ঢাকা মঙ্গলবার, ৬ অক্টোবর, ২০২৬

নাগরপুরে কিশোর গ্যাং এর প্রধান অমিওসহ ৪ জন গ্রেপ্তার


রিফাত মিয়া, নাগরপুর photo রিফাত মিয়া, নাগরপুর
প্রকাশিত: ৬-১০-২০২৬ দুপুর ৩:২৫

​টাঙ্গাইলের নাগরপুরে ‘কিশোর গ্যাং’ এর প্রধান এবং একাধিক মামলার আসামি এনাম জাবির অমিওসহ ৪ জনকে গ্রেপ্তার করেছে নাগরপুর থানা পুলিশ। ০৫ অক্টোবর সোমবার রাতে গয়হাটা ইউনিয়নের বিভিন্ন স্থানে অভিযান পরিচালনা করে তাদেরকে আটক করা হয়।
   
​সম্প্রতি নাগরপুর থানার একটি বিশেষ অভিযানে গোপন সংবাদের ভিত্তিতে তাদের গ্রেপ্তার করে। গ্রেপ্তারকৃতরা হলেন কিশোর গ্যাং প্রধান গয়হাটা গ্রামের আমিনুর রহমানের ছেলে এলাম জাবির ওমিও(২১), আজগর আলীর ছেলে মো: মাসুদ মিয়া (২২), সিরাজুল ইসলামের ছেলে মো: জীবন হোসেন (২১) ও মানিকগঞ্জ জেলার কৃষ্ণ পুর ইউনিয়নের দক্ষিণ সাগর হাজীনগর গ্রামের মো: সাইফুল ইসলামের ছেলে মো: জাহিদুল ইসলাম (২০)।

​পুলিশ সূত্রে জানা গেছে, এই কিশোর গ্যাংটি দীর্ঘদিন ধরে এলাকায় চাঁদাবাজি, ছিনতাই ও মারামারিসহ বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ড চালিয়ে আসছিল। তাদের বিরুদ্ধে থানায় একাধিক মামলাও রয়েছে। সুনির্দিষ্ট তথ্যের ভিত্তিতে  নাগরপুর থানা পুলিশ অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করে।

​নাগরপুর থানার অফিসার ইনচার্জ  কর্মকর্তা (ওসি) জহুরুল ইসলাম গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে জানান, গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। এলাকাকে অপরাধমুক্ত রাখতে পুলিশের এই অভিযান অব্যাহত থাকবে বলেও তিনি জানান।

এমএসএম / এমএসএম

রাজস্থলীতে ‘নজরুল বর্ষ’ উপলক্ষে সাংস্কৃতিক প্রতিযোগিতার মাঝে পুরস্কার বিতরণ

চট্টগ্রাম রাঙ্গুনিয়া উপজেলায় হালদা নদীর প্রাকৃতিক প্রজনন ক্ষেত্র উন্নয়নে সেমিনার

সাতক্ষীরায় চঞ্চল্যকর কলেজ ছাত্র জাকারিয়া হত্যাকাণ্ডের ফাঁসির দাবিতে প্রতিবাদ মিছিল

গুরুদাসপুরে তিন নারীকে জুতার মালা পড়িয়ে রাস্তায় ঘোরানোর অভিযোগ

আত্রাইয়ে উপজেলা আনসার ও ভিডিপির বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত

পাঁচবিবিতে কৃষকের বাড়িতে মিলল ৭৬ বস্তা সার

মাদক নিরাময় কেন্দ্র উচ্ছেদ, নিরপেক্ষ তদন্ত দাবি

আত্রাইয়ে বান্দাইখাড়া ডিগ্রি কলেজ শাখা ছাত্রদলের উদ্যোগে নবীন বরণ অনুষ্ঠিত

মানিকগঞ্জে ঐতিহ্যবাহী নৌকাবাইচে চ্যাম্পিয়ন রৌমারীর ‘মায়ের দোয়া’: উপজেলা প্রশাসনের সংবর্ধনা

গোদাগাড়ীতে ভয়াবহ অগ্নিকাণ্ডে দিনমজুরের বসতঘর ভস্মীভূত

নওগাঁ-জয়পুরহাট সীমান্তে সাত জনকে পুশইনের চেষ্টা

কাপ্তাইয়ে হাসিনা হত্যা মামলা: প্রধান আসামি মোহিবুল্লাহর মৃত্যুদণ্ড ও ৫০ হাজার টাকা জরিমানা

যশোরে ৭ বছরের শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ, বৃদ্ধ আটক; থানা ঘেরাও করে মানববন্ধন