যশোরে ৭ বছরের শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ, বৃদ্ধ আটক; থানা ঘেরাও করে মানববন্ধন
যশোরের অভয়নগরে সাত বছরের এক শিশুকে ধর্ষণের চেষ্টার অভিযোগে লুৎফর রহমান (৭০) নামে এক বৃদ্ধকে আটক করেছে পুলিশ। এ ঘটনার বিচার ও অভিযুক্তের সর্বোচ্চ শাস্তির দাবিতে বিক্ষোভ মিছিল করে থানার সামনে মানববন্ধন করেছেন স্থানীয় বাসিন্দারা। সোমবার (৫ অক্টোবর) বিকেলে উপজেলার কাদিরপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। পরে শিশুটির মায়ের করা অভিযোগের ভিত্তিতে অভিযান চালিয়ে লুৎফর রহমানকে তাঁর বাড়ি থেকে আটক করে অভয়নগর থানা পুলিশ। পুলিশ ও মামলার এজাহার সূত্রে জানা গেছে, ঘটনার সময় শিশুটি বাড়িতে একা ছিল। এ সুযোগে প্রতিবেশী লুৎফর রহমান তাকে জোর করে একটি ঘরে নিয়ে ধর্ষণের চেষ্টা করেন বলে অভিযোগ করা হয়েছে। একপর্যায়ে শিশুটি কৌশলে সেখান থেকে বেরিয়ে পালিয়ে যায়। বিষয়টি কাউকে জানালে শিশুটিকে প্রাণনাশের হুমকি দেওয়া হয়েছে বলেও এজাহারে উল্লেখ করা হয়েছে। ঘটনাটি জানাজানি হলে স্থানীয়দের মধ্যে ক্ষোভ ছড়িয়ে পড়ে। পরে পুলিশ অভিযুক্ত লুৎফর রহমানকে তাঁর বাড়ি থেকে আটক করে। এ ঘটনায় শিশুটির মা বাদী হয়ে নারী ও শিশু নির্যাতন দমন আইনে অভয়নগর থানায় মামলা করেছেন। আটক লুৎফর রহমান কাদিরপাড়া গ্রামের মৃত মতোয়ালী বিশ্বাসের ছেলে। ভুক্তভোগী শিশুটির বাড়ি মনিরামপুর উপজেলার কুদলাপাড়া গ্রামে। বর্তমানে তার পরিবার কাদিরপাড়া এলাকায় একটি ভাড়া বাসায় বসবাস করছে। তবে অভিযোগ অস্বীকার করেছেন লুৎফর রহমান। তাঁর দাবি, ষড়যন্ত্র করে তাকে এ মামলায় ফাঁসানো হয়েছে। এদিকে ঘটনার সুষ্ঠু তদন্ত ও অভিযুক্তের সর্বোচ্চ শাস্তির দাবিতে মঙ্গলবার (৬ অক্টোবর) সকালে স্থানীয়রা বিক্ষোভ মিছিল বের করেন। পরে মিছিলটি অভয়নগর থানার সামনে গিয়ে শেষ হয়। সেখানে প্রায় এক ঘণ্টা মানববন্ধন করেন তাঁরা। মানববন্ধনে থানা বিএনপির সিনিয়র সহসভাপতি আবদুল মজিদ বিশ্বাস, ইউনিয়ন বিএনপির সভাপতি মোহাম্মাদ আলী বেগ সোনা, ৬ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি বাবুল শেখ, জেলা ছাত্রদলের সাবেক যুগ্ম সম্পাদক সাদ্দাম হোসেন, ইউনিয়ন জামায়াতের সভাপতি রজব আলী ফারাজী, ইউপি সদস্য প্রার্থী মো. ইমরান হোসেন গাজী, আবদুর রশীদ মোল্লা, আমিনুর রহমান, তরিকুল ইসলাম গাজী, কামরুল ইসলাম সরদার, সাবিনা, মিরু, রুমা খাতুন ও রজিনাসহ স্থানীয় বাসিন্দারা উপস্থিত ছিলেন। বিক্ষোভকারীরা বলেন, সাত বছরের শিশুকে ধর্ষণের চেষ্টা অত্যন্ত ন্যক্কারজনক ও জঘন্য অপরাধ। এ ঘটনায় পুরো এলাকার মানুষ ক্ষুব্ধ। তারা দ্রুত তদন্ত শেষ করে অভিযুক্ত ব্যক্তির দৃষ্টান্তমূলক ও সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করার দাবি জানান।
এ বিষয়ে, অভয়নগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ নুরুজ্জামান বলেন, ‘ভুক্তভোগীর পরিবারের অভিযোগের ভিত্তিতে লুৎফর রহমান ওরফে ডাকাত লুৎফরকে আটক করা হয়েছে। এ ঘটনায় মামলা হয়েছে। বিষয়টি তদন্ত করে আইন অনুযায়ী পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।
এমএসএম / এমএসএম
'শুদ্ধ জন্ম ও মৃত্যু নিবন্ধন নিশ্চিতের’ পুরস্কার পেল রাসিক
রাজস্থলীতে ‘নজরুল বর্ষ’ উপলক্ষে সাংস্কৃতিক প্রতিযোগিতার মাঝে পুরস্কার বিতরণ
চট্টগ্রাম রাঙ্গুনিয়া উপজেলায় হালদা নদীর প্রাকৃতিক প্রজনন ক্ষেত্র উন্নয়নে সেমিনার
সাতক্ষীরায় চঞ্চল্যকর কলেজ ছাত্র জাকারিয়া হত্যাকাণ্ডের ফাঁসির দাবিতে প্রতিবাদ মিছিল
গুরুদাসপুরে তিন নারীকে জুতার মালা পড়িয়ে রাস্তায় ঘোরানোর অভিযোগ
আত্রাইয়ে উপজেলা আনসার ও ভিডিপির বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত
পাঁচবিবিতে কৃষকের বাড়িতে মিলল ৭৬ বস্তা সার
মাদক নিরাময় কেন্দ্র উচ্ছেদ, নিরপেক্ষ তদন্ত দাবি
আত্রাইয়ে বান্দাইখাড়া ডিগ্রি কলেজ শাখা ছাত্রদলের উদ্যোগে নবীন বরণ অনুষ্ঠিত
মানিকগঞ্জে ঐতিহ্যবাহী নৌকাবাইচে চ্যাম্পিয়ন রৌমারীর ‘মায়ের দোয়া’: উপজেলা প্রশাসনের সংবর্ধনা
গোদাগাড়ীতে ভয়াবহ অগ্নিকাণ্ডে দিনমজুরের বসতঘর ভস্মীভূত
নওগাঁ-জয়পুরহাট সীমান্তে সাত জনকে পুশইনের চেষ্টা
কাপ্তাইয়ে হাসিনা হত্যা মামলা: প্রধান আসামি মোহিবুল্লাহর মৃত্যুদণ্ড ও ৫০ হাজার টাকা জরিমানা
Link Copied