্রয়োজন। এর মাধ্যমে প্রয়োজনীয় সেবায় মানুষের প্রবেশাধিকার বাড়ানো, চলাচল সক্ষমতা উন্নত করা, পরিবহন ব্যয় কমানো এবং গ্রামীণ এলাকাকে বৃহত্তর পরিবহন নেটওয়ার্কের সঙ্গে যুক্ত করা সম্ভব। একই সঙ্গে এটি টেকসই উন্নয়ন ও স্থানীয় অর্থনৈতিক কর্মকাণ্ডে ভূমিকা রাখে।

কর্মশালায় উপস্থিত ছিলেন, পাথরঘাটা উপজেলা প্রকৌশলী এ টি এম সাদিকুর রহমান, উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা জিনাত জাহান, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মনিরুল ইসলাম, সমাজসেবা কর্মকর্তা মহসিন হোসেন, উপ-সহকারী প্রকৌশলী মো. গালিফ সত্তার, পাথরঘাটা পৌর বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক এরফান আহমেদ সোয়েন, সাংবাদিক ইমরান হোসাইনসহ উপজেলার বিভিন্ন ইউনিয়ন পরিষদের জনপ্রতিনিধি ও সচেতন নাগরিকরা।

এমএসএম / এমএসএম

আমন ধানের পরিচর্যায় ব্যস্ত কৃষকরা

'শুদ্ধ জন্ম ও মৃত্যু নিবন্ধন নিশ্চিতের’ পুরস্কার পেল রাসিক

রাজস্থলীতে ‘নজরুল বর্ষ’ উপলক্ষে সাংস্কৃতিক প্রতিযোগিতার মাঝে পুরস্কার বিতরণ

চট্টগ্রাম রাঙ্গুনিয়া উপজেলায় হালদা নদীর প্রাকৃতিক প্রজনন ক্ষেত্র উন্নয়নে সেমিনার

সাতক্ষীরায় চঞ্চল্যকর কলেজ ছাত্র জাকারিয়া হত্যাকাণ্ডের ফাঁসির দাবিতে প্রতিবাদ মিছিল

গুরুদাসপুরে তিন নারীকে জুতার মালা পড়িয়ে রাস্তায় ঘোরানোর অভিযোগ

আত্রাইয়ে উপজেলা আনসার ও ভিডিপির বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত

পাঁচবিবিতে কৃষকের বাড়িতে মিলল ৭৬ বস্তা সার

মাদক নিরাময় কেন্দ্র উচ্ছেদ, নিরপেক্ষ তদন্ত দাবি

আত্রাইয়ে বান্দাইখাড়া ডিগ্রি কলেজ শাখা ছাত্রদলের উদ্যোগে নবীন বরণ অনুষ্ঠিত

মানিকগঞ্জে ঐতিহ্যবাহী নৌকাবাইচে চ্যাম্পিয়ন রৌমারীর ‘মায়ের দোয়া’: উপজেলা প্রশাসনের সংবর্ধনা

গোদাগাড়ীতে ভয়াবহ অগ্নিকাণ্ডে দিনমজুরের বসতঘর ভস্মীভূত

নওগাঁ-জয়পুরহাট সীমান্তে সাত জনকে পুশইনের চেষ্টা